সংগীত

  • অনন্যা মোহরদি

    রেজওয়ানা চৌধুরী বন্যা বিখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন আমার গুরু। আমরা তাঁকে মোহরদি হিসেবেই চিনি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাম রেখেছিলেন ‘কণিকা’। মোহরদি যেমন গান গাইতেন, তেমনই ছিল তাঁর গায়নভঙ্গি, পোশাক-পরিচ্ছদ; নিমিষে সকল ভক্ত-শ্রোতার মন জয় করে নিতেন। এ নিয়ে অনেকেই অনেক লেখা লিখেছেন। চমৎকার সব বর্ণনা এসেছে। তাঁর শোভন সুন্দর গায়কির কথা ও নানা…

  • প্রতিভা, সাধনা ও খামখেয়াল সংগীতপ্রতিভা-প্রসঙ্গ

    রমেশচন্দ্র চন্দ   জীবনের পড়ন্তবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর রানী চন্দকে একদিন বলেছিলেন, ‘জিনিয়াসে জিনিয়াসে বাড়ী আমাদের ভরা ছিল। জিনিয়াস হওয়া বড় বিপদের কথা। জানিস, আমি একটুখানির জন্য বেঁচে গেছি। আর একচুল বেশি জিনিয়াস হলেই বিপদ হত রে।’ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বিরল প্রতিভা ও পাগলামির বিচিত্র সহাবস্থান সত্যি বিস্ময়কর। রবীন্দ্রনাথের বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ছিলেন যেমন বিদগ্ধ, তেমনি খামখেয়ালি। তাঁর…

  • আলতাফ মাহমুদ : সংগীত যখন বিদ্রোহী

    মফিদুল হক বরিশালের মুলাদি উপজেলার পাতারচর (নাকি পাতারহাট) গ্রামের সম্পন্ন পরিবারের সন্তান আলতাফ মাহমুদ বাল্য থেকেই মজেছিলেন সংগীতে। জন্ম তাঁর ১৯৩৩ সালে। পিতা নাজেম আলী হাওলাদার ছিলেন আদালতের পেশকার এবং পরে হয়েছিলেন জেলা বোর্ডের সেক্রেটারি। সেই হিসেবে বলা যায় তিনি ছিলেন গ্রামীণ পেশাজীবী, যাঁদের প্রতাপ ছিল যথেষ্ট এবং বিত্ত অঢেল না হলেও সচ্ছলতা ছিল পরিবারে।…

  • আমার গুরুর আসনতলে

    রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রনাথকে আমি দেখিনি। গান, কবিতা, গল্প, নাটক, আমার দেশের সাংস্কৃতিক পরিমন্ডলে প্রতিবাদ-প্রতিরোধে আলোছায়ায় স্বপ্ন প্রদোষে তাঁর উপস্থিতি ছিল। দূর থেকে হৃদয়ে তাঁর উপলব্ধি ক্রমশ নিবিড় হচ্ছিল, কিন্তু দূরত্ব ঘোচেনি। মোহরদির হাত ধরে আমি সেই দূরত্ব ঘোচালাম। দূরের মানুষ যেন এলো আজ কাছে। মোহরদি নিয়ে গেলেন সেই চিরচেনা মানুষটির চেনাগল্পের কাছাকাছি। কবি রবীন্দ্রনাথকে…

  • সুরগুলি চায় চরণ

    শুচিশ্রী রায়  ফ্ল্যাশব্যাকের মতো কিছু ঘটনা হঠাৎই ঝলসে ওঠে মাথায়। আজকাল। যেমন হঠাৎই কিছু গান, কিছু সুর, সেই কোন ছেলেবেলায় শোনা, দপ করে জ্বলে ওঠে কানের পাশে। অদ্ভুতভাবে মনেও পড়তে থাকে পরের পর গানের কলি, সুরের চলন। চোখ বুজলেই একফালি সবুজ লন, বড় বড় গাছ, লম্বা নারকেলগাছের পাতায় বাদলদার ডানাভাঙা চিলটা বসে আছে। ইট-বাঁধানো ড্রাইভ-ওয়ে…

  • সংগীতের অনন্য উৎসব

    গোলাম মুস্তাফা বেঙ্গল ফাউন্ডেশন ও ভারতের আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল চার দিনব্যাপী উচ্চাঙ্গসংগীতের উৎসব। নভেম্বরের ২৯ থেকে ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উৎসব ছিল এ পর্যন্ত বাংলাদেশে আয়োজিত সর্বাপেক্ষা বৃহৎ এবং সবচেয়ে সুব্যবস্থিত সংগীত-সম্মেলন। উপমহাদেশের খ্যাতনামা শিল্পীদের সঙ্গে এতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের কয়েকজন শিল্পী। সমগ্র উৎসবটি…

  • সংগীতের মুক্তি বেঙ্গল-নিবেদিত উচ্চাঙ্গসংগীত উৎসবের সূত্রে

    আবুল মোমেন ভারতসভ্যতার যেসব মহত্তম উত্তরাধিকার প্রাচীনকাল থেকে ধারাবাহিকভাবে আজ অবধি চলে এসেছে তার মধ্যে শাস্ত্রীয় সংগীতকে সবচেয়ে এগিয়ে রাখতে হবে। পরিবর্তনের মধ্য দিয়ে কাল এই সংগীতে তার স্বাক্ষর রেখেছে, কিন্তু তা কখনো এই মহৎ শিল্পকে ক্ষয়িষ্ণু বা নেতিবাচক হতে দেয়নি। ক্রিয়াত্মক শিল্পে (perfoming art) প্রকাশের যে-সুযোগের প্রয়োজন তা হয়তো সবসময় একইভাবে মেলেনি, গুরু ও…

  • সংগীত ও সমঝদার

    আবদুশ শাকুর আমার মতে, ‘শর্তহীন’ সংগীত শব্দটি কেবল মৌলিক সংগীতই বোঝায় – তাকে মার্গসংগীত বলুন, শাস্ত্রীয়সংগীত বলুন, উচ্চাঙ্গসংগীত বলুন, রাগসংগীত বলুন, আর যা-ই বলুন। শৈলীপ্রধান গান, রাগপ্রধান গান, ধর্মপ্রধান গান, রঙ্গপ্রধান গান, লোকগান, পপগান ইত্যাদিকে বলা যায় ‘শর্তযুক্ত’ সংগীত বা যৌগিক সংগীত। এ ধারণার প্রেক্ষিতেই বর্তমান আলোচনাটি চলবে। প্রাচীন কালে দেবমন্দিরে নিবেদিত হতো ধর্মসংগীত। মধ্যযুগের…

  • স্বর্গীয় সংগীতের আশা-জাগানিয়া উৎসব

    শীলা মোমেন লাল রঙের কার্ডটা হাতে আসতেই হাতে চাঁদ পাওয়ার উপমা মনে পড়ল। কদিন ধরে পত্রিকার পাতায় বিজ্ঞাপনে যে নামগুলো দেখছিলাম তাঁরা সবাই সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র। বেঙ্গল ফাউন্ডেশন একটা বড় কিছু প্রাপ্তির প্রত্যাশা ভালোভাবেই জাগাতে পেরেছিল সংগীতপিপাসুদের মধ্যে। প্রথম দিন ঢাকা শহরের পথের বাধা ডিঙিয়ে আর্মি স্টেডিয়ামের বাইরে পৌঁছে সজ্জা আর জনসমাগমেই উৎসবের আমেজ পেতে…

  • নিধুবাবুর গান : সময় ও সমাজের প্রতিচ্ছবি

    দীপা বন্দ্যোপাধ্যায় যে-টপ্পা একদিন সমাজের বিশিষ্টজনের মন হরণ করেছিল, নিধুবাবুর সেই টপ্পাই ভদ্রসমাজে নিষিদ্ধ হয়েছিল তাঁর জীবিতাবস্থায়। তাঁর সময়ে ‘বাবু’ বলতে নিধুবাবুকেই বোঝাত, একসময় তাঁর টপ্পার নাম হয়ে গেল ‘নিধুর টপ্পা’। মৃত্যুর কুড়ি-পঁচিশ বছর আগেই তাঁর জীবিত থাকা নিয়ে সংশয় দেখা দেয়। বাংলা টপ্পার স্রষ্টা হিসেবে শ্রোতাদের কাছ থেকে তিনি যে সমাদর ও সম্মান পেয়েছিলেন,…

  • ভোরের যূথিকার সঙ্গে আলাপ

    আবুল আহসান চৌধুরী তিরিশের দশক বাংলা গানের মোড় ফেরার কাল। বিশেষ করে আধুনিক বাংলা গান নতুন আঙ্গিক ও বৈশিষ্ট্যে জন্ম নেয় এই সময়েই। এই যে কালান্তর – তার মূলে ছিলেন এক কিশোরী – তাঁর নাম যূথিকা রায়। ১৯৩৪-এ মাত্র চোদ্দ বছর বয়সে তাঁর প্রথম রেকর্ড বেরুল এইচএমভি থেকে – আধুনিক বাংলা গানের রূপটা তিনি পালটে…

  • কলের গানের গল্প

    কলের গানের গল্প

    স নাতন ধর্ম বলে নাদই ব্রহ্ম : জগজ্জীবন শুরু হয়েছে শব্দে, শেষও হবে শব্দে। মানুষও জন্মমাত্র শব্দই করে প্রথমে। অথচ শব্দধারণ করতে শিখেছে সে মাত্র শতাধিক বছর পূর্বে। তাই সার্ধশতাধিক বছর আগের নিধুবাবু-দাশুরায়দের গাওয়া গান আমরা তাঁদের কণ্ঠস্বরে শুনতে পাই না। কিন্তু বহুশত বছর আগের লেখকদের লেখা আমরা তাঁদের হস্তলিপিতে পড়তে পাই। কবিরঞ্জন রামপ্রসাদ সেনের…

  • কী প্রয়োজন সঙ্গীতের, যে আয়োজন থাকতে হবে

    কী প্রয়োজন সঙ্গীতের, যে আয়োজন থাকতে হবে

    আমাদের দেশে সঙ্গীত নিয়ে বেশ একটা অরাজক আছে। আমাদের দেশটা এক্ষেত্রে কোন দেশ? আমাদের সঙ্গীতদেশ তো ভারতবর্ষীয় উপমহাদেশ, বিশেষ করে হিন্দুস্তানি সঙ্গীতের দেশ, উত্তরাবর্ত। দক্ষিণ দেশ, কর্ণাটক সঙ্গীতের দেশ, সাক্ষাৎভাবে আমাদের সঙ্গীতদেশ না হলে একেবারে বিদেশ নয় মোটেও। তারও দক্ষিণে শ্রীলঙ্কা। তার সিংহলি ভাষা যেমন নয় তামিলের ভগিনী, তেমনি তার সঙ্গীত খেয়াল করে গুনলে বাঙালির…

  • রজনীকান্তের গান

    রজনীকান্তের গান

    প্রায় একশ বছর হয়ে এলো রজনীকান্ত সেনের দেহাবসান হয়েছে। তাঁর জীবৎকাল (১৮৬৫-১৯১০) মাত্র পঁয়তাল্লিশ বছর বিস্তৃত। বয়সের বিবেচনায় তিনি পরিণত জীবনে উপনীত হতে পারেননি, যদিও তাঁর কাছ থেকে আমরা পরিণত সংগীতরাগ পেয়েছি বেশ কিছু। সমকাল রজনীকান্তকে সমাদৃত করেছে, অবহেলা পেয়েছেন তিনি উত্তরকালে, আজকাল তো রজনীকান্তের গান গাইতে প্রায় শোনাই যায় না। অথচ এমন হবার তো…

  • সংগীতহীন অন্ধকারে চলেছে যে পথিকেরা

    সংগীতহীন অন্ধকারে চলেছে যে পথিকেরা

    ঢাকায় আমরা সত্যেন বোস-কাজী | মোতাহারদের গানের আড্ডার কালটি | পাইনি। কিন্তু পেয়েছি তার স্মৃতি। এই আড্ডার কথা জেনেছিলাম স্বয়ং আড্ডার আড়তদারের মুখেই। একষট্টি সন। কর্ণফুলির ইসমাইল সাহেব মেলা টাকা দিয়েছেন ছায়ানটকে, স্কুল আরম্ভ করবার জন্যে। ছয় হাজার টাকা! স্থির করলাম আমরা যন্ত্রপাতি যতীন থেকেই নেব। যতদূর মনে পড়ে সনজীদা তাঁর বাবা কাজী মোতাহার হোসেন…