মলয়চন্দন মুখোপাধ্যায়

  • জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি কণিকা বন্দ্যোপাধ্যায়

    জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি কণিকা বন্দ্যোপাধ্যায়

    প্রাগ্ভাষ উনিশ শতকের বঙ্গীয় রেনেসাঁসের প্রাণপুরুষ ও মহীরুহ নিঃসন্দেহে রবীন্দ্রনাথ। সংস্কৃতির এমন কোনো দিক নেই, যেখানে তাঁর পদপাত ঘটেনি। চতুর্দশ শতাব্দীতে ইতালিতে যে নবজাগরণের সূত্রপাত, পরবর্তীকালে যা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে, সেখানেও কোনো দেশে রবীন্দ্রনাথের মতো সর্বত্রগামী একক প্রতিভার  আবির্ভাব হয়নি। শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ কবি, কিন্তু  চিত্রকর নন, শেক্সপিয়র  নাট্যকার-কবি, কিন্তু  সংগীতরচয়িতা  নন, লিওনার্দো দ্য…

  • তরুণ মজুমদার : অগ্নিজয়ী পুরুষ

    তরুণ মজুমদার : অগ্নিজয়ী পুরুষ

    প্রারম্ভবচন গত ৪ঠা জুলাই ২০২২ সোমবার বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় এবং খ্যাতিমান পরিচালক তরুণ মজুমদার প্রয়াত হলেন। ৯২ বছর বয়সে তাঁর মৃত্যুকে আমরা নিশ্চয়ই অকাল প্রয়াণ বলবো না। পরিপূর্ণ বয়সই বলবো বরং। বিস্ময়কর ব্যাপার, ২০১৮-তে যখন তাঁর বয়স ৮০, তখনো ছবি করেছেন তিনি। ফ্রান্সে যেমন জাঁ লুক গদার। ওই ২০১৮-তেই, গদার ছবি করেছেন  ঞযব ওসধমব…

  • দুই জীবনকাহিনীর যুগলবন্দি

    মলয়চন্দন মুখোপাধ্যায় সিদ্দিকা জামানের লেখা আলোচ্য বইটি পড়তে পড়তে বিস্মিত হয়ে ভাবছিলাম, এমন অনুপম গদ্যরীতি তিনি আয়ত্ত করলেন কী করে, তাঁর প্রথম লেখা বইটিতে? আরো আফসোস হচ্ছিল এ-কথা ভেবে, এই অনবদ্য লিখনশৈলী নিয়ে তিনি আত্মগোপন করে পাঠককে বঞ্চিত করলেন কেন এতো দিন? এসব আক্ষেপ-আফসোস-দীর্ঘশ্বাস সরিয়ে রেখে দেখার চেষ্টা করা যাক বরং নয়টি সুবিন্যস্ত অধ্যায়ে সাজানো…

  • শাঁওলী মিত্র : তাঁর অভিনয়

    শাঁওলী মিত্র : তাঁর অভিনয়

    প্রাক্কথন বাংলা নাটকের ঐতিহ্য ও গতিশীলতায় শাঁওলী মিত্র এক স্বতন্ত্র অধ্যায়। আধুনিক বাংলা নাটকের ইতিহাস যদি ১৮৬০- ৭০-এ রচিত নীলদর্পণ, সধবার একাদশী, শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা ইত্যাদির মধ্যে নিহিত দেখি, অথবা ১৮৭২-এ গিরিশ চন্দ্র ঘোষের নীলদর্পণ অভিনয়ের পেশাদারিত্ব দিয়েই বিবেচনা করি, এর গতিজাড্য প্রায় এক শতাব্দী পর্যন্ত ব্যাপ্ত ছিল। আমরা জানি, ১৭৯৫-এর ২৭শে নভেম্বর…

  • কবিতা ও কবির কোনো বয়স নেই

    কবিতা ও কবির কোনো বয়স নেই

    ছিয়ানব্বই বর্ষীয়া মুকুল দাস সম্পর্কে সবচেয়ে বিস্ময়কর তথ্য এই যে, নব্বই-উত্তীর্ণ বয়সে তিনি কবিতা রচনা শুরু করেন। কবি সুকান্তের জন্মেরও এক বছর আগে জন্ম তাঁর। ১৯২৫-এ। এবং এখনো আমাদের মধ্যে রয়েছেন। বাঙালি নারীদের মধ্যে রাসসুন্দরী দাসী প্রথম আত্মজীবনী লিখে খ্যাত, রাজা রামমোহনের সমসময়ে রূপমঞ্জরী চতুষ্পাঠীতে পাঠদান করে খ্যাতময়ী, কুমিল্লার ফয়জুন্নিসা নারী হয়েও ব্যতিক্রমী ‘নবাব’ উপাধি…

  • চট্টগ্রামের অমূল্য ইতিহাস

    মলয়চন্দন মুখোপাধ্যায় প্রাচীন চট্টগ্রাম ও সেকালের হিন্দু সমাজ  কমলেশ দাশগুপ্ত  চট্টগ্রাম, ২০১৮  ১০০০ টাকা বর্তমান বাংলাদেশের পূর্বাংশ চট্টগ্রাম ও আরাকান অঞ্চল প্রাগৈতিহাসিককাল থেকেই ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। ড. আহমদ শরীফ চট্টগ্রামের ইতিহাস নামক তাঁর স্বল্পায়তন গ্রন্থে উল্লেখ করেছেন, প্রাচীন তিববতি সূত্র থেকে প্রাপ্ত অঞ্চলটির নাম ছিল ‘জ্বালনধারা’, অর্থাৎ তপ্তজল-সমন্বিত…

  • মৃণাল সেন : বাংলা সিনেমার দ্রোহী পরিচালক

    মৃণাল সেন : বাংলা সিনেমার দ্রোহী পরিচালক

    চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন (২৪.৫.১৯২৩-৩০.১২.২০১৮) প্রয়াত হলেন। বাংলা চলচ্চিত্র পরিচালনার ত্রয়ী সত্যজিৎ-মৃণাল-ঋত্বিক। বয়সের বিবেচনায় সর্বকনিষ্ঠ ঋত্বিকের প্রয়াণ ঘটে এঁদের মধ্যে সবচেয়ে আগে, ১৯৭৬-এ, মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে। সত্যজিৎ মারা যান ১৯৯৩-এ, তাঁর বয়স তখন একাত্তর। আর মৃণাল সেন বেঁচে ছিলেন ৯৫ বছর, ঈর্ষণীয় আয়ু বলতেই হবে। এবং প্রায় আশি বছর বয়সেও তিনি আমাদের ছবি উপহার…

  • শোভা সেনকে স্মরণ

    শোভা সেনকে স্মরণ

    মলয়চন্দন মুখোপাধ্যায় শোভা সেন : শতবর্ষের মানচিত্রে ১৩.৮.২০১৩-তে শিল্পী শোভা সেনের ৯৩ বছর বয়সে জীবনাবসান আক্ষরিক অর্থেই বাংলা চলচ্চিত্র-নাটক-যাত্রাশিল্পের একটি ধারার অবলুপ্তির স্বাতন্ত্র্যচিহ্নিত হয়ে থাকবে। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের মধ্যবয়স থেকে সে-শিল্পের সঙ্গে যুক্ত, বাংলা নাটকের আধুনিক যুগ তাঁর প্রসন্ন প্রশ্রয় পেয়েছে, আর সেসঙ্গে যাত্রাশিল্পের সঙ্গেও তাঁর সম্পৃক্তি ছিল সম্ভ্রান্ত ও তাৎপর্যময়। তাঁর সুদীর্ঘ জীবন…