জাহিদ মুস্তাফা
-

মুস্তাফা মনোয়ার শিল্প ও সংস্কৃতির পুরোধা
নব্বই পেরিয়ে অনন্তলোকে চলে গেলেন বাংলার শিল্প ও সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। পরিণত বয়সেই তাঁর যাওয়া, তবু মনে হয় এই দুঃসময় দূর করে আমাদের শিল্প-সংস্কৃতির অন্তর্গত শক্তিকে জাগ্রত করতে বড় প্রয়োজন ছিল তাঁর। গত ২৯শে জুন, সোমবার, সকালেই পেলাম সেই শোকাবহ দুঃসংবাদ; আমাদের সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তি বর্ষীয়ান শিল্পী, সংস্কৃতি-সাধক, শিশুদের সুপ্রিয় শিল্পীভাই মুস্তাফা মনোয়ার…
-

শিল্পী মতলুব আলীর একাদশ একক বর্ণিল অন্বেষণ এবং …
চিত্রশিল্পী, শিক্ষক ও সুলেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন (২০১০-১৩) অধ্যাপক মতলুব আলী তাঁর শিক্ষার্থী, পাঠক এবং সতীর্থদের কাছে সম্মানীয় এক আপনজন। বিগত পঞ্চাশ দশকেরও অধিককাল ধরে বাংলাদেশের প্রগতিমনা শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী এবং সংস্কৃতিসেবীদের সঙ্গে তাঁর আত্মিক সুসম্পর্ক ও চমৎকার বোঝাপড়া ছিল। ঢাকা চারুকলা মহাবিদ্যালয়ের প্রাক-ডিগ্রি পর্বে তিনি ছিলেন আমাদের শিক্ষক এবং পরিবর্তিত ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের…
-

ইয়াসমীন জাহান নূপুরের একক : নীরবতা সরব যেখানে
বাংলাদেশের সমকালীন চারুশিল্পে ইয়াসমীন জাহান নূপুর পরিচিত নাম। নূপুর ভূখণ্ড আর্টিস্ট স্পেসেরসহ-প্রতিষ্ঠাতা ও বৃত্ত আর্ট ট্রাস্টের সদস্য। আর্টিস্ট হিসেবে তাঁর প্রতিনিধিত্ব করে নয়াদিল্লির এক্সিবিট-৩২০ গ্যালারি। সাম্প্রতিক প্রদর্শনীর মধ্যে নয়াদিল্লিতে আয়োজিত ময়না মুখার্জির নির্দেশনায় ‘দেশ-পরদেশ’(২০২৫)। দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বের শিল্প আঙিনায়ও তাঁর খানিক পরিচিতি আছে। ২০১৩ সালে অনুষ্ঠিত ৫৫তম ভেনিস বিয়েনালে বাংলাদেশ প্যাভিলিয়নে নূপুর ছিলেন আমাদের…
-

একটি দাদাবাদী চিত্রপ্রদর্শনী ও দাদাবাদ প্রসঙ্গে
চলতি বছর আগস্টের ৫ থেকে ৯ তারিখ পর্যন্ত ঢাকার লালমাটিয়ায় গ্যালারি ইল্যুশনে গত শতকের আশির দশকের শিল্পী মো. কাইমুল ইসলাম তাঁর প্রথম একক প্রদর্শনী করলেন। প্রদর্শনীর শিরোনাম : ‘দাদার পুনর্জন্ম : দৃশ্য ও শব্দ’। সম্ভবত বাংলাদেশে এটি প্রথম অংশগ্রহণমূলক কোলাজ প্রদর্শনী। এটি আর দশটা প্রদর্শনী থেকে ভিন্ন ধরনের – শিল্পীর ভাবনায় দাদাবাদের পুনর্জন্ম আবাহনের বিশেষ…
-

নাসির আলী মামুনের আলোকচিত্রে সুলতান-জীবনধারা
বাংলাদেশি চিত্রশিল্পী এস এম সুলতানের পুরো জীবনই যেন এক কিংবদন্তি! তাঁর জন্মশতবার্ষিকী ছিল গত ১০ই আগস্ট, ২০২৫। বিস্ময়করভাবে দিনটি উদ্যাপনে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো কার্যকর উদ্যোগ ছিল না। ঢাকায় যে-দুটি অনুষ্ঠানের আয়োজন হয়, তা বেসরকারি উদ্যোগে হয়েছে সুলতানভক্তদের সহায়তায়। এর প্রথমটি ছিল সুলতান জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান, যা ৯ই আগস্ট শনিবার বেঙ্গল গ্যালারিতে…
-

কলাকেন্দ্রে ভাস্কর ময়নুল ইসলাম পলের ‘পাথরের বৈভব’
গত শতাব্দীর আশির দশকে ঢাকার চারুকলা অঙ্গনের একদল তরুণ শিল্পী স্বকীয় পথ অনুসন্ধান ও শিল্পসৃজনে নিমগ্ন হয়েছিলেন। নিয়মিত আড্ডা, মতবিনিময় ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে তাঁরা নিজেদের তৈরি করার চেষ্টা করেছেন। ভাস্কর ময়নুল ইসলাম পল তাঁদেরই একজন। উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ১৯৯১ সালে। ২০০০ সালে এই তরুণদের সম্মিলিত…
-

সুনীল কুমারের তৃতীয় একক প্রদর্শনী অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের দ্রোহ
সুনীল কুমার পথিক ছবি আঁকায় নিবেদিত এক শিল্পী। ছবি আঁকাই তাঁর নেশা ও পেশা। নিজে আঁকেন এবং আগ্রহীদের আঁকা শেখান। অঙ্কন শেখাতে শেখাতে নিজের অঙ্কনও পরিশীলিত হয়েছে। সুনীলকে চিনি প্রায় দুই যুগ থেকে। চিত্রবিদ্যা শিখেছেন বাংলাদেশের প্রধান দুটি বিশ্ববিদ্যালয়ে। অঙ্কন ও চিত্রায়ণে স্নাতক করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দুটি চিত্র-প্রদর্শনীও করেছেন, সেও…
-

হামিদুজ্জামান খানের সমকালীন সৃজন
আমাদের দেশের কৃতী ভাস্কর ও চিত্রকর হামিদুজ্জামান খান শিল্পকে জনঘনিষ্ঠ করতে সত্তর বছর ধরে সহজ ও স্বচ্ছন্দ দৃষ্টিভঙ্গিতে নিরন্তর কাজ করে চলেছেন। পেইন্টিং থেকে ভাস্কর্যে তাঁর যাত্রা বাস্তবের গভীরে প্রোথিত এক শিল্পপ্রয়াস। এক্ষেত্রে শিক্ষক-শিল্পী আবদুর রাজ্জাক তাঁর অনুপ্রেরণা। বহিরাঙ্গন ভাস্কর্যে হামিদুজ্জামান খান এদেশের অন্যতম এক পথিকৃৎ ভাস্কর। জ্যামিতিক বিমূর্ততায় আঙ্গিকের সঙ্গে স্থান বিভাজন তাঁর ভাস্কর্যের…
-

কাজী আব্দুল বাসেত : চারুশিল্পের এক নক্ষত্র
দেশ বিভাগোত্তর সময়ে ঢাকায় চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা হলে গত শতকের পঞ্চাশ দশকে একদল স্বপ্নবান শিল্পশিক্ষার্থী গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউটে ভর্তি হয়ে শিল্পের অনুশীলন শুরু করেন। শিল্পী কাজী আবদুল বাসেত (১৯৩৫-২০০২) তাঁদের অন্যতম। বাংলাদেশের সমকালীন চিত্রকলায় নিভৃতচারী ও শিল্পে নিমগ্ন শুদ্ধাচারি এক চিত্রকর হিসেবে শিল্পানুরাগী সুধীমহলে তিনি সুপরিচিত। ছাত্রবান্ধব অসাধারণ নিষ্ঠাবান একজন শিক্ষক হিসেবে চারুবিদ্যায় দীক্ষাদানে…
-

শিল্পী মিজানুর রহিমের একক চিত্রপ্রদর্শনী ‘সৃজনে প্রত্যাবর্তন’
বয়স এখনো তাঁর টানটান তারুণ্যের রাশ টানতে পারেনি! আটাত্তরেও তিনি নবীন শিল্পীর মতো নতুন নতুন ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের নদী, বৃষ্টির মুখরতা, তুলোট মেঘ ও মেঘের মেদুরতা, আকাশের নীল আর নিসর্গের স্নিগ্ধ সবুজ! আশ্চর্য, এসবেই থেমে থাকা নয় – তাঁর চিত্রকর্মে আমরা আরো দেখতে পাই নদী আর আকাশের মাখামাখি দিগন্ত, গোধূলিবেলার রক্তিম আকাশ ও জলাধার,…
-

বাংলাদেশের লোকশিল্প : চিত্রিত মৃৎপাত্রের প্রদর্শনী
ঢাকার বেঙ্গল শিল্পালয়ের আয়োজনে ‘বাংলাদেশের লোকশিল্প – চিত্রিত মৃৎপাত্র’ শিরোনামে বিশেষ একটি প্রদর্শনী এখন চলছে তাদের প্রদর্শনশালায়। প্রদর্শনীটি শেষ হবে ২৩ সেপ্টেম্বর। শিল্পী অধ্যাপক নিসার হোসেনের গবেষণা ও নির্দেশনায় এই প্রদর্শনীর আয়োজন। ২৭শে জুলাই, ২০২৩ শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। প্রদর্শনীতে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহকৃত মৃৎশিল্প থেকে শুরু করে তাঁর কনিষ্ঠ পুত্র প্রকৌশলী…
-
এপার ওপার
অনতিদূরেই গঙ্গা – হাওড়ার হাত ধরে পদ্মার হাওয়া বয়ে যায় মেঘনার মোহনায় ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ! চলে যায় দূর দেশে দেশে। ট্রামলাইনের রেখা ধার করে পার্কসার্কাস উত্তর চব্বিশ পরগণা ধরে একদিন পৌঁছে যাবে খুলনায় কোনো এক মুখর বর্ষায়! মনে তবু প্রশ্ন জেগে রয় – রেল গেদে কেন বেঁধে দেবে পথ কতদূর যাবে – হরিদাস, রফিকুল?…
