ছায়ারা মেঘেদের কতটুকু চেনে

গাছেরা জানে মাটির সরসতা

বুকের গহন জানে কীভাবে কষ্ট মিশে যায়

স্তরে স্তরে…

আমি মাথা রেখে শুয়ে মায়াবতীর কোলে

মাটির আঁচলে নিবিড় আগাছার মতো

তাকে বুঝে নিতে হয় ধীরে ধীরে

সবুজ মায়ার মতো রাতে। দীঘল চুলের মতো প্রণয়ে।

হৃদয়ের রঙের মতো বিভূতি মিশিয়ে

অতঃপর প্রেম অতঃপর কাম

নিঃশব্দ জীবন খেলার নিস্তরঙ্গ নাম

মননে স্তননে গাঁথা জীবনতরি

কতটুকু চিনি তারকতটুকু ধরে রাখে বাহ্য শরীর?