ছোট গল্প

  • এক রানির একক সংগ্রাম ও একটি কাঁথা

    এক রানির একক সংগ্রাম ও একটি কাঁথা

    রাজ্যহারা দুঃখিনী এক রানি। শত্রুরা বন্দি করে রেখেছে তাঁকে। সেই রুদ্ধদ্বারের অন্তরালে সঙ্গিনীদের নিয়ে রঙিন সুতার নানান ফোঁড়ে তৈরি করলেন আশ্চর্য এক কাঁথা। তাতে ধরা রইল তাঁর বন্দিজীবনের টুকরো কথা, তাঁর হারিয়ে ফেলা রাজ্যের কত না অপরূপ চিত্র! মনে হতে পারে, এ যেন রূপকথার কোনো এক রানির গল্প, অথচ এ-কাহিনি কিন্তু সত্যিকারের! খুব বেশিদিন আগের…

  • গল্পসল্প

    গল্পসল্প

    এই যে মিয়াভাই শোনেন, এত গফ মারবেন না, এতক্ষণ ধৈর্য ধরে শুনতে শুনতে এখন ক্লান্ত। এত গফ মারেন ক্যামনে? অথচ ট্রেনে যখন উঠলেন, তখন তো ভাবলাম যাক, প্রফেসর সাব উঠছেন, আর যাই হোক, জ্ঞানের কথা শোনার সুযোগ আছে। পুরু লেন্সের চশমা, উন্নত নাক, ড্যাবড্যাবে চোখ, উজ্জ্বল শ্যামবর্ণ, কপাল এবং চুল মিলিয়ে আলাদা ব্যক্তিত্ব। না মিয়াভাই,…

  • শোভা

    শোভা

    খুলনা-বাগেরহাটের মাঝে যে ছোট মিটারগেজ ট্রেনটা চলত সেটা বাগেরহাট ছেড়ে খুলনায় সকালে আসত আর বিকেলে বাগেরহাটে ফিরে যেত। খুলনায় মানে খুলনা শহরের পাশে রূপসা নদীর ওপারের খেয়াঘাটে এসে ট্রেনটা থামত। এ-ট্রেনের যাত্রীদের মধ্যে দু-বছর ধরে একজন তরুণী যাত্রীকে নিয়মিতই দেখা যেত। শোভা নামের মেয়েটা সকালের ট্রেনে খুলনায় আসত আর ফিরে যেত বিকেলের ট্রেনটাতে। তবে শোভা…

  • রৌদ্রোজ্জ্বল শুক্রবার

    রৌদ্রোজ্জ্বল শুক্রবার

    নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে নিজের রোল নম্বরটা দেখে চোখে জল এসে গিয়েছিল, প্রথম প্রচেষ্টাতেই সফল। খুব মনে পড়ছিল বাবার কথা। তিনি জীবিত থাকলে হয়তো খবরটা শুনে বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করতেন না। বরং  বিচার বিভাগে চাকরিতে জয়েন করে অবশিষ্ট জীবনের কর্তব্য বিষয়ে পাঁচ-ছয়টি নাতিদীর্ঘ গভীর বাক্য বলে দিতেন। চারপাশে দুর্নীতিগ্রস্ত পটভূমিতে নিজেকে কী করে পরিশুদ্ধ রাখা…

  • আমার সূর্যমুখীরা

    আমার সূর্যমুখীরা

    আমার সূর্যমুখীরা আবদুল ওয়াহাব হাসপাতালের ছোট্ট কেবিনটার বাইরে বেশ ভিড়। করিডোরের একপাশে দুজন পুলিশ দাঁড়িয়ে। একটু দূরে দুজন নার্স চাপা গলায় কথা বলছিল। কয়েকজন সাংবাদিক দাঁড়িয়ে, কারো হাতে মাইক্রোফোন, কারো হাতে ক্যামেরা। ব্লগার ছিল, ইউটিউবার ছিল। তাদের চোখেমুখে অধৈর্য ভাব। রাজনৈতিক দলের দু-তিনজন কর্মী মুখ গম্ভীর করে কেবিনের সামনে রাখা একটা সোফায় বসে ছিল। ভিকটিম…

  • অনাময় নিকেতন

    অনাময় নিকেতন

    তিন ‘মনের ভেতর অনেক বিষয় যখন ভার হয়ে চেপে বসে, তখন নির্ভার হওয়ার জন্যে কি জলের কাছে যাওয়াই উচিত? হাওয়ার কাছে যাওয়া যায়, পাথরের কাছেও; কিন্তু জলই বোধহয় বেশি ভালো। জলের ভেতর এমন ঈশ্বর জমে থাকে যে, ওই ভারটুকু পেলে শুধু আত্মস্থই করে না, তার কাছে প্রাণের যে সম্ভাবনা ঘুমিয়ে, সেটুকুও জাগিয়ে এক সচল শরীর…

  • বিশুদার গ্যারেজ

    বিশুদার গ্যারেজ

    কী রে, কনে গিছিলি ফাহাদ? – রাজেদের বাড়িতি গিইছিলাম। – কী অত্তি গিইছিলি সিয়ানে? – সিয়ানে মচ্ছব ছেল। খেইয়ে-দেইয়ে রওনা দিলাম। – তা কী খাওয়ালো? – অনেক অয়োজন ছেলো। ডাল, ভাজি, নাভ্রা, তরকারি, তেঁতুলির অম্বল, পায়েস; কত কিছু। – তা ভালোই হলো খাওয়া-দাওয়া, নাকি? – হয়। তো কিছুদূর আলি হেলিকাপ্টারডা গড়বড় কইরছে। দ্যাহো দি বিশুদা,…

  • ওরা জেগে আছে 

    ওরা জেগে আছে 

    গভীর রাতের নিগূঢ় স্তব্ধ অন্ধকারে অন্তহীন কালচে আকাশে অগণিত গ্রহতারা মিটমিট করছে। নিগূঢ় স্তব্ধতাকে কখনো অতল মনে হতে পারে আবার কখনো অগভীরও মনে হতে পারে। চোখের জ্যোতি অন্ধকার দেওয়াল ভেদ করে দিগন্ত লাগোয়া হাওরের দূরের গ্রামগুলোকে দেখতে পারে না। কেবল চেনা আলপথটুকু সামান্য দেখা যায়, এই আলপথ ধরেই হাঁটার সময় হানিফ আকাশের দিকে তাকিয়ে আদমসুরত…

  • গর্জনফুল

    গর্জনফুল

    ‘ছায়ারানি নাকিন তোরতুনও ভালা অভিনয় করে।’ বাউকুড়ানির মতো এলো খবরটা। বুকটা ধক্ করে উঠল। বুকের কোথায় যেন চিনচিন করে ওঠে। লক্ষ্মীর ওপর শুবনীর মেজাজ খারাপ হতে চায়। কিন্তু সে রাগ করে না। এই চা-বাগানে ওর মতো সয়ানি আর মিলবে না। ও খুব বিশ্বস্ত। ওর খবর ভিত্তিহীন হয় না। শুবনী মুখে কিছু বলে না। বড় বড়…

  • স্ট্যাচু মাদার

    স্ট্যাচু মাদার

    অক্টোবরের সকাল, ঠান্ডা হাওয়া বইছে, শীত আসছে। পাখির সুমধুর গান এবং শিওরে বসা টুনটুনের ডাকে ঘুম ভেঙে যায়। দেখি, মায়ের সুতি শাড়ির আঁচলের মতো ভোরের কুসুম কুসুম আলো আমার ঘরের দেয়ালে সেঁটে আছে। মায়ের আঁচল যেন এক মহাকাল, সন্তান যত দূরেই থাকুক সেখানেই ছায়া ফেলে। মায়েরা বোধকরি কোথাও যান না, তাঁরা সন্তানের কাছে ফিরে ফিরে…

  • আত্মসম্প্রদান

    আত্মসম্প্রদান

    আমি জন্মেছিলাম ভীষণ এক ঝড়ের রাতে। দাই বলেছিল, জলের মেয়ে, জলেই ভাসবে। পরে বুঝেছি, ভাসা আর সাঁতার কাটা এক কথা নয়। ভাসে লাশ আর সাঁতার কাটে যে বাঁচতে চায়। সেই রাতে মা নাকি ব্যাকুল হয়ে কেঁদেছিলেন। কীসের কান্না তা বোধহয় তিনি নিজেও জানতেন না। তাঁর মেয়ে হয়েছে বলে, না মেয়ে হয়ে জন্মানোর অর্থ কী, তা…

  • আমার গল্প লেখার গল্প

    আমার গল্প লেখার গল্প

    প্রতিটি গল্পে লুকিয়ে থাকেন লেখক স্বয়ং। শুধু গল্পের পেছনে বা আড়ালে নয়, কখনো-বা মিলেমিশে একাকার হয়েও থাকেন। সাহিত্যবোদ্ধা সমালোচকের মতে, সফল গল্প আসলে লেখকের জীবনের অভিজ্ঞতা, উপলব্ধি, পর্যবেক্ষণ, সত্যান্বেষণ, কামনা-বাসনা, আনন্দ-বেদনা, স্বপ্ন-কল্পনা ইত্যাদি সহজ-কঠিন ও জটিল মানবিক বিষয়ের প্রতিফলন, ভাষায় যার শৈল্পিক নির্মাণ স্থান-কালের সীমা ছাপিয়ে পাঠকচিত্তে সাড়া জাগায়। লেখক মরে যান, কিন্তু তাঁর সৃষ্ট…