ছোট গল্প
-

গেলাপাগোস
তেজি কোনো রকম ভনিতা ছাড়া বলে বসে, প্রেমারিন মানে কি তুমি জানো তনু! তনু ক্যামেরার লেন্স ঠিক করতে করতে জানালা দিয়ে বাইরে তাকায়, বলে, সকাল থেকে আমাদের কোনো কথা হয়নি, তাই না! – হুম, তাতে কী! কত সকালই তো আমরা কথা বলি না! – প্রেমারিন, কী সেটা! কোনো আগ্নেয়গিরি, এই কোটোপাস্কিতে, জীবন্ত কিংবা মৃত! কিংবা…
-

প্রশান্তধাম
আজকাল গল্প নিয়ে কেউ ভাবে নাকি? গল্প তো গল্পই। এ নিয়ে অত ভাবনা-চিন্তার কী রয়েছে? বায়বীয়, ফাঁকা, মূল্যহীন যে-বস্তু, তাকে পাত্তা দেয় কেউ? আসলে গল্পের ভাগ্যে সব কালে অবহেলাই লেখা থাকে। কেউ কেউ তো ঠোঁট উল্টে বলেই দেন, ‘এগুলা বিশ্বাস করো? সব গল্প, বুঝলা?’ এমনভাবে বলবে, শুনলে মনে হবে, গল্প বুঝি পাড়ার কোনো চালচুলোহীন পাগল…
-

ভাপ ওঠা ভাত
তখনো ভোরের আজান হয়নি। রাত-রাত ভাবটা রয়েই গেছে। বাড়ির পেছনে সরকারবাড়ির বাঁশঝাড়ে অসংখ্য পাখির কিচিরমিচির। শালিক, ময়না, দোয়েল, চড়ুই পাখিই বেশি। কাকের কা-কা শব্দও আছে। এইসব পাখির ডাকাডাকিতেই বোঝা যায় – ভোর হয়ে এলো বলে। ময়নার মা আরো আগে ঘুম থেকে উঠেছে। এমনিতেই তার পাতলা ঘুম। ক্ষুধা পেটে ঘুম তো আসতেও চায় না। জোর করে…
-

তেরো দিন পরে
পাটকাঠির ফাতনাটা একটু নড়ে আবার স্থির হয়ে গেছে। এই মুহূর্তে ফাতনার দিকে আবুবকরের মনঃসংযোগ বিড়ালের মতো। কোনোমতেই শিকার হাতছাড়া করতে চায় না সে। মাছ ধরা আবুবকরের শখ নয় বা প্রয়োজনও নয়। বরং বিশেষ বিশেষ সময়ে সে তার কঞ্চির তৈরি ছিপটা নিয়ে এই খালের ধারে এসে বসে। ফাতনার প্রতি গভীর মনঃসংযোগ অন্য সকল ভাবনা থেকে তাকে…
-

গল্পটা আনন্দ নিকেতনের অথবা …
মারিয়া মারিয়া ঠিক করতে পারে না আনন্দ নিকেতন থেকে বের হয়ে সে কোথায় যাবে? কার কাছে যাবে? বিয়ের পর নিজের উচ্চশিক্ষা আর অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা নিয়েও নিতান্ত গৃহবধূ হয়েই আনন্দ নিকেতনে একটা যুগ কাটিয়ে দিয়েছে সে, নিজের জন্য আলাদা করে কিচ্ছু ভাবেনি কিংবা ভাবার দরকারও পড়েনি। শিহাবদের তিন পুরুষের প্রতিষ্ঠিত ব্যবসা। নিজেও পড়াশোনা…
-

জাতিস্মর অথবা নরকের গল্প
তরুণ লেখকরা মাঝে-মাঝে আমার কাছে আসেন, আসেন সাংবাদিকরাও, যদিও তাদের আসার উদ্দেশ্য এক নয়। সাংবাদিকরা আসেন পেশাগত প্রয়োজনে, কোনো বাজারচলতি বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য, তাদেরকে গরম গরম খবর পরিবেশন করতে হয় কি না! কেউ-কেউ অবশ্য ফোন করে বা মেসেজ করেও মন্তব্য চান – মানে এসে কথা বলার মতো সময় নেই; তাছাড়া, হাতের মুঠোয় যোগাযোগ-যন্ত্র তো…
-

আধখানা শীতল চাঁদ
জল চুইয়ে পড়া ছাদের সিলিংয়ের গায়ে যে ছোপ ছোপ দাগ হয়েছে সেই দিকে অপলক চোখে তাকিয়ে বিছানায় শুয়ে আগামীদিনের কথা ভাবছিল শবনম। গত দু-বছর ধরে নানারকম তাবিজ শরীরে বেঁধে রাখার পর, আজ সকালে সে একটা নতুন মাদুলি কিনেছে এক ফকিরের কাছ থেকে। গত বছরটায় মসজিদে মসজিদে দিন-রাত্রি চোখের জল ফেলেছে সে। তারপরও আজ সকালে যখন…
-

জলে ভাসা নীলডুমুরের ফুল
পিল পিল করে পায়ে হেঁটে মাটির কাঁচা রাস্তা ধরে ধূলি উড়িয়ে যাচ্ছে নানা বয়সী কিছু মানুষ। পথে পথে বাড়তে থাকে ঘরফিরতি উৎসুক মানুষের দল। এ-যাত্রায় মুখে আনন্দের বিন্দুমাত্র নেই, আছে বাতাসে ভর দেওয়া কানে-মুখে ফিসফিসানি। ছোটরা মুখ উঁচু করে কান খাড়া করে পাশের মানুষটা কী বলছে গোপনে তা জানার জন্য। হাঁটার পথে আছে উহ্-আহ্ শব্দ।…
-

জীবনকে ভালোবেসে…
‘দেয়ালে পিঠ ঠেকে গেছে, স্যার। আমার জন্য কিছু একটা করেন। আর পারছি না। বেঁচে থেকেও প্রতি মুহূর্তে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে, আমি মরে যাইনি।’ কথাগুলো এক নিশ^াসে বলে শেষ করে আমার দিকে যুবকটি তাকালো ছলছল চোখে। দেখতে সুদর্শন, বয়স আনুমানিক পঁয়ত্রিশ-ছত্রিশ বছর হবে। তার মায়াকাড়া চেহারার মধ্যে অদ্ভুত এক বিষণ্নতা এমন গভীরভাবে লেপটে আছে…
-

মৌরিন এবং নির্জন এক সাগরদ্বীপ
সৈকতের মোবাইলে অচেনা একটা নাম্বার থেকে ফোন এলো। ফোন ধরার পর মিষ্টি আর মিহি নারীকণ্ঠ শুনে মনে হলো কণ্ঠটা তার চেনা। নারীকণ্ঠ বলল, আপনার সঙ্গে একটু বসতে চাই। মে বি অ্যারাবিকা কফি হাউজে আমরা সন্ধ্যায় বসতে পারি। – আপনি? আমি ঠিক চিনতে পারছি না। – আমি লেভেল টু’র ভাড়াটিয়া। নাদিয়া শ্রাবন্তী। – ওহ, স্যরি। আপনার…
-

লালাই
এই ঝালরকাটা জ্যোৎস্নায়, যখন না-দিন না-রাত, মন্দারবাড়ির উঠানে কে কথা কয়, কে ডাকে? এ কি ডাক, নাকি বিরহের সুর? যেন মানুষেরই কথা, মানুষেরই ডাক, মানুষেরই সুর। সে কি মানুষ? হয়তো মানুষ, কিংবা অর্ধমানুষ, কিংবা না-মানুষ। কিংবা সে মানবাধম কোনো প্রাণী। মানবাধম, না মানবোত্তম? এই বিচিত্র জগতে বিচিত্র সব প্রাণীর মধ্যে কে কার অধম, কে কার…
-

সুখমনের সুখ
নাম সুখমন। জাতীয় পরিচয়পত্রে এমনই আছে। সেখানে একটা জন্মতারিখও লেখা আছে। তবে সেটা তার জন্মতারিখ ছিল কি না সে জানে না। এটা ভোটার তালিকা করা লোকের কৃতিত্ব। সুখমনের মায়ের বলা একটা কথা তার মনে গেঁথে আছে। তার জন্মের বছর মহাবন্যা হয়েছিল। তাদের জন্মভিটের নিচে নৌকা লেগেছিল। মায়ের কথাটা বিশ^াস করতে কষ্ট হয়। নৌকা এই উঁচু…
