উপন্যাস
-

বিবাহযোগ
এক পুত্র বিবাহযোগ্য। তাকে কি আর দামড়া হয়ে ঘুরতে-ফিরতে দেওয়া যায়? নাসিমের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। মাতার এই ইচ্ছাটাই প্রবলভাবে সংক্রমিত হয় দাদির মধ্যে। তবে তার চেয়েও বোধ হয় বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল ঘটককুল। তাদের এই আক্রমণের প্রথম লক্ষ্যবস্তু ছিল নাসিম নিজে। – কোন কন্যা ফর্সা। – কোন কন্যা সুন্দরী। – কোন কন্যা সুলক্ষণা। –…
-

বাবর আজমের উপন্যাস
মঈনুল আহসান সাবের গুলির ঘটনাটা প্রথমেই থাকতে পারত। পরিবেশ একদম স্বাভাবিক থাকত, সাধারণত যা থাকে। এর মধ্যে হঠাৎ গুলি। গুলি হবে, একজন পড়ে যাবে, যাওয়ার আগে গুলির কারণ জানবেও না, তারপর কাহিনি বলি বা ঘটনা, এগোবে। এগোতে এগোতে কিংবা কখনো পেছতে পেছতে কোথায় কতদূর যাবে, এ-কথা পরের। কাহিনি যে প্রায় গুছিয়ে এনেছিল বাবর আজম, এমনও…
-
ও নাইটিঙ্গেল
বিনায়ক বন্দ্যোপাধ্যায় বত্রিশ ইঞ্চি স্ক্রিনে সিনেমার শেষটা চলছিল। জায়গাটা লেবানন, প্যালেস্টাইন, সিরিয়া, মিসর বা পূর্ব ইউরোপের যে-কোনো শহর হতে পারে। গুলি চলছে চারধারে আর তার ভেতর দিয়ে একটা লোক ছুটে চলেছে; লোকটার কোলে নিজের মৃত স্ত্রী। লোকটার সারাশরীরে রক্ত আর মুখ দেখে বোঝা যাচ্ছে, মনে একটা উথালপাতাল চলছে। রাস্তার কেউ কিছু বলে উঠল আর সঙ্গে…
-
আদমসওদা
স্বকৃত নোমান জোয়ারে ন আইলি রে পুত ভাডায় ন আইলি কন হাঙরে কন কুমীরে মোর পুতরে খাইলি ॥ চারশো বছর আগে সিতারা বানুর দেখা স্বপ্নের প্রায় কাছাকাছি একটা স্বপ্ন দেখেছিল কুমারী নূরনিসা, তার এক শিশুপুত্র তার কোল থেকে ধনেশ পাখি হয়ে আকাশে উড়ে গেছে। ছেলেটা ডানা মেলে উড়ছে, নূরনিসা বুক চাপড়ে ‘হায় হায়’ করতে করতে…
-
সবচেয়ে সুন্দর করুণ
আ হ মা দ মো স্ত ফা কা মা ল এই অবেলায় হঠাৎ ঝড়-বৃষ্টিতে এলোমেলো হয়ে গেল সবকিছু। এটা বৃষ্টির ঋতু নয়, যে-কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামার কথাও নয়, ঝড় তো দূরের কথা। বৃষ্টির দিনে প্রস্ত্ততি থাকে সবারই, এখন কারোরই নেই। এটুকু পথ আসতে-আসতে তাই ভিজে একাকার হয়ে গেল সুমন। বৃষ্টিবাদলের দিনে রিকশায় যেমন পলিথিনের…
-
সুখবাস
জ্যো তি প্র কা শ দ ত্ত সব ভোরে পাখি ডাকে না চলে আসার সময় বারবার তাকিয়ে পেছনের দৃশ্যাবলি হৃদয়ে তুলে নিতে হয়। যেন কখনো ঝাপসা হয়ে না যায়। প্রিয়জনের সাশ্রম্নবিদায়, বন্ধুর শেষ আলিঙ্গন, পরিচিতজনের মুখে শুভেচ্ছার স্মিত হাসি, সব মনে আছে। মাত্র কটি বছর দেখতে-দেখতে কেটে যাবে চিরকালের এই সান্তবনা মনে প্রবল না-হলে মূল…






