আমার হাসতে হবে আরও

শশীর যে বিষণ্নতা ঘুচিবার নয়

আমার হাসতে হবে আরও

অনেক ক্রিকেট বাকি আমার নিজের কারো কারো

দুটি বই আর দুটি বই

আরও বই আসবার আগে বন্য চিলের ঠোঁট কী লাগসই!

আবার বলার আগে আরও দুটি গান

শুনে যান

শশীর তো বিষণ্নতা ঘুচিবার নয়

মনে হবে ছন্দ, হবে কাঁটা

শেষ হচ্ছিল নাকি আরম্ভ হচ্ছিল ঝগড়াটা?

আমার বোঝার বাকি আছে

কত যে উল্লাস নিয়ে হাওয়া উড়ে বসছে গাছে গাছে

বাকি বোধ করবার

এ স্টেশনে ট্রেন বুঝি আসবে না আর

আর অন্ধকার

আলোকে যে ভরে তোলে সেটা জানাবার

মরণ যে আনন্দময়

পদ্মা তলোআলকরময়

শশীর বিষণ্নতা ঘুচিবার নয়!