জন্মশতবার্ষিক শ্রদ্ধান্জলি
-
শম্ভু মিত্র
আবুল হাসনাত বাংলা নাটকে আধুনিকতার পথ নির্মাণ ও সৃজনে বহুমাত্রিকতা এবং ঐতিহ্যভাবনার কথা যখন ওঠে তখন খুব শ্রদ্ধাভরে আমরা শম্ভু মিত্রকে (১৯১৫-৯৭) স্মরণ করি। কত ভাবেই না তিনি বাংলা নাট্যমঞ্চকে করে তুলেছিলেন ঐতিহ্যিক প্রবাহের সঙ্গে ঐশ্বর্যবান ও আধুনিক। মঞ্চে প্রাণশক্তিসঞ্চারে নবধারার প্রবর্তক তিনি। বহুরূপী ও তাঁর নির্দেশিত নাটক বোধে নবীন ও দীপ্তিতে উজ্জ্বল; বাংলা মঞ্চধারায়…
-
মরিৎস ভিনটারনিৎস : জন্মসার্ধশতবর্ষে
মলয়চন্দন মুখোপাধ্যায় উনিশ শতকে বঙ্গীয় নবজাগরণ যদি হয় রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও প্রমুখ আধুনিকতায় দীক্ষিত মনীষীর নিরন্তর সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক-সাংস্কৃতিক আর ধর্মীয় দিকগুলোকে মধ্যযুগীয়তা থেকে যুক্তিশীল আধুনিকতায় স্থাপন প্রয়াস, তাহলে একই সঙ্গে আরো দুটি বিবেচ্য বিষয় মাথায় রাখা উচিত আমাদের। বাংলার নবজাগরণে বাঙালি মুসলমানের সংযুক্তি তার মধ্যে একটি। রাজা রামমোহন রায় সমুদ্র পাড়ি দিয়ে সুদীর্ঘকালের কালাপানি না পেরোনোর…
-
জয়নুল আবেদিন মহান ও স্বাধীন
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর জয়নুল আবেদিন তাঁর কাজকে মেজর আর্টে উন্নীত করেছেন। মেজর আর্ট অসম্ভব, যদি না পূর্ববর্তী সময়ের মেজর আর্ট থেকে শেখা যায়। জয়নুল বাঙালি ও ইউরোপিয়ান ঐতিহ্য আত্মস্থ করে তার শিখরে পৌঁছেছেন। আর্টিস্টিক সংস্কৃতি তিনি অর্জন করেছেন, বিশেষ করে ইউরোপিয়ান মেজর আর্ট। তিনি বাঙালি সংস্কৃতি থেকে অর্জন করেছেন আবহমানের বোধ আর ইউরোপিয়ান সংস্কৃতি থেকে…
-



