Search results for: “স্বদেশভাবনা”

  • রবীন্দ্রনাথের স্বদেশভাবনা

    আহমদ রফিক রবীন্দ্রনাথের স্বদেশভাবনার বিষয়টি বেশ জটিল। সেখানে রয়েছে নানা মাত্রিক ভাবনার মিশ্র চরিত্র, তাতে স্ববিরোধিতারও অভাব নেই। তাঁর স্বদেশভাবনা যেমন রাজনৈতিক চিন্তা, তেমনি সমাজভাবনা-নির্ভর। সেখানে যুক্ত হয়েছে ভারতবর্ষীয় ইতিহাসের উপলব্ধি – যে-উপলব্ধির মধ্যমণি প্রাচীন ভারত, সনাতন ভারত। যে-ভারতের চরিত্র সমাজপ্রধান, রাষ্ট্রপ্রধান নয়। আবার  সে-সমাজভাবনায় একপর্যায়ে এসে যুক্ত হয়েছে পল্লিপুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আধুনিক চেতনা।…

  • মুহম্মদ মনসুরউদ্দীন – ‘হারামণি’র সন্ধানে নিরন্তর যাত্রা

    মুহম্মদ মনসুরউদ্দীন – ‘হারামণি’র সন্ধানে নিরন্তর যাত্রা

    লোকসংস্কৃতির অনুরাগী অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২) ছিলেন মুহম্মদ মনসুরউদ্দীনের (১৯০৪-৮৭) প্রিয় সুহৃৎ, গুণগ্রাহী ও সহমর্মী। দুজনের প্রথম সাক্ষাৎ ও আলাপ ১৯৩১ সালে, রাজশাহী জেলার মহকুমা-শহর নওগাঁয়। অন্নদাশঙ্কর এখানে ছিলেন মহকুমা শাসক আর মনসুরউদ্দীন স্কুল সাব-ইন্সপেক্টর। তাঁদের আলাপ ও ঘনিষ্ঠতার মূলে ছিল লোকসংস্কৃতি। সম্পর্কের সূচনা হয় মনসুরউদ্দীনের তরফ থেকে তাঁর সংকলিত-সম্পাদিত লোকগীতিসংগ্রহ হারামণি (১৩৩৭) উপহার দিয়ে এবং…

  • আহমদ রফিক : সংগ্রামে-সৃজনে এক ভাষাসংগ্রামী

    আহমদ রফিক : সংগ্রামে-সৃজনে এক ভাষাসংগ্রামী

    (আহমদ রফিক : জন্ম ১৯২৯ সালের ১২ই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে) স্বদেশ এখন মানচিত্রে আঁকা সুশ্রী রঙিন পতাকায় লেখা, তবু খুঁজে ফিরি সবার স্বদেশ জানি না সে চাওয়া কবে হবে শেষ।                 – আহমদ রফিক কবিতায় প্রতিফলিত চেতনা ধারণ করেই আহমদ রফিক জীবনজুড়ে নিজের সৃজনপ্রতিভাকে সক্রিয় রেখেছেন মননশীল ধারায়। সৃজনশীল মানুষেরা আবশ্যিকভাবেই…

  • শহীদ কাদরীর কবিতায় বাড়ি ফেরার তাড়না

    শহীদ কাদরীর কবিতায় বাড়ি ফেরার তাড়না

    তোমার ঐ হাতের শিরায় এখনো বইছে এক অন্তর্লীন শিল্পের আগুন! (‘স্মৃতি-বিস্মৃতি’, শহীদ কাদরী) অনেকেই বলেছেন শহীদ কাদরী বিরলপ্রজ কবি। নাগরিক কবি অভিধায় তাঁকে চিহ্নিত করার প্রয়াসও পেয়েছেন অনেকে। নিঃসন্দেহে তিনি তাঁর সময়ের চেয়ে অগ্রসরমাণ এক আধুনিক মানুষ ও কবি। বাংলা কবিতা তাঁর কাছে পেয়েছে অনেক কিছুই। অনেকেই তাঁর রচনার স্বল্পতার কথা বারংবার সামনে এনেছেন। সংখ্যাধিক্যের…

  • জুলফিকার মতিনের উপন্যাস : নানা পর্বের ব্যঞ্জনা

    জুলফিকার মতিনের উপন্যাস : নানা পর্বের ব্যঞ্জনা

    কবি জুলফিকার মতিন ষাটের দশকে বাংলাদেশের সাহিত্যে অন্যতম প্রতিনিধি। কবি হিসেবে তাঁর অধিক পরিচিতি হলেও একই সঙ্গে কথাসাহিত্য ও মননশীল প্রবন্ধসাহিত্যে তাঁর অবস্থান তাৎপর্যপূর্ণ। তিনি কবিতার পাশাপাশি কথাসাহিত্যে পদচারণা অব্যাহত রেখেছেন। প্রবন্ধের যুক্তি ও মননশীলতা তাঁর কথাসাহিত্যে বুদ্ধির ও দীপ্তির ছাপ রেখেছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় থেকে আজ পর্যন্ত সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের একজন সচেতন…

  • স্বদেশ ও সংগীত : রবীন্দ্রনাথ

    সনৎকুমার সাহা গীতবিতানের প্রবেশিকায় প্রথমেই চোখে পড়ে রবীন্দ্রনাথের দেওয়া ‘বিজ্ঞাপন’। নিজেই তিনি এভাবে জানানো প্রয়োজন মনে করেছেন। এতে পড়ি, ‘…এই সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করে গানগুলি সাজানো হয়েছে। এই উপায়ে, সুরের সহযোগিতা না পেলেও, পাঠকেরা গীতিকাব্যরূপে এই গানগুলির অনুসরণ করতে পারবেন।’ তাঁর নির্দেশনার ওপর ভরসা করেই এখানে আমার কিছু বলার সাহস করা। গানের সুর-তাল-লয়, এসবে…

  • চিত্তরঞ্জন দাশ ও বাংলা সাহিত্য

    মোরশেদ শফিউল হাসান চিত্তরঞ্জন দাশের (১৮৭০-১৯২৫) পরিচয় প্রধানত একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও সর্বজন শ্রদ্ধেয় দেশনেতা হিসেবে। দেশবাসী ভালোবেসে তাঁকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করে (১৯২০), তাঁর আসল নামটি আজ প্রায় যার আড়ালে চলে গেছে। উপমহাদেশ বিশেষ করে অবিভক্ত বাংলায় হিন্দু-মুসলমান নির্বিশেষে মানুষের এতখানি শ্রদ্ধা ও সম্মান তাঁর আগে বা পরে বোধ করি আর কোনো রাজনৈতিক নেতার…

  • দেশপাগল এক প্রকৃত মানুষ

    পঙ্কজ ভট্টাচার্য আমাদের সকলের প্রিয় মজুভাই, এদেশের স্থাপত্য শিল্পের পথিকৃৎ মাজহারুল ইসলাম, সম্প্রতি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। পরিণত বয়সেই তিনি বিদায় নিয়েছেন। তবু কেন জানি তাঁর তিরোধান মেনে নেওয়া কঠিন। মজুভাইয়ের যোগ্য সহধর্মিণী আমাদের প্রিয় বেবী আপা আমার স্ত্রী রাখীকে একাধিকবার বলেছেন, ‘পঙ্কজ যেন তার মজুভাইকে একটিবার দেখতে আসে, তোমাদের মজুভাই হয়তো চিনতেও…