ডক্টর চ্যাটার্জী স্পিকিং।
অত ওস্তাদি না করে বল শুভ বলছি।
মহিলা যেন হাসতে হাসতেই কথাটি বলেন; ডা. চ্যাটার্জী অবাক না হয়ে পারেন না। প্রশ্ন করেন, আপনি কে বলছেন?
অত ব্যস্ত হচ্ছিস কেন? আগে বল জ্যেঠু কেমন আছেন?
জ্যেঠু মানে?
মানে তোর বাবা, বলাই চ্যাটার্জী।
বাবা মারা গিয়েছেন।
ও মাই গড!
ভদ্রমহিলা যেন একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, জ্যেঠুর মতো হাসিখুশি প্রাণবন্ত মানুষ খুব কম দেখা যায়। তাছাড়া কী অসম্ভব স্নেহময় ছিলেন।
শুভদীপের বিস্ময় আরো বাড়ে, সাত সমুদ্র তেরো নদী পারের দেশ লন্ডনে কে এই মহিলা?
বড়মা ভালো আছেন তো?
কী আশ্চর্য! ওর মাকে যে পাড়ার সব ছেলেমেয়েরা বড়মা বলত, তাও ইনি জানেন?
মা-ও নেই।
তুই কী বলছিস? ওরা দুজনেই মারা গিয়েছেন, কিন্তু …।
ভদ্রমহিলা কথাটা শেষ না করেই আবার বলেন, কবে ওরা মারা গেলেন?
আমি মেডিক্যাল কলেজে ভর্তি হবার পরপরই বাবা মারা গেলেন…।
জ্যেঠুর কী হয়েছিল?
সেরিব্রাল।
তার মানে তখন জ্যেঠু ওয়াজ হার্ডলি ফিফটি?
হি ওয়াজ ফিফটি-টু।
ইস্, কী দুঃখের কথা! ওটা কী মারা যাবার বয়স?
শুভদীপ কিছু বলার আগেই ভদ্রমহিলা জানতে চান, আর বড়মা কবে মারা গেলেন? ঠিক দুবছর হলো মা মারা গিয়েছেন। বড়দা কোথায়? কলকাতাতেই আছেন?
না।
তবে কোথায়? সিঙ্গাপুরে ।
উনি ওখানে কী করছেন?
সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে অধ্যাপনা
করছেন।
তুই কলকাতা ছাড়লি কেন?
বাবা-মা নেই, দাদা-বৌদিরা সিঙ্গাপুর কলকাতায় আমার কে আপনজন আছে যে আমি ওখানে থাকব?
কেন থাকবি না? তোর আবাল্য বান্ধবী ও প্রেমিকা রাবেয়া তো নিশ্চয়ই আছে। ওনার কথা শুনে শুভদীপের বিস্ময়ের সীমা ছাড়িয়ে যায়। তবু বিস্ময়কে চাপা রেখে ও প্রশ্ন করে, কে বলল রাবেয়া আমার
আবাল্য বান্ধবী ও প্রেমিকা? ভদ্রমহিলা একটু হেসে বলেন, তোর আর রাবেয়ার প্রেমের কথা বৈঠকখানা, মির্জাপুর টি বা শ্রদ্ধানন্দ পার্কে যারা নিয়মিত আসত, তারা সবাইই জানত । আমার প্রশ্ন শুনে তো তোর এত অবাক হবার কোনো কারণ নেই।
শুভদীপ সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারে না। রাবেয়ার কথা শুনেই মন বিষণ্ণতায় ভরে যায়।
কীরে জবাব দিচ্ছিস না কেন? তুই নিশ্চয়ই ওকে বিয়ে করেছিস?
না।
তোদের বিয়ে হলো না কেন ? শুধু এইটুক বলেই উনি থামলেন না; সঙ্গে সঙ্গে বলেন, তুই কী অন্য মেয়েকে বিয়ে করেছিস নাকি রাবেয়া অন্য কোনো ছেলেকে……
ওনাকে কথাটা শেষ করতে না দিয়েই শুভদীপ বলে, আপনি আমার বা রাবেয়ার ব্যাপারে এত উৎসাহী কেন বলতে পারেন? ওর প্রশ্ন শুনেই ভদ্রমহিলা হেসে ওঠেন। তারপর কোনোমতে হাসি চেপে বলেন শুভ, তুই ভাবতে পারবি না আমি তোর কত কাছের মানুষ। তুইও আমার একান্ত আপনজন।
–
তা হতে পারেন, কিন্তু আপনার পরিচয় না জানলে আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে আগ্রহী না।
অত অধৈর্য হচ্ছিস কেন? শেষ পর্যন্ত যখন এখানে এসেই পড়েছিস, তখন শুধু আমাদের দেখাশুনাই হবে না, আমরা আবার হাসব খেলব-আনন্দ করব। এবার শুভদীপ হাসতে হাসতে বলে, আপনি রিয়েলি ভেরি ইন্টারেস্টিং লেডি। সেই ছোটবেলা থেকেই তোর সঙ্গে আমার হৃদ্যতা বন্ধুত্ব। ভদ্রমহিলা মুহুর্তের জন্য থেমে একটা
চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, মুসলমানপাড়া লেনের করপোরেশনের ফ্রি স্কুলে কত হিন্দু- মুসলমান ছেলেমেয়ে একসঙ্গে পড়তাম ৷ তোর তো নিশ্চয়ই মনে আছে, কত বড়লোকের ছেলেমেয়ে ছাড়াও কত গরিব লোকের ছেলেমেয়েরাও একসঙ্গে পড়ত। তুই বল, কী দারুণ ভাব ছিল এইসব ছেলেমেয়ের মধ্যে। শুভদীপ একটু হেসে বলে, আপনার নিশ্চয়ই মনে আছে, মির্জাপুর স্ট্রিটের বহু মুসলমান দপ্তরির ছেলেমেয়েরা আমাদের সঙ্গে পড়ত বলে আক্রম চাচা-মনসুর চাচা- ইয়াকুব চাচারা আমাদের কতজনের বইখাতা কী সুন্দর করে বাঁধিয়ে দিতেন। খুব মনে আছে।
উনি সঙ্গে সঙ্গেই হাসতে হাসতে বলেন, ঈদের দিন ওরা আমাদের মিষ্টি খাওয়াতেন বলে তুই বাড়ি থেকে সরস্বতী পুজোর প্রসাদ এনে ওইসব চাচাদের…। শুভদীপও হাসতে হাসতে বলে আপনি
তাও জানেন?
বল।
ওরে শুভ, আমি তোর কী জানি না, তাই
আপনি কি আমার সঙ্গেই ওখানে পড়তেন? হ্যাঁ, পড়তাম । ও মাই গড! তাহলে আপনি আপনি বলছি কেন? সে-দোষ আমার না, তোর আচ্ছা এবার বল, তোর নাম কী? পারুল-মনীষা-চিত্রা-আয়েশা-রাবেয়া ইত্যাদির মধ্যে কেউ একজন। তবু নাম বলবি না? তুই সত্যি অভূত
মেয়েতে মেয়ে বলেই তো তুই হিরো থেকে হোটেলে পৌঁছবার ঘণ্টা দুয়েকের মধ্যেই তোকে ফোন করি?
আমি যে এখানে এসেছি, তা জানলি কী
করে?
শুভদীপের অতীত দিনের এই সহপাঠিনী সঙ্গে সঙ্গে গেয়ে ওঠে
–
‘বারতা পেয়েছি মনে মনে তব নিশ্বাস পরশনে,
এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে…..
শুভদীপ হো হো করে হাসতে হাসতেই
বলে, তুই তো দারুণ মেয়ে। বল, কখন তোর সঙ্গে দেখা হবে?
তুই যখন বলবি, তখনই দেখা হবে। তোর জন্যই আজ ছুটি নিয়েছি। তুই কোথায় চাকরি করিস? আমি মাস্টারি করি তোর স্বামী কী করে? সে ডাক্তার, কিন্তু বহুদিন তার সঙ্গে ছাড়াছাড়ি।
ও
কেন? তোদের কি ডিভোর্স হয়েছে?
না, না, ডিভোর্স হয়নি
তবে?
সে অনেক কথা; দেখা হলে তোকে সব বলব। ও প্রায় না থেমেই বলে, সব কথা শুনলে তোরও মন খারাপ হবে।
শুভদীপ একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি খুব দুঃখের ব্যাপার। তুই যে রাবেয়াকে পোল না, সেটাও কি কম দুঃখের ব্যাপার?
শুভদীপ কোনো কথা না বললেও ও বলে,
দেখ শুভ, আমাদের ছোটবেলায় আমাদের অঞ্চলে শুধু হিন্দু-মুসলমান না, বহু অ্যাংলো-ইন্ডিয়ানও থাকত। শিয়ালদহর কাছে বলে অধিকাংশ অ্যাংলো-ইন্ডিয়ানই রেলে চাকরি করত ।
শুভদীপ একটু হেসে বলে, হ্যাঁ, ঠিক বলেছিস। এতদিন পরও আমি ওদের কথা ভুলতে পারি না । ওর সহপাঠিনী হাসতে হাসতে বলে, যে আমাকে
অ্যাংলো-ইন্ডিয়ান বুড়ি তোকে আর কেক-চকোলেট-টফি খাওয়াতেন…
ওকে কথাটা শেষ করতে না দিয়েই
শুভদীপ বলে, ওই বুড়ির কথা আমি জীবনেও ভুলব না । খুবই স্বাভাবিক। আমরা যেমন ওই বুড়িকে ভুলতে পারিনি, সেই রকম দপ্তরি চাচাদেরও তো ভুলতে পারিনি । কী করে ভুলব বল? ওরাও তো আমাদের ঠিক নিজের ছেলেমেয়ের মতোই ভালোবাসতেন ।
১
ওরে শুভ, যারাই মিক্সড় লোকালিটিতে থাকত, তাদের মধ্যেই এইরকম সম্পর্ক গড়ে উঠত, কিন্তু যারা শুধু হিন্দু বা মুসলমান
এলাকায় বাস করত, তারা এই ধরনের সম্পর্ক ভাবতেও পারত না। তা ঠিক।
মেয়েটি একটু হেসে বলে, রাবেয়ার বাবার কথা তোর মনে আছে? তুই কী যে বলিস! শুভ সঙ্গে সঙ্গেই বলে, প্রফেসর চাচার
মতো পণ্ডিত, উদার, মনে রাখব না? মেয়েটি হাসতে বলে, তোরা দুভাই, কিন্তু কোনো বোন ছিল না বলে তোর মা তো রাবেয়াকে ঠিক নিজের মেয়ের মতোই ভালোবাসতেন; তাই তো উনি ওকে আদরিণী বলে ডাকতেন। শুভদীপ একটু হেসে বলে, তুই তাও
সোনা এবণ মানুষকেও
জানিস?
জানব না কেন?
ও সঙ্গে সঙ্গেই উঠৰি ।
একটু হেসে বলে, আরো
কত কী জানি, তা শুনলে তো তুই চমকে
তুই আর কী জানবি ? মাই ডিয়ার শুভ, তুই যে রাবেয়ার চোদ্দ
বছরের জন্মদিনে ওকে প্রথম চুমু খেয়েছিলি আমি তাও জানি । ও মাই গড! ড। রাবেয়া তো
বলেছে?
তোকে সে-কথাও
ও তোর পনেরো বছরের জন্মদিনে তোকে চুমু খেয়েছিল….
তুই তো আমাকে পাগল করে দিবি। রাবেয়া তোকে এইসব কথা কবে বলল? তা দিয়ে তোর কী দরকার? তোরা দুজনেই ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করার পর কী করেছিলি, তাও জানতে চাস? কী আশ্চর্য! যেসব কথা আমি কোনোদিন কাউকে বলিনি, তা রাবেয়া তোকে বলে দিল? জী-হ্যা ডক্টর সাব। আই নো এভরিথিং অ্যাবাউট বোথ অব ইউ।
ও মুহূর্তের জন্য থেমে বলে, তোর মা-র গলায় যে-হারটা সবসময়ে থাকত, সেটা দিয়েই তো তোর ঠাকুরমা নতুন পুত্রবধূকে আশীর্বাদ করে বলেছিলেন, এই হার তুমি তোমার প্রিয় পুত্রবধূকে দেবে। শুভদীপ একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যা, আমি জানি।
শুধু তাই না, তুই খুব ভালো করেই জানিস, রাবেয়া ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করার পর তোর মা নিজের গলা থেকে শাশুড়ির দেওয়া হার খুলে ওকে পরিয়ে দেবার পর ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে
বলেছিলেন…..
ওর কথার শেষটুকু আর শুভদীপের কানে যায় না। পুরনো সুখস্মৃতির ঝড় ওঠে ওর মনে।…
সেই করপোরেশনের ফ্রি প্রাইমারি স্কুলে কত ছেলেমেয়েই তো পড়ত। শুভদীপ ক্লাসের সব ছেলেমেয়ের সঙ্গেই মেলামেশা খেলাধুলা করত, কিন্তু মজার কথা, সবচাইতে প্রিয় বন্ধু হলো রাবেয়া। বিকেলবেলায় শ্রদ্ধানন্দ পার্কে একসঙ্গে খেলাধুলা করতে করতে সে-বন্ধুত্ব আরো গাঢ় হলো।
শুভদীপের বাবা বেশ ভালো পদে বহাল ছিলেন পাক্কা সাহেবি কোম্পানিতে। সেখানে তাঁকে কাজ করতে হতো ইংরেজ-হিন্দু- মুসলমান-তামিল-মারাঠিদের সঙ্গে। এদিকে বসবাস করেন পাঁচমিশালি পাড়া বৈঠকখানায়। সেজন্য তাঁর মধ্যে কোনো গোঁড়ামি ছিল না। শুভদীপের মা ছিলেন বড় ইমামবাড়া-ভুলভুলাইয়া-রুমি দরওয়াজার নবাবি শহর লক্ষ্মৌর মেয়ে। তাইতো তিনি
রাবেয়াকে নিজের মেয়ের মতো স্নেহ করতে, আদর করতে কোনো দ্বিধা করেননি। আর রাবেয়ার আব্বা? তাঁর একমাত্র উপাস্য ছিলেন শেক্সপিয়র। তাঁর পড়াশুনার টেবিলে ছিল প্রেসিডেন্সি কলেজের পরমশ্রদ্ধেয় অধ্যাপক ঈশান ঘোষের ছবি। গোঁড়ামি শব্দটিও তাঁর অজানা ছিল। রাবেয়ার আম্মাও ছিলেন লক্ষ্মৌর মেয়েঃ ওনার স্বামী যেমন ছিলেন প্রেসিডেন্সি
কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক আর উনি অধ্যাপনা করতেন লেডি ব্রেবোর্ন কলেজে।
দুই পরিবারের দুই লক্ষ্ণৌ-কন্যার দৌলতে দুটি পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে খুব স্বাভাবিকভাবেই। তাইতো শুভদীপ-রাবেয়ার প্রেমের বীজ অঙ্কুরিত হয় কৈশোরেই ।
সেইসব সোনালি দিনের স্মৃতির অরণ্যে হারিয়ে যায় শুভদীপ ।…. কীরে গুড়, কথা বলছিস না কেন ?
ওর কথায় সম্বিত ফিরে আসে শুভদীপের; বলে, বল, কী বলবি ।
মেয়েটি একটু হেসে বলে, যা বললাম, তা সত্যি না? তুই যখন রাবেয়ার কাছে এইসব
শুনেছিস, তখন সত্যি হওয়াই তো স্বাভাবিক?
ও তো মিথ্যে কথাও বলতে পারে? অসম্ভব।
মেয়েটি আরো জোরে হেসে ওঠে; তারপর বলে, অসম্ভব কেন? ও সে-ধরনের মেয়েই না। ওইরকম বাবা-মায়ের মেয়ে হয়ে মিথ্যে কথা বলবে কী করে ? কিন্তু রাবেয়া তো পালটেও যেতে পারে। সোনা যত ময়লাই হোক, সে সোনাই থাকে ।
ওর ওপর তোর এত আস্থা?
তা কি খুব স্বাভাবিক না? মেয়েটি একটু চাপা হাসি হেসে বলে,
তার মানে তুই এখনো ওকে আগের মতোই ভালোবাসিস ।
আমি তো ভালোবাসার ফিরিওয়ালা না
যে, ঘুরে ঘুরে ভালোবাসা বিক্রি করে
বেড়াই
দ্যাটস লাইক এ গুড বয়। এইকথা বলেই ও হাসতে হাসতে বলে,
যাই হোক আমি খুব খুশি যে, তুই এখনো
রাবেয়াকে এত ভালোবাসিস।
এবার শুভদীপ বেশ গম্ভীর হয়েই বলে, তুই একটা সত্যি কথা বলবি?
হ্যাঁ, বলব ।
তোর সঙ্গে রাবেয়ার কোথায় দেখা হলো? এই লন্ডনেই দেখা হলো। ও কোথায় থাকে? কী করছে? মেয়েটি চাপা হাসি হেসে বলে, দেখা
হলে সব বলব। আচ্ছা, একটা কথা বল । রাবেয়ারা হঠাৎ
মির্জাপুরের বাড়ি ছেড়ে কোথায় চলে গেল, তা জানিস?
রাবেয়ার দুই চাচা বাড়ি ভাগাভাগি করার জন্য মামলা করায় ওর আব্বা ভীষণ দুঃখ
পান ।…
আমি তো এসব কিছু জানতাম না । বাইরের কাউকে না জানালেও
পারিবারিক অশান্তিতে বড়ই ব্ৰিত ছিলেন রাবেয়ার আব্বা-আম্মা। ও না থেমেই বলে। তুই শুনলে অবাক
হয়ে যাৰি যে, ঠিক ওইসময় রাবেয়ার আব্বাকে অক্সফোর্ডে জয়েন করতে বলে। তাই নাকি? হ্যাঁ, আর উনি কয়েকদিনের মধ্যেই স্ত্রী
আর মেয়েকে নিয়ে সপ্তাহখানেক মেদিনীপুরে নিজেদের পৈতৃক ভিটায় দিনদশেক থাকার পরই….
আচ্ছা!
আবার ঠিক সেই সময় তোরাও সবাই
তোদের জলপাইগুড়ির বাড়িতে বেড়াতে গিয়েছিলি । এখন বুঝতে পারছি.. । কথাটা শেষ না করেই শুভদীপ বলে, তোর সঙ্গে কখন দেখা হবে?
তুই কোথাও বেরুবি নাকি?
না।
চিন্তা করিস না, আমি এসে যাবো। দু-তিন মিনিটের মধ্যেই দরজায় নক। শুভদীপ একটু জোরেই বলে, কাম ইন। দরজা খুলেই রাবেয়া পাগলের মতো চিৎকার করে, শুভ! বেগম তুই ৷ আবেগে-ভালোবাসায় চোখের জলে
দুজনে দুজনকে জড়িয়ে ধরে ৷ রাবেয়ার ছবির সামনে দাঁড়িয়ে শুভদীপ
আপনমনেই একটু হাসে; বলে, বিশ্বাস করো বেগম, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি হোটেলেরই একটা ঘর থেকে আমাকে ফোন করছিলে। ভাবতে পারিনি, লন্ডনে পৌঁছবার সঙ্গে সঙ্গেই তোমাকে ফিরে পাবো। পরমুহূর্তেই শুভদীপ দীর্ঘশ্বাস ফেলে বলে। ঠিক একবছর আগে এইদিনেই তুমি
চলে গেলে। তোমাকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারি না; তবে আজ আবার নতুন করে মনে পড়ছে আমাদের দীর্ঘ পঞ্চাশ বছরের বিবাহিতজীবনের কথা। কত হাসি, কত আনন্দ, কত গানেই তুমি আমাকে ভরিয়ে রেখেছিলে!
হ্যামস্টেড হিথের পুরো বাড়িটা চক্কর দেবার পর শুভদীপ আপনমনেই বলে, না, না, বেগম, তুমি মরতে পারো না । আমি তো এক্ষুনি দেখলাম, তুমি কিচেন থেকে বেরিয়েই গুনগুন করে গান গাইতে গাইতে ফ্লাওয়ার পটগুলোতে জল দিচ্ছিলে। স্টাডিতে, বেডরুমে তোমার গন্ধ পেলাম। তুমি কি মিসেস গউনের ওখানে গিয়েছ? বেশি দেরি করো না। চটপট লাঞ্চ সেরেই আমাদের বেরুতে হবে; ভুলে যাওনি তো ডুরি লেনে থিয়েটারের টিকিট কাটা আছে? হঠাৎ ও হাউ হাউ করে কাঁদতে কাঁদতে উন্মাদের মতো চিৎকার করে ওঠে, বেগম।

Leave a Reply
You must be logged in to post a comment.