প্রচ্ছদ-পরিচিতি
-

প্রচ্ছদ
হাশেম খান বাংলাদেশের চিত্রকলার সৃজনধারায় এক সমাজমনস্ক চিত্রকর। তাঁর ক্যানভাসে ধরা আছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন-অভিজ্ঞতার নানা রূপ। প্রকৃতি, পরিবেশ ও মানুষ তাঁর চিত্রের মুখ্য বিষয়। ১৯৪১ সালের ১লা জুলাই চাঁদপুরে জন্মগ্রহণ করা এই শিল্পী শৈশব ও কৈশোরে অবলোকন করেন নিরন্ন সাধারণ মানুষের জীবনযাত্রা। এই স্মৃতি তাঁর সৃষ্টিতে প্রভাব ফেলেছে। পাখি ও কাক তাঁর প্রিয়…
-

শিরোনামহীন
সত্তরের দশকের শেষ পর্যায়ে চিত্রশিল্পী শহিদ কবীর বাউল সাধক লালনের গানে প্রবলভাবে আলোড়িত ও আন্দোলিত হয়েছিলেন। সে-সময়ে তাঁর চিত্র সৃষ্টিতে লালনের গানের মর্মবাণী বিশেষভাবে প্রতিফলিত হয়েছিল। টেম্পেরায় করা বাউল সিরিজের এসব চিত্রে বাউল সংগীতের অচিন প্রেম ও মানবিক বোধের উজ্জ্বল প্রকাশে চিত্রানুরাগীরা বিমোহিত হয়েছিলেন। শিল্পের বৃহত্তর জগতে নিজের শিল্পসাধনাকে ব্যাপৃত করার ইচ্ছা নিয়ে চারু ও…
-

শিরোনামহীন
চিত্রশিল্পী নাইমা হক শিশুতোষ চিত্রাঙ্কন ও গ্রাফিক ডিজাইনে বিশেষ দক্ষতার জন্য সুপরিচিত। তাঁর পেনসিল স্কেচ ও সংবেদনশীল বর্ণ ব্যবহারে মূর্ত হয়ে ওঠে মানবিক মূল্যবোধ, সামাজিক বাস্তবতা ও রাজনৈতিক সংকট। ‘স্মরণ’ সিরিজসহ তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগ্রহে সংরক্ষিত রয়েছে। তাঁর শিল্পকর্ম আন্তর্জাতিক Imago MundiCollection-এর অন্তর্ভুক্ত। শিশুতোষ বইয়ের চিত্রনাট্যকার হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে। তিনি…
-

ড্রইং
কালিদাস কর্মকারের বহুমুখী সৃজনধারা ও সাধনার মধ্যে আমরা এক কল্পনাপ্রবণ ও অজস্র সৃষ্টির ধারায় নিমগ্ন এক চিত্রীকে প্রত্যক্ষ করি। তাঁর শিল্পিত প্রবণতা মূলত রেখাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। রেখায় সাবলীল গতি নির্মাণ করে ব্যঞ্জনাধর্মী এক প্রতীক সংকেতময় হয়ে ওঠে তাঁর সৃষ্টিগুচ্ছে। তাঁর অভিব্যক্তি ও ব্যঞ্জনার মধ্যে যে-দৃশ্যরূপ দেখা যায়, সেখানে অন্তর্লীন আমিকে জানবার আকাঙ্ক্ষা বেশ…
-

শিরোনামহীন
মুস্তাফা মনোয়ার জলরঙে সিদ্ধহস্ত এক চিত্রকর। জলরঙের সৃষ্টির মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন এদেশের একজন শীর্ষশিল্পী। নিসর্গ ও বাংলাদেশের শ্যামল রূপ তাঁর সৃষ্টিতে মনোগ্রাহী এক অবয়ব নিয়ে প্রতিবিম্বিত হয়। এই চিত্রাবলিতে দেশ আত্মার মর্মবেদনাও কখনো পরিস্ফুট হয়। তিনি তেলরঙের কাজেও পারদর্শী। পঞ্চাশের দশকের মধ্য পর্যায়ে তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হন। ১৯৫৯ সালে এই…
-

শিরোনামহীন
নাসরীন বেগম জীবনের প্রাথমিক পর্যায়ে প্রাচ্যরীতির কাজে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। আমরা প্রত্যক্ষ করেছি তাঁর প্রাচ্যরীতির ফিগারেটিভ কাজে সৃষ্টির আশ্চর্য তন্ময়তা। শারীরিক বিম্ব গঠনের মুন্শিয়ানা তাঁর শিল্পরূপকে করে তুলেছিল গহনতা-সন্ধানী। একদিকে নারীর নিঃসঙ্গতা, নারীত্বের বেদনাকে উপলব্ধি করে এক বিষাদগীতি অঙ্কন করেছেন তিনি পটে, অন্যদিকে ‘নতুন জীবনের দরোজা’ শিরোনামের চিত্রগুচ্ছে জীবনের আশার উচ্চারণও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। তিনি…
-

শিরোনামহীন
শিল্পী আবু তাহের বিগত শতাব্দীর ষাটের দশকের মধ্য পর্যায় থেকে এ-দেশের শিল্পাঙ্গনে বিচরণ করেন। নিরলস ও ঐকান্তিক চিত্রসাধনার মধ্য দিয়ে তিনি চিত্র-সৃজনে এক বৈশিষ্ট্য অর্জন করেন। তাঁর রেখা বেশ শক্তিশালী। বিমূর্ত চিত্ররীতিতে তিনি সিদ্ধহস্ত। মধ্য ষাট ও সত্তরের দশকে এই ধারার চিত্র রচনার মধ্য দিয়ে অনেকেরই চিত্রভাষা ও ভুবন নির্মিত হয়েছে। অনেকেই এই ধারার চিত্র-সৃজনের…
-

প্রচ্ছদ পরিচিতি
নাজমুন নাহার কেয়া একজন দৃশ্যশিল্পী – যিনি স্মৃতি, পরিচয় ও অন্তর্গত বিষয়বস্তু নিয়ে কাজ করেন। মনবুকাগাকুশো স্কলার হিসেবে টোকিওতে কাটানো পাঁচ বছর তাঁর দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছে। জাপানি নন্দনতত্ত্বের ওয়াবি-সাবি ও কিনৎসুগির দর্শনকে তিনি পুরনো ঢাকার স্মৃতির সঙ্গে মিলিয়ে বহুমাত্রিক শিল্পকর্ম নির্মাণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও টোকিও ইউনিভার্সিটি অফ দ্য আর্টস থেকে এমএফএ ডিগ্রি…
-

শিরোনামহীন
বাংলাদেশে ভাস্কর্য চর্চার ক্ষেত্রে হামিদুজ্জামান খান বিশিষ্ট স্থানের অধিকারী। দেশে ও বিদেশে তাঁর বেশকিছু দৃষ্টিনন্দন ভাস্কর্য রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ভাস্কর্য চর্চার মধ্য দিয়ে এদেশের আধুনিক ভাস্কর্য চর্চাকে নবমাত্রা দান করেছেন। সত্তরের দশকে ভাস্কর্য চর্চায় তাঁর প্রিয় বিষয় ছিল মুক্তিযুদ্ধ। পাকিস্তানিদের গণহত্যা ও নির্যাতনকে বিষয় করে তিনি বেশকিছু ভাস্কর্য সৃষ্টি করেছেন, যা শিল্পমূল্যে ও আধুনিকবোধে…
-

প্রচ্ছদ-পরিচিতি
বাঙালির লোকায়ত শিল্পরূপকে নবীন আলোক সঞ্চার করে বাংলাদেশের চিত্রকলাকে সমৃদ্ধ করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ্। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পধারা তাঁর হাতে নতুন ব্যঞ্জনা অর্জন করেছে। বিশেষত ময়মনসিংহ গীতিকার কাহিনিকে অবলম্বন করে তিনি অঙ্কন করেছেন অগণিত চিত্র। এই গীতিকার কাহিনির মধ্যে প্রেম, বিরহ ও জীবনসংগ্রাম নানাভাবে প্রতিফলিত হয়েছে। মানবিকবোধ ও প্রকাশ শিল্পী আবদুস শাকুরকে অনুপ্রাণিত করেছে এ-বিষয়কে…
-

শিরোনামহীন
প্রতিকৃতি অংকনের জন্য শাহজাহান আহমেদ বিকাশ খ্যাতি অর্জন করেছেন। এই শিল্পীর বিশেষ মনোযোগ অধিকার করে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নানা সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন। এর মধ্যে ২০২২ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাল নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং অংকন করেন। শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের বেড়ে ওঠা জামালপুরে মামাবাড়িতে। শৈশবেই মা’কে…
-

প্রচ্ছদ-পরিচিতি
এদেশের প্রথম প্রজন্মের চিত্রশিল্পীদের মধ্যে আবহমান বাঙালির জীবন ও লোক-ঐতিহ্য কাইয়ুম চৌধুরীর তুলিতে প্রাণবন্ত, সজীব ও সৃজনের প্রধান বিষয় হয়ে উঠেছিল। তিনি ছিলেন এদেশের অগ্রগণ্য চিত্রকরদের মধ্যে অন্যতম। বিগত শতকের ষাটের দশকে তাঁর চিত্রকর্মে বাঙালির জীবনসংগ্রাম ও শ্যামলী নিসর্গ আশ্চর্য দক্ষতার সঙ্গে তুলে ধরেছিলেন তিনি। এই সময় থেকে তাঁর চিত্র শেকড়সন্ধানী ও মৃত্তিকালগ্ন হয়ে ওঠে।…
