মেয়েটা সিগ্রেট খায়
কজন পুরুষ ফ্যাল ফ্যাল করে তাকায়
সে হাওয়া থেকে সুখপ্রদ ধারণা গিলে নিচ্ছে
সে হাওয়া থেকে নিকোটিনের স্বাধীনতা খেয়ে নিচ্ছে
লাল রঙের লম্বা নখের ফাঁকে
বেনসনের অফ হোয়াইট মুথা বেশ ভঙ্গি দেখায়
অপরাহ্ণের মোরাম শুঁষে নিচ্ছে মেয়েটা
পুরুষগুলো নিজেরাও সিগ্রেট মুখে দিয়ে
মেয়েটার দিকে ধোঁয়া ছুড়ে দেয়
অন্তত ধোঁয়া ছাড়ার ব্যাকরণে তারা এগিয়ে থাকতে চায়

Leave a Reply
You must be logged in to post a comment.