শ্রদ্ধান্জলি
-

মুস্তাফা মনোয়ার শিল্প ও সংস্কৃতির পুরোধা
নব্বই পেরিয়ে অনন্তলোকে চলে গেলেন বাংলার শিল্প ও সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। পরিণত বয়সেই তাঁর যাওয়া, তবু মনে হয় এই দুঃসময় দূর করে আমাদের শিল্প-সংস্কৃতির অন্তর্গত শক্তিকে জাগ্রত করতে বড় প্রয়োজন ছিল তাঁর। গত ২৯শে জুন, সোমবার, সকালেই পেলাম সেই শোকাবহ দুঃসংবাদ; আমাদের সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তি বর্ষীয়ান শিল্পী, সংস্কৃতি-সাধক, শিশুদের সুপ্রিয় শিল্পীভাই মুস্তাফা মনোয়ার…
-

আবুল কাসেম ফজলুল হক ‘প্রতিভাবানের প্রতীক্ষায়’
‘আবুল কাসেম ফজলুল হকের মতো ব্যক্তিও আজ বাংলাদেশে দুর্লভ।’ – কথাটি শুনেছি একদিনের আলাপচারিতায়, বাংলাদেশের মনীষাগত দুর্বলতা প্রসঙ্গে, বদরুদ্দীন উমরের মুখে। কেন তিনি কথাটি বলেছিলেন? কী অভিপ্রায় ছিল তাঁর এই বাক্যে? আবুল কাসেম ফজলুল হকের মনীষাগত কিংবা প্রত্যয়গত ন্যূনতার ইঙ্গিত ছিল কী এ-বাক্যে? না – এর কোনোটিরই ইঙ্গিত ছিল না সেখানে। শুধু বলতে চাওয়া হয়েছে…
-

আত্মপ্রতিফলনের শেষ জানালায়
২০২৬ সালের ২রা জুলাই সমকালীন চারুকলার আকাশ হারিয়েছে এর অন্যতম এক দীপ্তিময় নক্ষত্রকে, দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৬৪ বছর বয়সে বিদায় নিয়েছেন বরেণ্য চিত্রশিল্পী ও শিক্ষক আতিয়া ইসলাম এ্যানি। মৃত্যুতে শিল্পীর শরীরী অবসান হলেও তাঁর রেখে যাওয়া ক্যানভাস, সমাজবাস্তবতার তীব্র ব্যবচ্ছেদ ও অবাধ্য রঙের আঁচড়গুলোর মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প-ইতিহাসে তিনি বেঁচে থাকবেন। নব্বইয়ের…
-

সুকুমার বড়ুয়া : জীবন ও সৃষ্টি
আধুনিক বাংলা ছড়াসাহিত্যের এক অনন্য সাধক সুকুমার বড়ুয়া (১৯৩৮-২০২৬)। প্রায় পঁয়ষট্টি বছর ধরে নিরবচ্ছিন্নভাবে ছড়াসাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন তিনি। বাংলাদেশে এত দীর্ঘকাল নিবিষ্ট ছড়াসাহিত্যচর্চা আর কেউ করেননি। তবে তাঁর ছড়ার সংখ্যা বিপুল-বেশুমার নয়। সাকল্যে হাজার দুয়েকের মতো ছড়া লিখেছেন তিনি। চর্চার ব্যাপ্তিকাল বিবেচনা করলে রচনার এই পরিমাণ অনেকের তুলনায় হয়তো কম। কিন্তু তাঁর পাঠকপ্রিয়তা ঈর্ষণীয়।…
-

স্মৃতিতে সতত তিনি
‘মাজহার, জেগে আছো? কথা বলা যাবে? অনেক দিন কথা হয় না!’ রাত বারোটা থেকে দুটার মধ্যে সৈয়দ মনজুরুল ইসলাম স্যারের পাঠানো এমন অসংখ্য বার্তা এখনো আমার ফোনের ইনবক্সে জমা আছে। আমারও যখন কথা বলতে ইচ্ছে হতো, লিখতাম – ‘স্যার, জেগে আছেন? কথা বলতে চাই।’ কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরতি মেসেজ – ‘আছি’, ‘ফোন করো।’ কখনো আবার…
-

অধ্যাপক সুনীতিভূষণ কানুনগো অন্তরাল থেকে অনন্তলোকে
অধ্যাপক সুনীতিভূষণ কানুনগো চট্টগ্রামের প্রাচীন, মধ্য ও আধুনিক যুগকে অভিনবপন্থায় উপস্থাপন করেছেন নানা নামে, মাত্রায় ও আঙ্গিকে। কথায় আর লেখায় তো বটেই, প্রাণেও ধারণ করেছিলেন তিনি চট্টগ্রামকে। নিকটাত্মীয়দের অনেকেই একে একে চট্টগ্রাম, এমনকি দেশ ছেড়ে গেলেও তিনি থেকে গিয়েছেন চট্টগ্রামে। আর তাই তাঁকে ‘চট্টগ্রামের ইতিহাসের বরপুত্র’ নামে ডাকা হলেও বোধ করি বাড়িয়ে বলা হয় না।…
-

নরম্যান মেইলার
অনেক আগে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, নরম্যান মেইলারের নাম এবং প্রধান উপন্যাসটি দি নেইকেড অ্যান্ড ডি ডেড পড়েছিলাম। একজন লেখকের প্রথম উপন্যাসটিই যদি পাঠক-সমালোচকের বিচারে একটা সম্মানের আসন পেয়ে যায় এবং এজন্য ওই লেখক দ্রুত খ্যাতিমান হয়ে পড়েন, তাহলে তাঁকে নিয়ে পাঠকের প্রত্যাশাটা বাড়ে। মেইলারের এ-উপন্যাসটি বেরোয় ১৯৪৮ সালে, তাঁর বয়স যখন মাত্র পঁচিশ। আমি এটি…
-

অন্য আলোয় বদরুদ্দীন উমর
ব্যক্তি বদরুদ্দীন উমরের কথা এলে একজন চাঁছাছোলা, বেশ রাগী, প্রচণ্ড ব্যক্তিত্বশালী মানুষের ছবি ভেসে ওঠে। মনে হয় একজন মার্কসবাদী তাত্ত্বিক হিসেবে তিনি বুঝি সারাক্ষণ গম্ভীর মুখে কঠিন কঠিন তত্ত্ব আলোচনা নিয়েই থাকতেন। তাঁর সাহস, কাউকে ছেড়ে কথা না বলার অভ্যাস তাঁর একটা আপসহীন ইমেজ তৈরি করেছে। কিন্তু ব্যক্তিগত আলাপচারিতায় বদরুদ্দীন উমর ছিলেন অতি সজ্জন, খুবই…
-

ব্যক্তিমানুষ ও সমাজভাবুক বদরুদ্দীন উমর
বদরুদ্দীন উমর কেন? ‘দেখো, তোমরা কমিউনিস্টরা ভুল করো না, যুদ্ধের চাপে ইংরেজ যাই বলুক, তাকে বিশ্বাস করো না। সাম্রাজ্যবাদ বিশ্বাসঘাতকতা করবেই।’১ জীবনের শেষপর্বে এক সাক্ষাৎকারে বলা রবীন্দ্রনাথের এই বক্তব্য বদরুদ্দীন উমর পুরো জীবনই রক্ষা করে এসেছেন, দেখা যায়! তিনি ‘সাম্রাজ্যবাদ’কে বিশ্বাস করেননি। কেননা সে যে চিরন্তন ‘শ্রেণিশত্রু’! বাংলাদেশে, বিশেষভাবে, রাজনীতির ক্ষেত্রে ও সাংস্কৃতিক অঙ্গনে, বিসত্মার…
-

ফরিদা পারভীন বহুমাত্রিক সংগীতপ্রতিভা
ফরিদা পারভীন বাংলাদেশের সংগীত-সংস্কৃতির ইতিহাসে এক বহুমাত্রিক প্রতিভার নাম। বাংলাদেশের আপামর মানুষ একদিকে যেমন তাঁকে লালনসংগীত শিল্পী হিসেবেও মান্য করেন, অন্যদিকে দেশাত্মবোধক ও আধুনিক গানের কিংবদন্তিতুল্য শিল্পী হিসেবে গণ্য করেন। তবে, আন্তর্জাতিক পর্যায়ে তিনি লালনসংগীতের শিল্পী হিসেবেই অধিক পরিচয় লাভ করেছিলেন। কিন্তু এমন পরিচয়ের বাইরে তাঁর আগ্রহ ও সংগীত-সাধনার জীবনের আরো বহুমাত্রিক প্রতিভার দ্যুতি জনপ্রিয়তার…
-

আমার যতীন স্যার
যতীন স্যারের সঙ্গে প্রথম সাক্ষাতের দিনটি এখনো স্পষ্ট মনে আছে। ১৯৯৫ সাল। ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র আমি। দৈনিক পত্রিকায় গুরুগম্ভীর বিষয় নিয়ে চিঠি লিখি, এখানে-ওখানে বিতর্ক করি; ভালো ছাত্র হিসেবেও সুনাম রয়েছে। যতীন সরকার নামে একজন বিখ্যাত ব্যক্তি ময়মনসিংহে আছেন তা আমি জানতাম, বাবার মুখে তাঁর নাম শুনেছি একাধিকবার। কখনো তাঁর সঙ্গে সাক্ষাতের…
-

ছাঁচ ও ছাঁচের বাইরের যতীন সরকার
আধুনিক যুগ শ্রমবিভাজনের যুগ। যে-শ্রমিক কারখানায় জুতার তলা নিয়ে কাজ করেন, তিনি অন্য অংশের খোঁজ রাখেন না; দরকার পড়ে না। কারণ, তার কাজের সীমানা নির্ধারণ করে দেওয়া আছে। দক্ষিণ কোরিয়ায় হুন্দাই কোম্পানির গাড়ি বানানোর কারখানায় গেলাম। দেখলাম, ক্রেনের মাধ্যমে নির্মিতব্য গাড়ি একটা লাইনের ওপর দিয়ে যাচ্ছে। খানিক পরপর একজন করে শ্রমিক দাঁড়িয়ে আছেন। গাড়ি একেকজন…
