খালেদ হোসাইন
-
আমি তবে ভালোবাসি কাকে?
কোনোকিছু নয় আর পুরোপুরি মনের মতন আত্মীয়-স্বজন সব পরাক্সমুখ, তাই করি কথোপকথন একান্তে, নিজের সঙ্গে। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বা অন্তরঙ্গ হৃদয়ের খোঁজে করি না ভ্রমণ বা করি না মায়ামৃগ বনে অন্বেষণ। বুকের বোতাম খুলে ঢুকে পড়ি গূঢ় অন্তর্দেশে ঔদাস্যপ্রবণ এক বাউলের বেশে কখনো তা অন্তহীন অতল সাগর সেইখানে আছে কত বর্ণময় ঘর কাঠামো-বিহীন – থাকি রাত্রিদিন। কখনো…
-
সাহস
তুমি লিখেছ গোলাপ আর ভালোবাসার আখ্যান মৃত আর অনন্ত-প্রাণতার গল্প তুমি বেছে নিয়েছ ঠিক মধ্যাহ্ন, যেন রূপকথা; অথচ তখনো এ-নগরে ঈষৎ শীত, দেয়ালে প্রজাপতি জলাশয়ের ওপরে জমাট কুয়াশা ঘাসে নিবিড় শিশির তখনো রাতগুলোই সবচেয়ে বিভ্রান্তিকর, রহস্যময় এবং মধুর আমাকে চমকে দিয়েছে তোমার সাহস যা দুর্লভ আর তারচেয়ে বেশি আতঙ্ক-সঞ্চারক কিন্তু এ তো আমার জানাই ছিল…
