প্রবন্ধ

  • আহমদ রফিক : সংগ্রামে-সৃজনে এক ভাষাসংগ্রামী

    আহমদ রফিক : সংগ্রামে-সৃজনে এক ভাষাসংগ্রামী

    (আহমদ রফিক : জন্ম ১৯২৯ সালের ১২ই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে) স্বদেশ এখন মানচিত্রে আঁকা সুশ্রী রঙিন পতাকায় লেখা, তবু খুঁজে ফিরি সবার স্বদেশ জানি না সে চাওয়া কবে হবে শেষ।                 – আহমদ রফিক কবিতায় প্রতিফলিত চেতনা ধারণ করেই আহমদ রফিক জীবনজুড়ে নিজের সৃজনপ্রতিভাকে সক্রিয় রেখেছেন মননশীল ধারায়। সৃজনশীল মানুষেরা আবশ্যিকভাবেই…

  • আলোকশিখা হয়ে ওঠা একজন সন্‌জীদা খাতুন

    আলোকশিখা হয়ে ওঠা একজন সন্‌জীদা খাতুন

    বিভূতিভূষণের ‘কিন্নর দল’ গল্পটি আমরা অনেকেই পড়েছি। গ্রামের সবচাইতে সচ্ছল পরিবারের বড় ছেলে শ্রীপতি বৌ নিয়ে আসেন কলকাতা শহর থেকে। সে-বৌ এসে পড়েন এক জীর্ণ গ্রামে, যেখানে লোকে খেতে পায় না। অভাবে পড়ে যা হয় আর কি, কারো সামান্য উন্নতিও যেন সহজে অন্যের সহ্য হয় না। গ্রামের বৃদ্ধা, বৌ, মেয়ে একে অপরকে হিংসা করে আর…

  • সিরাজুল ইসলাম চৌধুরীর অন্তহীন অন্বেষণ

    সিরাজুল ইসলাম চৌধুরীর অন্তহীন অন্বেষণ

    আধুনিক বাংলা সাহিত্যে সৃজনশীল রচনার যে সম্ভাবনা ও বিকাশ দেখা যায়, মননশীল রচনার ক্ষেত্রে তা কিছুটা অনুপস্থিত। চিন্তাশীল রচনা তথা মননশীল সাহিত্য বাংলা সাহিত্যের অন্যান্য শাখার তুলনায় অনগ্রসর। ইংরেজি, ফরাসি, জার্মান বা স্প্যানিশ ভাষার সাহিত্য সৃজনশীলতা ও মননশীলতা উভয়ক্ষেত্রে সমৃদ্ধ। এসব পাশ্চাত্য ভাষায় বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজতত্ত¡, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি নিয়ে এমনসব বই ও প্রবন্ধ…

  • যতীন সরকার : সত্যনিষ্ঠ সাধক

    যতীন সরকার : সত্যনিষ্ঠ সাধক

    এই লেখাটির একটি উপশিরোনাম হতে পারে, ‘যতীন সরকারকে কেন দরকার’। বস্তুত এই শিরোনামটি আমি দিতে বলেছিলাম তাঁর ৬০তম জন্মবার্ষিকীতে তাঁর সম্পর্কে কয়েকজন লেখক-সাহিত্যিকের মন্তব্য নিয়ে করা সংবাদ পত্রিকার এক সাংবাদিকের প্রতিবেদনের। তিনি অবশ্য তাঁর মতো করেই একটা শিরোনাম দিয়েছিলেন, প্রতিবেদনটিও ছিল সংক্ষিপ্ত। কিন্তু ওই শিরোনাম প্রস্তাব করার পেছনে আমার একটা কারণ ছিল, এবং তা ছিল…

  • হায়াৎ মামুদ : সদাহাস্য পেলব লেখক

    হায়াৎ মামুদ : সদাহাস্য পেলব লেখক

    নানা কারণেই নিশ্চয় – হামীম কামরুল হক আমাকে হায়াৎ মামুদ সম্পর্কে তাঁর সর্বাধিক গুরুত্বপূর্ণ বক্তব্যে বললেন যে, হায়াৎ মামুদ ছাত্রছাত্রীকে ব্যতিক্রমহীনভাবে যে-কথাটি বলতেন তা হচ্ছে, বাংলা গদ্য এবং পদ্য শেখার জন্য তারা যেন বঙ্কিম এবং মধুসূদন পড়ে, জানে। সম্প্রতি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূল্য সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে অনিয়মিতভাবে দুটো কোর্স পড়াই। সেখানে হামীম কামরুল…

  • সনৎকুমার সাহার মনীষাদীপ্ত রবীন্দ্রচর্চা

    সনৎকুমার সাহার মনীষাদীপ্ত রবীন্দ্রচর্চা

    প্রকৃতির সঙ্গে মানুষের শান্ত সমাহিত চিত্তের গভীর উপলব্ধির কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ জানিয়েছিলেন, ‘মানুষের মধ্যে বৈচিত্র্যের সীমা নেই। সে তালগাছের মতো একটিমাত্র ঋজুরেখায় আকাশের দিকে ওঠে না, সে বটগাছের মতো অসংখ্য ডালে-পালায় আপনাকে চারদিকে বিস্তীর্ণ করে দেয়। তার শাখাটি যেদিকে সহজে যেতে পারে তাকে সেই দিকেই সম্পূর্ণভাবে যেতে দিলে তবেই সমগ্র গাছটি পরিপূর্ণতা লাভ করে।…

  • মহাদেব সাহার কবিতা : স্বদেশের মুখের দিকে ফিরে এবং আরো

    মহাদেব সাহার কবিতা : স্বদেশের মুখের দিকে ফিরে এবং আরো

    বিংশ শতকের ষাটের দশক বাংলাদেশের কবিতায় এক যুগান্তকারী দশক। যে-দশক ফুলে-ফলে ভরিয়ে রেখেছে বাংলাদেশের কবিতার জমিন। কবিতা যাঁরাই লিখেছেন এই সময়ে, তাঁরাই কবি হয়ে উঠেছেন, বিষয়টি এমন নয়; কিন্তু যাঁরা এই সময়ে কবি হয়েছেন, তাঁরা হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য, নানা বিচার-বিবেচনার নিক্তিতে। এমন একসময় সমগ্র বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল, যে-সময় কেবল শোষিত-নিপীড়িত হওয়ার বিপরীতে বিপ্লব-বিদ্রোহ আর স্বাধিকার…

  • সামসুল ওয়ারেস : বিমূর্ত আধুনিকতার দার্শনিক

    সামসুল ওয়ারেস : বিমূর্ত আধুনিকতার দার্শনিক

    সামসুল ওয়ারেসকে সবাই চেনে স্থাপত্যকলার একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে, যিনি স্থাপত্যকে মনে করেন আধুনিকতার এক ধরনের দর্শন, যেখানে নির্মাণশিল্পকে দেখা হয়েছে বিংশ শতাব্দীর বিমূর্ত নান্দনিকতা, প্লেটোনিক বিশুদ্ধতা আর সর্বজনীন মানবিকতার দৃষ্টিকোণ থেকে। এই পরিচিতির আরেকটি অন্যতম দিক হচ্ছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একজন আধুনিকমনস্ক শিক্ষক হিসেবে তাঁর ব্যক্তিগত বিকাশ ছিল স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক…

  • প্রসঙ্গ নন্দনতত্ত্ব

    প্রসঙ্গ নন্দনতত্ত্ব

    নন্দন – পুত্রসন্তান। রঘুনন্দন – শ্রীরামচন্দ্র। চট্টগ্রাম শহরে রিয়াজুদ্দিন বাজারের পাশে অবস্থিত ছিল – নন্দনকানন। মেয়েদের একটি শিক্ষাপ্রতিষ্ঠানও আছে ওই নামে। স্বর্গের-উদ্যান যার অধিপতি দেবরাজ ইন্দ্র : নন্দনকানন। নন্দনের সঙ্গে সুন্দরের একটা সংযুক্ততা আছে। আছে ভিন্ন অর্থও। সন্তানলাভ ভাবগত অর্থে আনন্দ-সংবাদ। এসব উচ্চমানের জায়গা ছেড়ে আমরা মানুষের জীবনের যাত্রাবিন্দুতে পৌঁছতে চাই। সেখানে নন্দন ছিল না।…

  • শতবর্ষের অভিমুখে ‘মুসলিম সাহিত্য সমাজ’ ও শিখা

    শতবর্ষের অভিমুখে ‘মুসলিম সাহিত্য সমাজ’ ও শিখা

    ‘বাংলার রেনেসাঁস’ নিয়ে আলোচনা করতে গিয়ে এর ভূমিকায় অন্নদাশঙ্কর রায় উল্লেখ করেছেন : ‘এতকাল আমরা যেটাকে বাংলার রেনেসাঁস বলে ঠিক করেছি বা ভুল করেছি, সেটা ছিল অবিভক্ত বাংলার ব্যাপার। পার্টিশনের পর পূর্ব বাংলা – এখন তো বাংলাদেশ – নতুন করে জেগে ওঠে। সেখানে দেখা দেয় দ্বিতীয় এক রেনেসাঁস। প্রথম রেনেসাঁসে নায়কদের মধ্যে ইউরোপীয় ছিলেন, খ্রিষ্টান…

  • জীবনানন্দ দাশের দীর্ঘ কবিতা

    জীবনানন্দ দাশের দীর্ঘ কবিতা

    ১৯৩৮-এ অনেকগুলো খাতায় কবিতা লিখেছিলেন জীবনানন্দ দাশ; তখন বসবাস করছিলেন বরিশালে। এসব খাতার বেশ কয়েকটি কলকাতায় ভারতের জাতীয় গ্রন্থকেন্দ্রে ‘রেয়ার কালেকশন’ সেকশনে সংরক্ষিত রয়েছে। সেখানে সংরক্ষিত জীবনানন্দ দাশের খাতাগুলোয় নম্বর দেওয়া আছে ১ থেকে ৪৭। ৩৫ নম্বরে ক এবং খ দুটি। এর মধ্যে ১৮-সংখ্যক খাতায় মে-জুন মাসে কয়েকটি কবিতা লিখেছিলেন জীবনানন্দ। খাতাটির প্রথম পাতায় ইংরেজিতে…

  • লা নুই বেঙ্গলী মির্চা এলিয়াদ

    লা নুই বেঙ্গলী মির্চা এলিয়াদ

    ভূমিকা লা নুই বেঙ্গলী (LaNuit Bengali) (Bengal Nights) রোমানিয়ান লেখক, দার্শনিক ও তাত্ত্বিক মির্চা এলিয়াদ (Mircea Eliade) রচিত আধা-আত্মজীবনীমূলক উপন্যাস। এটি ১৯৩০ সালের কলকাতার পটভূমিতে লেখা। উপন্যাসের নায়ক তরুণ ফরাসি ইঞ্জিনিয়ার অ্যালেন। আর নায়িকা মৈত্রেয়ী দেবী (Maitreyi Devi)। পরবর্তী সময়ের সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ী বিখ্যাত ভারতীয় লেখিকা। লা নুই বেঙ্গলী উভয় বাংলায় একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস।…