বিদেশের চিঠি

  • আমেরিকার জীবন – স্বপ্ন, দুঃস্বপ্ন

    আমেরিকার জীবন – স্বপ্ন, দুঃস্বপ্ন

    দুঃস্বপ্নের দিনরাত্রি আমার বউ মুক্তিকে এইমাত্র ওরা নিয়ে গেল সার্জারি ওয়ার্ডে। স্ট্রেচার ঠেলে নিয়ে গেল অপরিচিত কয়েকজন মহিলা। নার্স। তাদের মাথায় অপারেশন থিয়েটারের ক্যাপ। পরনে সার্জিক্যাল রোব। তাদের চোখে জরুরি অবস্থার ভাব। ভীষণ, ভীষণ সিরিয়াস। মুক্তি সম্পূর্ণ অচেতন। ও জানে না, কী হচ্ছে। জানি না, ওকে আর দেখতে পাব কিনা। স্ট্রেচারের কাঠামোতে লাগানো স্টিলের রড…

  • গ্রামীণ সংস্কৃতি রক্ষায় শিল্পকলার এগিয়ে আসা

    মনজুরুল হক কমছে জাপানের জনসংখ্যা। নতুন খবর এটা মোটেও নয়। জাপানের এক সময়ের বর্ধিষ্ণু বিভিন্ন জনপদকে এখন ক্রমশ হালকা হয়ে আসা জনবসতির কারণে দেখা দেওয়া নানারকম সমস্যা সামাল দেওয়ার উপায় নিয়ে রীতিমতো মাথা ঘামাতে হচ্ছে। সমস্যার চটজলদি সমাধান অবশ্য দেশের শক্ত করে সাঁটা দুয়ার জনসংখ্যার চাপে ন্যুব্জ হয়ে পড়া এশিয়ার অন্য কিছু দেশের জন্য খুলে…

  • গ্রীষ্মবিদায়ের কাব্য

    মনজুরুল হক চার ঋতুর দেশ জাপানে প্রতিটি ঋতু তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য নিয়ে ধরা দেয়। ফলে ঋতুর পালাবদলও উৎসাহী মানুষের দৃষ্টি এড়িয়ে যায় না। গ্রীষ্মের সেরকম এক নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে সিকাডা বা ঘুর্ঘুরে পোকার বিরামহীন কান্না। এই কান্নার মধ্যেও সময়ের হেরফের লক্ষণীয়ভাবে ফুটে ওঠে। গ্রীষ্মের শুরু আর শেষদিকের সেই কান্নার সুরে বিস্তর পার্থক্য লক্ষ করা…

  • নিউইয়র্ক থেকে – ডিলানের জন্যে নোবেল ও নিউইয়র্কে বাংলা পত্রিকা

    বব ডিলানের ক্রনিকল্স আমি কিন্তু সত্যি আশা করেছিলাম বব ডিলান ২০০৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাবেন। কতসব হেজিপেজি এই পুরস্কার পেয়েছে। তাদের অনেকের তুলনায় ডিলান শুধু ভালো কবি নন, কাব্যজগতে তাঁর প্রভাবও অনেক বেশি। সম্ভাব্য বিজয়ীদের তালিকায় তাঁর নাম উঠেছিল, কিন্তু শেষমেষ পুরস্কার তিনি পেলেন না। তাই বলে এ-বছরের নোবেল বিজয়ী অস্ট্রিয়ার এলফ্রিয়েদা ইয়েলিনেককে আমি…

  • টোকিও থেকে – আমজাদ আলী খানের পুরস্কার ও আলাপচারিতায় গৌতম ঘোষ

    ভারতের বিখ্যাত সরোদ-গুরু আমজাদ আলী খানের স্বীকৃতির তালিকায় কিছুদিন আগে যুক্ত হয়েছে নতুন এক সংযোজন। জাপানের কিউশু দ্বীপের প্রধান শহর ফুকুওকা সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আক্রস সিম্ফনি হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বার্ষিক এশীয় সংস্কৃতি পুরস্কারের গ্র্যান্ড পি্রঁ তুলে দিয়েছে ভারতের এই খ্যাতিমান সংগীতকারের হাতে। তিনি হলেন ফুকুওকা এশীয় সংস্কৃতি পুরস্কারের গ্র্যান্ড পি্রঁ লাভকারী চতুর্দশ…

  • প্যারিস থেকে : শতাব্দীর চোখ অঁরি কার্তিয়ে ব্রেসঁ

    চূড়ান্ত মুহূর্তে ঠিক জিনিসটির ওপর ক্যামেরা ধরতে পারাটাই আসল কাজ, আর ওই বিশেষ ক্ষণ থেকেই ভূমিষ্ঠ হতে পারে কালজয়ী ছবি – এই বিশ্বাস লালন করতেন তিনি। শতাব্দীর শ্রেষ্ঠ আলোকচিত্রীদের একজন অঁরি কার্তিয়ে ব্রেসঁ। সংস্কৃতি ও ঐশ্বর্যের বনেদি পরিবেশে জন্মেছিলেন ১৯০৮ সালে ফ্রান্সে সন্তেল-পরিবারে। দাদা, বাবা, চাচা সবাই কম-বেশি চিত্রচর্চা করতেন। তবে বাবার ছোটভাই লুই কার্তিয়ে…

  • টোকিও থেকে জাপানি ঐতিহ্যের নোহ নাটক

    টোকিও থেকে জাপানি ঐতিহ্যের নোহ নাটক

    ১৩৩৩ সাল থেকে শুরু করে আড়াইশ বছরের কিছু কম সময় ধরে বিস্তৃতকাল জাপানের ইতিহাসে ‘মুরোমাচি-জিদাই’ বা ‘মুরোমাচি যুগ’ নামে পরিচিত। আশিগাকা শোগুন-পরিবার সেই সময় রাজধানী কিয়োতো থেকে দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে সর্বময় কর্তৃত্ব বজায় রেখেছিল। আশিগাকা-পরিবার শুরুতে কিয়োতোর যে-জায়গায় তাদের মূল দপ্তর প্রতিষ্ঠা করে, সেই মুরোমাচি পরগনা থেকে যুগের নামের উৎপত্তি। জাপানের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে…

  • নিউইয়র্ক থেকে রাজনীতির শিল্প, শিল্পের রাজনীতি

    নিউইয়র্ক থেকে রাজনীতির শিল্প, শিল্পের রাজনীতি

    প্রিয় সম্পাদক, পই পই করে বারণ করেছেন, আর যা-ই হোক রাজনীতি নিয়ে যেন না লিখি। কারণটি আমার কাছে ঠিক স্পষ্ট নয়, এ-ব্যাপারে সম্ভবত আপনার পত্রিকার কোনো লিখিত-অলিখিত নিয়ম থেকে থাকবে। সমস্যা হলো, এদেশে এখন রাজনীতি ছাড়া অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ই নেই। কোনো আড্ডা নেই, তা লেখকদেরই হোক বা বেহেড মাতালদের, যেখানে রাজনীতি ছাড়া অন্য কোনো…

  • প্যারিস থেকে ফ্রঁসোয়াজ জিরু : নারীর নিজস্ব স্বর

    প্যারিস থেকে ফ্রঁসোয়াজ জিরু : নারীর নিজস্ব স্বর

    মহিষীর ব্যক্তিত্ব নিয়েই জীবন থেকে নিষ্ক্রান্ত হয়েছেন ফ্রঁসোয়াজ জিরু। ৮৬ বছর বয়সে গতবছর ১৯শে জানুয়ারি। সাংবাদিক, সাহিত্যিক, চলচ্চিত্রকর্মী, রাজনীতিবিদ, নারীবাদী – কর্মে ও মেধার সর্বায়তনিক-বিস্তারে তিনি ছিলেন ব্যতিক্রমি। মানুষের মানবিক অধিকার-হননের বিরুদ্ধে যেমন ছিলেন সোচ্চার, তেমনি কেবল নারীর অধিকার ও স্বীকৃতির প্রশ্নে সমাজের দিকে আঙুল তুলে দেখিয়েছেন। আর তাঁর উপন্যাসসহ বিভিন্ন রচনাবলি ছিল ব্যক্তিসত্তার মনন…

  • লন্ডন থেকে – স্যারাহ্ ড্যুনান্টের উপন্যাস; লন্ডনে বৈশাখি মেলা

    লন্ডন থেকে – স্যারাহ্ ড্যুনান্টের উপন্যাস; লন্ডনে বৈশাখি মেলা

    ‘কালি, কলম, মন, লেখে তিনজন’ – এই আপ্তবাক্যটি মনে পড়ে লিখতে বসলেই, কিছু লেখার কথা চিন্তা করলেই। তবে ওই মনে পড়া পর্যন্তই, লেখার কাজে কালি আর কলমের পাট তো প্রায় উঠেই গেছে আজকের এই কম্পিউটার-প্রযুক্তির যুগে। একমাত্র ব্যাংকের চেক কিংবা অন্য কোনো দলিলপত্র সই করার সময় ছাড়া কলম ধরি আমাদের মধ্যে কজন? অবশ্য আমার মা…

  • টোকিও থেকে – জাপান-দর্পণ

    টোকিও থেকে – জাপান-দর্পণ

    জাপানি ভাষায় সৈয়দ ওয়ালীউল্লাহ-র লালসালু পূর্ব বাংলার বাংলা সাহিত্য জাপানি অনুবাদে প্রায় অবহেলিত। এর মূল কারণ সম্ভবত বাংলাভাষা-চর্চায় নিয়োজিত জাপানের লোকজনের বেশ বড় একটা সময় ধরে কলকাতার বাংলার প্রভাব অথবা মোহে আচ্ছন্ন থাকা। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাবের আগে পর্যন্ত মুষ্টিমেয় যে-কজন জাপানি বাংলাভাষা-চর্চায় নিয়োজিত ছিলেন, তাঁদের প্রায় সকলেই ভাষা শেখার প্রাথমিক পাঠ জাপানে শেষ…

  • প্যারিস থেকে বৃত্তভাঙা বর্ণিক : বাসকিয়া

    প্যারিস থেকে বৃত্তভাঙা বর্ণিক : বাসকিয়া

    প্রায় প্রান্ত থেকে যারা কেন্দ্রে এসেছেন, সেই শ্রেণির শিল্পীদের একজন বাসকিয়া। আগন্তুকের মতো নয়, প্রান্তিক মানুষের অর্থপূর্ণ দৃষ্টিভঙ্গিতে সৃজন করেছেন শিল্প। নিজের সঙ্গে প্রলাপের মতো অস্থির, তীক্ষ্ম কথপোকথন। আবার কখনো স্বপ্ন, নিঃসঙ্গতা, উচ্ছন্ন সময়ের সুখ-দুঃখ, সমাজের নষ্ট-সম্ভাবনা ইত্যাদি জটিল বিষয়গুলো চিত্রিত করেছেন প্রতীকী ব্যঞ্জনায়। তাতে জমাটি নির্মাণ ও কথন আছে। আছে নির্লিপ্ত নির্বাক, দার্শনিকসুলভ বিমগ্ন…