প্রকাশক
আবুল খায়ের
সস্পাদকমন্ডলীর সভাপতি
আনিসুজ্জামান
সস্পাদক
আবুল হাসনাত
সস্পাদকমন্ডলী
রুবী রহমান, লুভা নাহিদ চৌধুরী
 
 Vol 7th  Issue 1  February  2010
২০০৯ সালের তরুণ কবি ও লেখক পুরস্কারের জন্য বই জমা দেয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০০৯. যোগাযোগ : ০১৮১৯২৬১৮৫২, ০১৮১৯২৬৯৬৭২, ৮৯১৪০৫৬
  10 March, 2010
 
 
বেঙ্গল সেন্টার প্লট : ২
সিভিল এভিয়েশন খিলখেত
ঢাকা-১২২৯ বাংলাদেশ
Photo Gallery
 
 
Notice
তরুণ কবি ও লেখক পুরস্কার ২০০৯
বাংলাদেশের সাহিত্যের বিকাশ, প্রসার ও সৃজনধারাকে গতিশীল করার লক্ষ্যে এবং তরুণদের সাহিত্যচর্চা ও সাধনাকে উৎসাহিত করার জন্যে বিশ্বের স্থানীয় ব্যাংক এইচএসবিসি এবং মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছে। ২০০৯ সালেও এইচএসবিসি-কালি ও কলম তরুণদের সৃজন উদ্যমে প্রেরণা সঞ্চারের উদ্দেশ্যে কবিতা, সৃজনশীল ও মননশীল - এই তিনটি বিভাগে তরুণ কবি ও লেখকদের রচিত শ্রেষ্ঠ গ্রন্থের জন্যে পুরস্কার প্রদান করবে। এই বিভাগগুলো হলো ১. কবিতা, ২. ছোটগল্প ও উপন্যাস এবং ৩. প্রবন্ধ, গবেষণা ও নাটক। প্রতিটি বিভাগের শ্রেষ্ঠগ্রন্থের রচয়িতাকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশী (প্রবাসীও) কবি ও লেখকদের রচিত মৌলিক সাহিত্যকর্ম পুরস্কারের জন্যে বিবেচিত হবে। ২০০৮ সালের জুলাই থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত প্রকাশিত গ্রন্থসমূহ এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে। পুরস্কারের জন্যে উপস্থাপিত হয়নি এমন বই, অনুবাদকর্ম এবং পুরস্কারের যে-কোনো পর্যায়ের বাছাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রন্থ পুরস্কারের জন্যে বিবেচিত হবে না। ২৫ নভেম্বর ২০০৯ তারিখের মধ্যে কালি ও কলম দপ্তরে (বেঙ্গল সেন্টার, প্লট ২, সিভিল এভিয়েশন, নিউ এয়ারপোর্ট রোড, পোস্ট- খিলক্ষেত, ঢাকা ১২২৯) পাঁচ কপি বই জমা দিতে হবে। সেইসঙ্গে একটি ঘোষণা দিতে হবে যে, বইটি বাংলাদেশী লেখকের মৌলিক সাহিত্যকর্ম, লেখকের বয়স নির্ধারিত বয়ঃক্রমের মধ্যে এবং বইটি এই পুরস্কারের জন্যে উপস্থাপন করা হচ্ছে। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা সমমানের সনদের অনুলিপি প্রেরণ করতে হবে। ২০১০ সালের প্রথমদিকে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তিনটি প্রদান করা হবে। পুরস্কারের বিষয়ে বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত হবে চূড়ান্ত। যোগাযোগ : ০১৮১৯২৬১৮৫২, ০১৮১৯২৬৯৬৭২, ৮৯১৪০৫৬