মঞ্চনাটক

  • সময়ের দর্পণে শরৎশশী

    সময়ের দর্পণে শরৎশশী

    শুরুতেই বলে রাখা ভালো, এ-লেখাটি প্রচলিত ধাঁচের নাট্যসমালোচনামূলক লেখা হবে না। এ-লেখার সঙ্গে স্মৃতি-আবেগ যেমন থাকবে, তেমনি নাটকটির প্রযোজনার ত্রুটিবিচ্যুতি, সাফল্য-সম্ভাবনা সংক্রান্ত কিছু কথাও থাকবে। আজ দেশ নাটকের দর্পণে শরৎশশী নাটকটি নিয়ে দু-চার কথা লেখার চেষ্টা করব।দীর্ঘ ৩৪ বছর পরে দেশ নাটকের দর্পণে শরৎশশী নাটকটি সম্প্রতি আবার দেখলাম। দীর্ঘদিন পর নাটকটি তারা মঞ্চে পুনরায় উপস্থাপন…

  • তবুও জেগে ওঠার স্পর্ধা

    তবুও জেগে ওঠার স্পর্ধা

    শরৎ তখনো আসেনি, আসি আসি করছে। তবুও কেমন একটা শরতের গন্ধ চারদিকে। তেমনি এক সন্ধ্যায় মুখোমুখি হলাম নতুন এক অভিজ্ঞতার, নতুন এক বোধের, নতুন এক নাট্যদর্শনের। রহস্য না করে সোজাসাপ্টা বলাই ভালো। সেই সন্ধ্যায় দেখছিলাম স্পর্ধার নতুন নাটক তবুও জেগে উঠি। স্পর্ধার এর আগের দুটি নাটকও দেখা ছিলো। আমি বীরাঙ্গনা বলছি এবং বিস্ময়কর সবকিছু। এ…

  • জুলাই পুনর্জাগরণ নাট্যোসব : নাটকে ইতিহাস লিখন

    জুলাই পুনর্জাগরণ নাট্যোসব : নাটকে ইতিহাস লিখন

    গত বছরের জুলাই বিপ্লবকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত ৩১শে জুলাই-৮ই আগস্ট পর্যন্ত আয়োজন করেছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব-২০২৫’। ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার দুটো মঞ্চে নয়দিনের এ-উৎসবে ১১টি নতুন নাটক পরিবেশিত হয়। প্রদর্শনীগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। উৎসবের প্রতিপাদ্য বিষয় – জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের…

  • পোহালে শর্বরী নারী অধিকারের শৈল্পিক প্রতিবাদ

    পোহালে শর্বরী নারী অধিকারের শৈল্পিক প্রতিবাদ

    ‘কেউ নারী হয়ে জন্মায় না, সমাজ তাকে নারী বানায়।’ সিমোন দ্য বুভয়ারের এ-ভাষ্য চিরকালের নারী-পুরুষের দৃষ্টিভঙ্গিগত সমাজ মনস্তত্ত্বকে তুলে ধরে। যুগে যুগে কালে কালে পুরুষরা নারীকে যেমন প্রমোদ ও সন্তান উৎপাদনের যন্ত্র মনে করে এসেছে, তেমনি নারীদেরও তাদের অবস্থানের ব্যাপারে সজাগ হতে সময় লেগেছে। এমনই এক মনস্তত্ত্ব নিয়ে নাট্যদল থিয়েটারের নতুন প্রযোজনা পোহালে শর্বরী নাটকটি।…

  • অভিনেতা : অপসংস্কৃতির আগ্রাসনবিরোধী নাটক

    অভিনেতা : অপসংস্কৃতির আগ্রাসনবিরোধী নাটক

    দেশকে, দেশের সংস্কৃতিকে ভালোবেসে সকল সুখভোগ বর্জন করে যে-শিল্পী নিপীড়িত মানুষের পাশে নাটক নিয়ে দাঁড়িয়েছিলেন তাঁকে রাজনৈতিক দুর্বৃত্তায়নে সংস্কৃতি ও মানবতার অবক্ষয় দেখতে হয়েছে। – এমন এক মানবিক স্পর্শকাতর নাট্যমুহূর্ত নিয়ে ঢাকার প্রাঙ্গনেমোর নাট্যদল সম্প্রতি মঞ্চে এনেছে অভিনেতা নাটকটি। এটি রচনা করেছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নাটকটিতে উঠে এসেছে সমকালের যুগযন্ত্রণা। যে-দেশ…

  • কম্পানি : ইতিহাসের পুনর্পাঠ

    কম্পানি : ইতিহাসের পুনর্পাঠ

    এবারের ঈদ উৎসব আর বাংলা নববর্ষ বরণে ঢাকাবাসীর জন্য এক নতুন আনন্দের মাত্রা যুক্ত করেছিল মঞ্চনাটক। ঈদের দিন সন্ধ্যা থেকে পহেলা বৈশাখ সন্ধ্যা পর্যন্ত নাট্যামোদীদের জন্য আনন্দের যোগসূত্র রচিত হয়েছিল আরণ্যকের নতুন নাটক কম্পানির মাধ্যমে। পহেলা বৈশাখ সন্ধ্যায় অবশ্য আরো একটি নতুন মঞ্চনাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। উৎপল দত্তের টিনের…

  • শিক্ষায়তন যেখানে অচল

    শিক্ষায়তন যেখানে অচল

    আয়তন। এই কথাটিকে এতরকমভাবে কাজে লাগিয়েছে বাঙালি যে, ভেবে কূল পাই না। বাংলা একাডেমির বিবর্তনমূলক বাংলা অভিধানের প্রথম খণ্ড (ঢাকা, জ্যৈষ্ঠ ১৪২০) খুললাম। দেখি, সাত-সাতটি অর্থ আছে। প্রথমত,  বিস্তার। দ্বিতীয়ত, দেবালয়। তৃতীয়ত, ক্ষেত্রমান, যে অর্থে অংক কিংবা পদার্থবিজ্ঞানের বইয়ে আয়তনের ছড়াছড়ি। চতুর্থত, ঘনফল। পঞ্চমত, পরিসর। ষষ্ঠত, আকার, যে-অর্থের সঙ্গে হামেশাই মিশে যায় আয়তন। সপ্তমত, মাপ।…

  • তীর্থযাত্রী : জ্ঞানের পথে শাশ্বত যাত্রা

    তীর্থযাত্রী : জ্ঞানের পথে শাশ্বত যাত্রা

    শিল্প জীবনের প্রতিচ্ছবি নয়। জীবনের প্রতিরূপায়ণ। নাট্যতাত্ত্ব্কি স্তানিস্লাভস্কি নাট্যে সুপার অবজেক্টিভকে প্রধানরূপে দাবি করেন। তিনি মনে করেন, নাটক চূড়ান্ত একটি ভাববস্তু উপহার দেবে দর্শককে। সম্প্রতি ঢাকার মঞ্চে তীর্থযাত্রী নাটকটি দর্শন-গল্প-অভিনয়-দৃশ্য একীভূত হয়ে অখণ্ড এক জ্ঞানতাত্ত্বিক ভাষ্য তৈরি করেছে। এ-নাট্যের কাহিনি গ্রহণ করা হয়েছে হুমায়ুন কবির-রচিত তীর্থযাত্রী তিনজন তার্কিক গ্রন্থ থেকে। নির্দেশনা দিয়েছেন স্বনামধন্য অভিনেতা ও…

  • সিদ্ধার্থের সিদ্ধিলাভ

    সিদ্ধার্থের সিদ্ধিলাভ

    মঞ্চে একটা নতুন নাটক আসা মানেই দর্শকদের মাঝে একটা উৎসবের আমেজ তৈরি হওয়া। আর সেই নতুন নাটক দেখতে যাওয়ার অনুভূতিটাই আলাদা। তারপরে তা যদি হয় আরশিনগরের মতো একটি প্রতিশ্রুতিশীল দলের নাটক, তাহলে সে-অনুভূতিটা আরো ভিন্নমাত্রার হয়। আরশিনগর এর আগেই তাদের প্রযোজনা সে রাতে পূর্ণিমা ছিল ও রহু চণ্ডালের হাড় নাটক দুটি দিয়ে তাদের প্রযোজনা নৈপুণ্যমানের…

  • সম্পর্কের অন্তরালের রূপ-অরূপ

    সম্পর্কের অন্তরালের রূপ-অরূপ

    বাংলা ঐতিহ্যবাহী নাট্যরীতিতে জীবনকে ব্যাখ্যামূলক দৃষ্টিতে দেখানো হলেও ইউরোপীয় নাট্যরীতিতে জীবনের দ্বন্দ্বই প্রধান। কনস্ট্যানটিন স্তানিসøাভস্কি যখন বলেন, ‘নাটকে বাহ্যিক অ্যাকশন নয়, মানসিক অ্যাকশনই অ্যাকশনের আত্মা।’ কিন্তু ঊনিশ শতকের দার্শনিক-নন্দনতাত্ত্বিক বেনেদোত্তো ক্রোচে যখন প্রশ্ন করেন, ‘সুন্দরী নারীর সৌন্দর্যবর্ধন করে যে অলংকার তার মূলে কী আছে স্বর্ণটুকু?’ তখন শিল্পের অন্তর্গত সৌন্দর্যের দিকেই সাধারণত দর্শকের দৃষ্টি নিবদ্ধ হয়।…

  • আমি বীরাঙ্গনা বলছি : বেদনাদগ্ধ নারীত্বের আর্তস্বর

    আমি বীরাঙ্গনা বলছি : বেদনাদগ্ধ নারীত্বের আর্তস্বর

    মঞ্চের প্রবেশমুখে কালোর আচ্ছাদন, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধর্ষিত নারীর নানা চিহ্ন-প্রতীক স্মরণ করিয়ে দিচ্ছিল মুক্তিযুদ্ধের সেই শোকাবহ কষ্টের দিনগুলির কথা। ‘বীরাঙ্গনা’রা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ একটি অংশ। এদের নিয়ে নানাভাবে রাজনীতি হয়েছে। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মঞ্চে প্রায় মাসব্যাপী প্রদর্শিত আমি বীরাঙ্গনা বলছি নাটকটি সেই লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত বাঙালি নারীদের কান্না-শোক-দুঃখের মানসিক রূপকে তুলে ধরেছে। নাটকটির কাহিনিসূত্র নেওয়া…

  • আদম সুরত : মানুষের স্বরূপ অন্বেষণ

    আদম সুরত : মানুষের স্বরূপ অন্বেষণ

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মঞ্চে প্রদর্শিত আদম সুরত নাটকে প্রতীকী শিল্পব্যঞ্জনায় বালুধূম গ্রামের সমাজবাস্তবতার পরিপ্রেক্ষিতে মানুষের স্বরূপ খোঁজার এক চেষ্টা করেছে সদ্য প্রতিষ্ঠিত নাট্যদল ‘তাড়ুয়া’। রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল, যিনি নাট্যাঙ্গনে অত্যন্ত পরিচিত। সমাজের মানুষ চরিত্র কেমন, জীবন সংগ্রামের মধ্য দিয়ে তার চেহারা বা রূপরেখা অন্বেষণ যেন নাটকটির অভীষ্ট। দু-দফায় নাটকটির পরপর প্রদর্শনীগুলিতে…