বুদ্ধিমত্তা : মস্তিষ্কের ভেতরে এবং বাইরে

প্রাণিজগতে সবারই কমবেশি বুদ্ধিমত্তা রয়েছে Ñ মানুষ হিসেবে আমাদের বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি। এই বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা কী করতে পারি, চারপাশে তাকালেই সেটি চোখে পড়ে। তার সবগুলোই যে খুব ভালো সেটি খুব জোর করে বলা যাবে না। যেমন Ñ আমাদের এই বুদ্ধিমত্তা আছে বলেই আমরা সমস্ত পৃথিবীটিকে অনেকবার ধ্বংস করে ফেলার মতো অস্ত্রভাণ্ডার তৈরি করে মহানন্দে বসে আছি। তবে মানুষের শুভবুদ্ধির ওপরে আমাদের বিশ্বাস আছে, শেষ পর্যন্ত মানবজাতি সভ্যতার পথ ধরে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে, এটি আমরা সবসময়েই মনেপ্রাণে বিশ্বাস করি।

আমাদের কিংবা অন্য প্রাণীদের বুদ্ধিমত্তা শরীরের যে-জৈবিক অংশ থেকে আসে সেটিকে আমরা বলি মস্তিষ্ক। ‘অমুকের কলিজা খুব শক্ত’, ‘অমুকের হৃদয়টা খুব নরম’ কিংবা ‘অমুকের বুকে খুব কষ্ট’ – এরকম কথাবার্তা বলে আমরা মানুষের চরিত্র বা অনুভূতির জন্যে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের নাম ব্যবহার করলেও আসলে সবকিছুর কেন্দ্রবিন্দু কিন্তু মস্তিষ্ক। মানুষের মস্তিষ্কের ওজন দেড় কেজি থেকে একটু কম (১৩৭৫ মস)। মস্তিষ্কের ঘনত্ব শরীরের অন্যান্য টিস্যুর মতো পানির ঘনত্বের কাছাকাছি, কাজেই মস্তিষ্কের আয়তন দেড় লিটারের মতো (১৩৭৫ ঈঈ), অর্থাৎ মাঝারি মিনারেল ওয়াটারের একটা বোতলে মানুষের পুরো মস্তিষ্কটা এঁটে যায়।

তবে সব মানুষের মস্তিষ্কের আয়তন সমান নয়। পূর্বদেশীয় মানুষের

মস্তিষ্ক তুলনামূলকভাবে পশ্চিমদেশীয় মানুষ থেকে বড়। আবার পুরুষের

মস্তিষ্ক তুলনামূলকভাবে মহিলাদের মস্তিষ্ক থেকে বড়। তবে আয়তনের এই পার্থক্যটুকু কিন্তু গুরুত্বপূর্ণ নয়। পৃথিবীতে আয়তনে বড় মস্তিষ্কের মানুষের মাঝে রয়েছেন কবি বায়রন বা ইভান তুর্গনেভ (২২০০ মস)। তবে মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহারে পৃথিবী থেকে একজনকে বেছে নিতে হলে যে-মানুষটিকে বেছে নিতে হবে তিনি হচ্ছেন বিজ্ঞানী আইনস্টাইন, তার মস্তিষ্ক কিন্তু বায়রন বা তুর্গনেভের মতো বড় ছিল না। আবার পৃথিবীর অসংখ্য মানুষ থেকেও বেশি প্রতিভাবান নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক আনাতলি ফ্রান্সের (অহধঃড়ষব ঋৎধহপব) মস্তিষ্কের আয়তন ছিল রীতিমতো ছোট (মাত্র ১১০০ মস), বায়রনের অর্ধেক! কাজেই একজন মানুষের মস্তিষ্কের আয়তন বা ওজন যেটুকু হওয়া উচিত, তারচেয়ে দুই-একশ গ্রাম বেশি বা কম হলে সেটি বুদ্ধিমত্তার ক্ষেত্রে কোনোই পার্থক্য সৃষ্টি করে না, সেটিই হচ্ছে বিজ্ঞানীদের অভিমত।

একটি বড় প্রাণী হলে তার বড় শরীরকে নিয়ন্ত্রণ করতে তুলনামূলকভাবে একটি বড় মস্তিষ্ক দরকার, আবার প্রাণীটা ছোট হলে তার ছোট শরীরের নিয়ন্ত্রণের জন্যে মস্তিষ্কটা ছোট হলেই চলে। কাজেই মস্তিষ্কের প্রকৃত পরিমাণ থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি তার শরীরের ওজনের কতো অংশ। গবেষকরা পৃথিবীর সকল প্রাণীর মস্তিষ্কের ওজনকে শরীরের ওজন দিয়ে ভাগ দিয়ে একটি চমকপ্রদ তথ্য খুঁজে পেয়েছেন। তারা দেখেছেন প্রাণিজগৎকে সুনির্দিষ্ট দুইভাগে ভাগ করা যায়, একভাগে পড়ে স্তন্যপায়ী প্রাণী এবং পাখি,অন্যভাগে পড়ে মাছ এবং সরীসৃপ-জাতীয় প্রাণী। সবসময়েই দেখা গেছে,

স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের মস্তিষ্কের আকার মাছ এবং সরীসৃপ থেকে প্রায় দশগুণ বেশি। গবেষকদের এই তথ্য ছাড়াও কিন্তু আমরা এই তথ্যের কথা অনুমান করতে পারতাম। অনেক মানুষই সঙ্গী হিসেবে কুকুর কিংবা বেড়াল পোষে। সার্কাসে বাঘ-ভালুক-হাতি-ঘোড়া এমনকী পাখিদের ট্রেনিং দিয়ে খেলা দেখানো হয়। মাছ কিংবা সরীসৃপদের ট্রেনিং দিয়ে খেলা দেখানোর কোনো রেওয়াজ নেই। আমাদের দেশে সাপুড়েরা ‘সাপের খেলা’ দেখায়, কিন্তু সেটি কোনো বুদ্ধির খেলা নয়। সাপুড়েরা ঝাঁপি দেখে তাদের বের করে এবং সাপগুলো ফণা তুলে বসে থাকে, এই পর্যন্তই। পৃথিবীর অনেক বিনোদনকেন্দ্রে ডলফিন এবং তিমি মাছ খেলা দেখায়, কিন্তু সেগুলোকে মাছ বলা হলেও আসলে তারা মাছ নয়, আসলে সেগুলো স্তন্যপায়ী প্রাণী।

একটি প্রাণীর শরীরের তুলনায় তার মস্তিষ্ক কত বড় সেটি বুদ্ধিমত্তার একটি পরিমাপ হতে পারে জানার পর স্বাভাবিকভাবে যে-প্রশ্নটা প্রথমে আসে সেটি হচ্ছে কোন প্রাণী এই তালিকায় সবার আগে? কার মস্তিষ্ক তার শরীরের তুলনায় সবচেয়ে বড়? উত্তরটি অনুমান করা খুব কঠিন নয় Ñ প্রাণীটি হচ্ছে মানুষ। এদিক দিয়ে মানুষের সবচেয়ে কাছাকাছি প্রাণী হচ্ছে ডলফিন। সম্ভবত এটি মোটেও কাকতালীয় ব্যাপার নয় যে, ডলফিনের বুদ্ধিমত্তা নিয়ে নাবিক এবং জাহাজিদের মাঝে অসাধারণ কিছু গল্প প্রচলিত আছে। অতি সাম্প্রতিক

সুনামির সময়েও ডলফিনদের বুদ্ধি ব্যবহার করে কিছু মানুষের প্রাণরক্ষার খবর সংবাদপত্রে ছাপা হয়েছে।

পৃথিবীর অতিকায় প্রাণীদের মাঝে অন্যতম হচ্ছে ব্লু হোয়েল এবং অবলুপ্ত প্রাণীদের মাঝে হচ্ছে ডাইনোসর। ডাইনোসর সরীসৃপ-জাতীয় প্রাণী, তাই তাদের মস্তিষ্কের আকার ছোট হওয়ারই কথা, কিন্তু ব্লু হোয়েল-জাতীয় তিমিদের তুলনায় তার মস্তিষ্ক একশ গুণ ছোট। মানুষের মস্তিষ্ক থেকে সেটি প্রায় সাড়ে ছয় গুণ বড়, এই তিমিরা তাদের এত বড় মস্তিষ্ক নিয়ে কী করে, সেটি অনেকের কাছেই রহস্য। তাদের কি চিন্তা করার ক্ষমতা আছে? দূরদৃষ্টি আছে? দুঃখ বা ভালোবাসার মতো উন্নত অনুভূতি আছে? মাঝে মাঝেই যে তিমি মাছেরা দলবেঁধে সমুদ্রের তীরে বালুবেলায় ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দেয় তার পেছনে কী কোনো বেদনা বা বিষণ্নতা কাজ করে? কে তার উত্তর দেবে!

মস্তিষ্কের আয়তন বা ওজন নিয়ে কথা বলতে চাইলেই তার ভেতরকার তথ্য বা বুদ্ধিমত্তাকে কোনো এক ধরনের সংখ্যা দিয়ে প্রকাশ করার ইচ্ছে করে। মানুষের মস্তিষ্কের কোষ বা নিউরনের সংখ্যা হচ্ছে দশ বিলিয়ন (এক হাজার কোটি)। এই নিউরনগুলো অন্য নিউরনের সঙ্গে যে-যোগসূত্র দিয়ে যুক্ত তার নাম হচ্ছে সিনাপ্স। প্রতিটি নিউরনের গড়ে এক হাজারটি করে সিনাপ্স রয়েছে এবং সেই এক হাজার সিনাপ্স দিয়ে প্রত্যেকটি নিউরন আরো এক হাজার নিউরনের সঙ্গে যোগাযোগ রাখে। আজকাল কম্পিউটারের সঙ্গে পরিচিত হওয়ার কারণে তথ্যকে আমরা বিট (নরঃ) হিসেবে গুনতে শিখেছি। কোনো একটা তথ্যকে যদি একটি ‘হ্যাঁ’ কিংবা ‘না’ দিয়ে প্রকাশ করা যায় সেটি হচ্ছে একটি বিট। কাজেই আমরা যদি ধরে নিই সিনাপ্সসংযোগে শুধুমাত্র ‘হ্যাঁ’ কিংবা ‘না’ দিয়ে তথ্যের আদান-প্রদান করা হয় তাহলে যেহেতু মোট সিনাপ্সের সংখ্যা হচ্ছে দশ হাজার বিলিয়ন (দশ লাখ কোটি), কাজেই মস্তিষ্কে রাখা তথ্যের পরিমাণও হবে দশ হাজার বিলিয়ন বিট বা কম্পিউটারের ভাষায় এক টেরাবাইট।

এটি বেশি কিংবা কম সেই বিষয়ে যাবার আগে আমরা অন্য একটি বিষয় দেখতে পারি। যদি মাথায় শুধু একটি সিনাপ্স থাকত তাহলে পুরো মস্তিষ্ক শুধু দুটো অবস্থায় থাকতে পারত (একটি হচ্ছে ‘হ্যাঁ’ অন্যটি হচ্ছে ‘না’)। যদি সিনাপ্স সংখ্যা হতো দুই তাহলে মস্তিষ্কের সম্ভাব্য অবস্থা হতে পারত চার (প্রথমটি ‘হ্যাঁ’ দ্বিতীয়টি ‘হ্যাঁ’, প্রথমটি ‘হ্যাঁ’ দ্বিতীয়টি ‘না’, প্রথমটি ‘না’ দ্বিতীয়টি ‘হ্যাঁ’ এবং প্রথমটি ‘না’ দ্বিতীয়টিও ‘না’)। সিনাপ্সের সংখ্যা যদি হতো তিন তাহলে মস্তিষ্কের সম্ভাব্য অবস্থা হতো আট। এভাবে আমরা দেখাতে পারি, সিনাপ্স-সংখ্যা যখন দশ হাজার বিলিয়ন তখন আমাদের মস্তিষ্কের সম্ভাব্য অবস্থার মোট সংখ্যা হচ্ছে ১০৩৯, ছোট একটুখানি জায়গায় লিখে ফেললেও সংখ্যাটি অনেক বড়। আমাদের এই সৃষ্টিজগৎ, বিশ্বব্রহ্মাণ্ডে যত অণু-পরমাণু আছে এটি তার থেকেও বড়। মানুষের মস্তিষ্ক এই অচিন্ত্যনীয়সংখ্যক অবস্থার মাঝে যেতে পারে। একজন মানুষ তার জীবদ্দশায় কখনোই তার সকল সম্ভাবনাগুলোর ভেতর দিয়ে যেতে পারে না। সব মানুষের মস্তিষ্কেই অসংখ্য অজানা অবস্থাগুলো রয়ে যায়, তাই প্রত্যেকটি মানুষই এত স্বতন্ত্র, এত ভিন্ন। মানুষের মাঝে তাই এত রহস্য। মনে রাখতে হবে, কম্পিউটারে ব্যবহৃত ট্রানজিস্টরে শুধু ‘হ্যাঁ-না’ এই দুটি পর্যায় থাকতে পারে বলে আমরা সিনাপ্সের বেলাতেও তাই ধরেছি। মানুষের সিনাপ্সে ট্রানজিস্টরের সীমাবদ্ধতা নেই, সেগুলোকে শুধু ‘হ্যাঁ-না’ এই দুই পর্যায়ে সীমাবদ্ধ থাকতে হয় না, প্রতিটি সংযোগ আরো বেশি পর্যায়ের ভেতর দিয়ে যেতে পারে, কাজেই মস্তিষ্কের প্রকৃত অবস্থায় সংখ্যা আরো অনেক বেশি।

মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের তুলনা করা এক অর্থে ছেলেমানুষি একটি প্রক্রিয়া হলেও সেটি যখন শুধু করা হয়েছে সেটিকে আরো একটু এগিয়ে নেয়া যায়। আমরা যদি তথ্য-সংরক্ষণে ব্যবহৃত ইলেকট্রনিক চিপ্স বা ইন্টেগ্রেটেড সার্কিটের সঙ্গে মস্তিষ্কের তুলনা করি তাহলে দেখব আমরা প্রতি একক আয়তনে তথ্য-সংরক্ষণের ক্ষেত্রে এখনো দশ হাজার গুণ পিছিয়ে আছি। অন্যভাবে বলা যায়, মানুষের মস্তিষ্কে যেটুকু আয়তনে যতটুকু তথ্য রাখা যায়, ইন্টেগ্রেটেড সার্কিটে একই পরিমাণ তথ্য রাখতে হলে তার জন্য জায়গা লাগবে দশ হাজার গুণ বেশি!

বিজ্ঞানীরা ল্যাবরেটরি প্রাণীর মাঝে পরীক্ষা করে একটি গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের জন্য আশাব্যঞ্জক তথ্য পেয়েছেন। তারা দেখেছেন, একটি প্রাণীকে যদি খুব সাদামাটাভাবে রাখা হয় তাহলে তার মস্তিষ্কও হয় সাদামাটা। কিন্তু প্রাণীটিকে যদি খুব উত্তেজনাপূর্ণ পরিবেশে নতুন নতুন চিন্তাভাবনার ক্ষেত্র তৈরি করে নানারকম সমস্যা-সমাধানের সুযোগ করে রাখা হয় তাহলে তার

মস্তিষ্কের গুণগত পরিবর্তন হয়ে যায় Ñ তার মস্তিষ্কের সিনাপ্সের মাঝে নতুন নতুন সংযোগ তৈরি হতে থাকে। আমরা মানুষের মেধাবলে একটি কথা ব্যবহার করি, সেই ‘মেধা’ শব্দটি দিয়ে আমরা যদি চিন্তাভাবনা বা বিশ্লেষণ করার ক্ষমতাকে বুঝিয়ে থাকি তাহলে বুঝতে হবে, একজন মানুষ যেটুকু মেধা নিয়ে জন্ম নিয়েছে তাকে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না। সে ক্রমাগত তার

মস্তিষ্ক ব্যবহার করে নতুন কিছু শিখে তার নিউরনের নতুন সিনাপ্স-সংযোগ বাড়াতে পারে, অন্যকথায় বলা যায় তার মেধা বাড়াতে পারে।

আমরা জানি সব প্রাণীই এক ধরনের বুদ্ধিমত্তা নিয়ে বড় হয়। বাঘ যখন হরিণ শিকার করে তখন সে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে, মাকড়শা যখন জাল বুনে সেখানেও সে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে। আরও ক্ষুদ্র প্রাণী বা জীবাণু যখন অন্য কোনো প্রাণীকে আক্রমণ করে তখনও সে তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে। যেসব প্রাণীর মস্তিষ্ক রয়েছে তাদের বুদ্ধিমত্তার বড় অংশ থাকে মস্তিষ্কে, কিন্তু যাদের মস্তিষ্ক নেই সেই জীবাণুর মতো ক্ষুদ্র প্রাণীদের বুদ্ধিমত্তা থাকে কোথায়? সেগুলো থাকে তাদের জিন্সের মাঝে ডি.এন.এ সাজানো নিউক্লিওটাইডে। এই বুদ্ধিমত্তা কিংবা তথ্য কিন্তু কম নয়। একজন মানুষের শরীরের একটি ক্রমোজমে প্রায় ৫ বিলিয়ন নিউক্লিওটাইডের জোড়া। অ, ঞ, ঈ এবং এ-এই চার ধরনের নিউক্লিওটাইড দিয়ে ২০ বিলিয়ন বিটস তথ্য রাখা সম্ভব। মানুষের মস্তিষ্কের মাঝে রাখা তথ্যের তুলনায় সেটি মোটেও কম নয়। তবে এই তথ্যগুলো নিজের প্রয়োজনে পরিবর্তন করা যায় না, বাড়ানো যায় না, কমানো যায় না। প্রকৃতির নীল-নকশা অনুযায়ী এটি পাকাপাকিভাবে রেখে দেয়া হয়েছে।

প্রাণিজগৎ বিবর্তনের মাঝে দিয়ে এরকম অবস্থায় পৌঁছেছে, একটি সময় ছিল যখন প্রাণিজগতের পুরো বুদ্ধিমত্তাটিই ছিল এই জিন্স বা ডি.এন.এ-র ভেতরে। ধীরে ধীরে প্রাণিজগতের মাঝে মস্তিষ্কের বিকাশ হলো এবং এই

মস্তিষ্কে বুদ্ধিমত্তার জন্ম হতে শুরু করল। আজ থেকে প্রায় একশ মিলিয়ন (দশ কোটি) বছর আগে প্রথমবারের মতো একটি প্রাণীর মস্তিষ্কের বুদ্ধিমত্তা তার ডি.এন.এ-তে রাখা বুদ্ধিমত্তাকে অতিক্রম করে যায়। বিবর্তনের পরিমাপে নিঃসন্দেহে সেটি ছিল খুব বড় একটা মাইলফলক। ধীরে ধীরে সরীসৃপের জন্ম হলো, স্তন্যপায়ী প্রাণী এলো এবং একসময়ে মানুষের জন্ম হলো।

বুদ্ধিমত্তার হিসেবে মানুষ কিন্তু অন্যসব প্রাণী থেকে একটি বিষয়ে একেবারে আলাদা। মানুষ হচ্ছে প্রথম প্রাণী, যে-তার বুদ্ধিমত্তার জন্যে শুধুমাত্র তার মস্তিষ্কের ওপর নির্ভরশীল নয়। মানুষের অনেক বুদ্ধিমত্তা তার মস্তিষ্কের বাইরে, বইপত্রে, কাগজে, জার্নালে। অনেক তথ্য কম্পিউটারে, লাইব্রেরিতে, ইন্টারনেটে। একটি প্রাণী যখন বুদ্ধিমত্তার জন্যে হঠাৎ করে শুধুমাত্র তার

মস্তিষ্কের সংগ্রহ করতে পারে তখন পুরো বিষয়টি অন্যরকম হয়ে যায়।

এরকম একটি প্রাণীর বিবর্তন কেমন করে অগ্রসর হয় আমরা আজ সেটি বলতে পারব না। আজ থেকে লক্ষ বছর পরের মানুষ সেটি যে খুব কৌতূহলী হয়ে দেখবেন, সে-ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।