প্রবন্ধ

  • প্রমথ চৌধুরীর সাহিত্যভাবনা ও ভাষাদর্শ

    প্রমথ চৌধুরীর সাহিত্যভাবনা ও ভাষাদর্শ

    ১.১ ভূমিকা উনিশ শতকের শেষ দশক থেকে বিশ শতকের প্রথমার্ধ জুড়ে প্রায় পঞ্চাশ বছর রবীন্দ্রযুগে বাংলা সাহিত্যে অত্যন্ত প্রভাবশালী লেখক প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬)। তিনি ‘বীরবল’ ছদ্মনামে পরিচিত ছিলেন। সবিশেষ খ্যাত ছিলেন যুগান্তকারী সাহিত্য সাময়িকী সবুজপত্র (১৯১৪)-এর সম্পাদক হিসেবে। তাঁর খ্যাতির অন্যতম কারণ ‘বীরবলী গদ্য স্টাইল’ এবং বয়োকনিষ্ঠ হওয়া সত্ত্বেও ‘রবীন্দ্রনাথের উপর তাঁর প্রত্যক্ষ প্রভাববিস্তার’। মনীষীপ্রতিম…

  • বিভূতিভূষণ : অন্তর্জগৎ, বহির্জগৎ

    বিভূতিভূষণ : অন্তর্জগৎ, বহির্জগৎ

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রন্থটি সম্প্রতি পড়েছি আমি। সুব্রত বড়ুয়ার লেখা বইটি বিভূতিভূষণের পূর্ণাঙ্গ জীবনী, শৈশব থেকে মৃত্যু পর্যন্ত জীবনপরিধির সরস আলেখ্য। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ – এটি তাঁর প্রথম ও সর্বশ্রেষ্ঠ উপন্যাসও বটে। উপন্যাসটি তাঁকে পাঠকহৃদয়ে চিরস্থায়ী আসনে অধিষ্ঠিত করেছে। বাংলা সাহিত্যে পথের পাঁচালীর কোনো তুলনা নেই। এক অভূতপূর্ব, সুরভিত জীবনকাব্য নিয়ে সাহিত্যে এলেন বিভূতিভূষণ,…

  • নীলফামারীর নীলকুঠি ও নীলসাগর

    নীলফামারীর নীলকুঠি ও নীলসাগর

    বাংলাদেশের যে-কোনো জায়গার নামকরণের একটা পটভূমি বা তাৎপর্য থাকে। তাই নীলফামারী নামটা শুনলেই মনের মাঝে উঁকিঝুঁঁকি দিত এ-জেলার নামকরণের সঙ্গে নীলচাষের হয়তো কোনো সম্পর্ক আছে। নীলফামারী গিয়ে সে-বিষয়ে খোঁজ নিয়ে যা জানলাম এ-নামকরণের পেছনে দুই ধরনের ধারণা প্রচলিত আছে। প্রচলিত এক ধরনের ধারণায় নীলচাষ থেকেই নীলফামারী নামের উৎপত্তি। ব্রিটিশ আমলে নীলফামারী মৌজায় (নটখানা) নীলচাষের একটি…

  • হান কাং-এর নোবেল ভাষণ আলোকের সোনালি সুতো

    হান কাং-এর নোবেল ভাষণ আলোকের সোনালি সুতো

    ইংরেজি থেকে অনুবাদ : রিটন খান [২০২৪ সালে বিশ্বের ১২১তম এবং এশিয়ার প্রথম নারী লেখক হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার কথাসাহিত্যিক হান কাং। ৫৩ বছর বয়সী লেখক হান কাং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হন ২০১৬ সালে দ্য ভেজিটেরিয়ান শীর্ষক উপন্যাসের জন্য দি ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ অর্জনের মধ্য দিয়ে। টাইম ম্যাগাজিন ওই বছর…

  • উনিশশো একাত্তরের ডিসেম্বর

    উনিশশো একাত্তরের ডিসেম্বর

    ১৯৭১ সালে ২৫শে মার্চ মধ্যরাতের কিছু আগে পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ শুরু করার অব্যবহিত পরে চট্টগ্রামে বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহের মধ্য দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের সূত্রপাত হয়েছিল। নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জিত হয় এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্রের উদ্ভব হয়। বাঙালির…

  • সভ্যতার ভবিষ্যৎ

    সভ্যতার ভবিষ্যৎ

    ‘জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণিজন বক্তৃতা’ প্রদানের আমন্ত্রণ লাভ করে আমি আনন্দিত হয়েছি এবং সম্মানিত বোধ করছি। অধ্যাপক আব্দুর রাজ্জাক সরল জীবনযাত্রা পছন্দ করতেন। তাঁর ছিল সীমাহীন জ্ঞানানুরাগ। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস প্রভৃতি বিষয়ে দেশে-বিদেশে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত গুরুত্বপূর্ণ নতুন গ্রন্থের সংবাদ তাঁর কাছ থেকে জানা যেত। তিনি পাঠক ছিলেন এসব বিষয়ের গুরুত্বপূর্ণ গ্রন্থাদির।…

  • জীবনবোধের কাহিনি নন্দিত নরকে

    জীবনবোধের কাহিনি নন্দিত নরকে

    পাঠকনন্দিত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ। তাঁর উপন্যাসে নাগরিক জীবন, বিশেষ করে মধ্যবিত্ত সমাজের মানুষের কথা, বিবৃত হয়েছে। একটি পরিবার বিস্তৃত আঙ্গিকে তাঁর চরিত্রসমেত কাহিনিতে উপজীব্য হয়ে ওঠে। চরিত্রের বাস্তবতায় সমস্যা, অভ্যাস, জীবনাচরণ এবং যৌনতা প্রাসঙ্গিকভাবে প্রকাশিত। তাঁর কাহিনির  বৈশিষ্ট্য ইংরেজি স্মার্ট বুকের মতো ‘স্টোরি অ্যাজ ইট ইজ হার্ট ব্র্রেকিং।’ কিংবা ‘বিউটিফুল স্টোরিজ অ্যাবাউট লাইফ অ্যান্ড লস।’…

  • শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং একটি নোলকের গল্প

    শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং একটি নোলকের গল্প

    সাহিত্যটা মোটামুটি বুঝতাম, শিল্পকলাটা মাত্রও না। তবু ভাগ্যক্রমে একজন খুব বড় শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয় হয়ে গেল। ডাকসুর ম্যাগাজিনের জন্য তিনি একটি ছবি এঁকে দিলেন। মুষ্টিবদ্ধ হাতে জনতার মিছিল। উপরে লাল-কমলা রঙে বিস্তীর্ণ আকাশ। ফাইনাল প্রোডাকশনে দেওয়ার আগে ছবিটি আবার দেখলাম, মতিঝিল বাংলাদেশ কোঅপারেটিভ প্রেস অফিসে বসে। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। ছবির নিচে শিল্পীর…

  • সদ্ভাবশতক ও কবি কৃষ্ণচন্দ্র মজুমদার

    সদ্ভাবশতক ও কবি কৃষ্ণচন্দ্র মজুমদার

    যে জন দিবসে মনের হরষে, জ¦ালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর, নিশীথে প্রদীপ ভাতি। কিংবা, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে। কবিতার এই পঙ্ক্তিগুলি ছাত্রজীবনে ভাবসম্প্রসারণ হিসেবে পড়েছি আমরা। কিন্তু যখন আমরা পঙ্ক্তিগুলো সম্প্রসারণ করেছি তখন কী জেনেছি বিখ্যাত এই প্রবাদবাক্যতুল্য চরণগুলির রচয়িতা কে? এই…

  • সৈয়দ ওয়ালীউল্লাহর জীবনে ইউনেস্কো অধ্যায়

    সৈয়দ ওয়ালীউল্লাহর জীবনে ইউনেস্কো অধ্যায়

    সৈয়দ ওয়ালীউল্লাহর জীবনে ইউনেস্কো অবিমিশ্র হিতকারী ভূমিকায় ছিল না; এক পর্বে তা লেখক হিসেবে সৈয়দ ওয়ালীউল্লাহর আন্তর্জাতিক স্বীকৃতির বেলায় অনুঘটকের ভূমিকা পালন করলেও তাঁর জীবনের অন্তিম পর্বে আশাভঙ্গকারী বিপর্যয়ের সূত্রপাত করেছিল। তাঁর জীবনের শেষ দশকটিকে প্যারিসের দশক হিসেবে চিহ্নিত করলে ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ এর গোড়া থেকেই ছিল। দশকের শেষ অর্ধেকে এসে ওয়ালীউল্লাহ ইউনেস্কোর কর্মী হিসেবে…

  • কলকাতায় জীবনানন্দ : সিনেট হল, মহাজাতি সদন ও গারস্টিন প্লেসের ভূত

    কলকাতায় জীবনানন্দ : সিনেট হল, মহাজাতি সদন ও গারস্টিন প্লেসের ভূত

    কবি, ঔপন্যাসিক, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও ইংরেজি সাহিত্যের অধ্যাপক জীবনানন্দ দাশের ৫৫ বছরের জীবনের (১৮৯৯-১৯৫৪) উল্লেখযোগ্য সময় কেটেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। বিশেষ করে ১৯৪৭ সালে দেশভাগের কিছু আগে তিনি পাকাপাকিভাবে জন্মস্থান বরিশাল ছেড়ে কলকাতায় চলে যান এবং সেখানেই ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। কলকাতার ল্যান্সডাউন রোড (বর্তমান নাম শরৎ বসু রোড), রাসবিহারী…

  • আবু ইসহাকের মহাপতঙ্গের ছয় দশক : অশেষ ক্ষত, গভীর ঘৃণা, জাগরণের বীজ

    আবু ইসহাকের মহাপতঙ্গের ছয় দশক : অশেষ ক্ষত, গভীর ঘৃণা, জাগরণের বীজ

    আবু ইসহাকের মহাপতঙ্গ গল্পগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৬৩ সালে। সে-হিসাবে বর্তমান সময়ে গল্পগ্রন্থটি পার করছে এর ছয় দশক। সময়টা নিতান্ত কম নয়। এতদিন পরে যখন ছোটগল্প নিয়ে কথা হচ্ছে তখন ওই গ্রন্থের গল্পগুলি নিয়ে কিছু মৌলিক প্রশ্ন উত্থাপিত হতে পারে। সেগুলি হতে পারে মোটামুটি এরকম – গল্পগুলির প্রাসঙ্গিকতা কেমন, অভিঘাত কতটা প্রভাববিস্তারী, গভীরতা কতদূর, সমকালীন…