জাহিদ মুস্তাফা

  • পাঁচ তরুণ ভাস্করের মুক্তিযুদ্ধ

    পাঁচ তরুণ ভাস্করের মুক্তিযুদ্ধ

    মুক্তিযুদ্ধ বাঙালির অহংকার। অতুলনীয় আত্মত্যাগ, তারুণ্যের তুমুল সাহসিকতা, অশ্রু আর রক্তভেজা সেই সব দিন বাঙালির চৈতন্যের প্রাণশক্তি। বাঙালির অমিত গৌরবের সেই শ্রেষ্ঠ অধ্যায় আমাদের স্মৃতির দরজায় কড়া নাড়ে; অসাম্প্রদায়িক, আধুনিক, বিজ্ঞানমনস্ক ও সমৃদ্ধ এক বাংলাদেশের স্বপ্ন দেখায়। এই স্বপ্নের সোপান বাঙালি সৃজন করেছে হাজার বছর ধরে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি যে…

  • এক ছাদের নিচে তিন বন্ধুশিল্পী

    এক ছাদের নিচে তিন বন্ধুশিল্পী

    রশিদ চৌধুরী, মুর্তজা বশীর ও দেবদাস চক্রবর্তী  –  বাংলাদেশের আধুনিক চারুশিল্পের প্রথম প্রজন্মের সৃজনশিল্পী। তাঁরা তিনজনই কাছাকাছি সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যাপনা করেছেন। আমাদের সমকালীন শিল্পের গতিপ্রকৃতির সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন এবং সমসাময়িক এই তিন বরেণ্য চিত্রশিল্পীর নির্বাচিত সৃজনকর্ম দর্শকদের একসঙ্গে দেখার ব্যতিক্রমী এক সুযোগ করে দিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক…

  • ত্রিশজন শিল্পীর ছাপচিত্র প্রয়াস

    ত্রিশজন শিল্পীর ছাপচিত্র প্রয়াস

    ভিজুয়াল আর্টের আধুনিক সৃজন প্রক্রিয়ার কলাকৌশল পেরিয়ে, কৈবল্য এড়িয়ে ছাপচিত্র শিল্পের গুরুত্বপূর্ণ একটি নান্দনিক প্রকাশ মাধ্যম। বিশেষত আমাদের উপমহাদেশের শিল্পের সমকালীনতায় দেয়ালে ঝোলানো চিত্রকর্ম শিল্পী, দর্শক ও সমঝদারদের কাছে বেশ আদরণীয়। এক্ষেত্রে ছাপচিত্র অনেকের পছন্দের তালিকার অগ্রভাগে – তুলনামূলক ছোট আকৃতি, স্বল্পমূল্য ও একই কাজের সংখ্যাধিক্যে সহজলভ্যতার জন্য। মাধ্যমটি যে দেশে জনপ্রিয় হয়ে উঠছে সেটি…

  • বৃহত্ত্বের যূথবদ্ধ মহত্তম শিল্প-প্রকল্প ও প্রদর্শনী

    বৃহত্ত্বের যূথবদ্ধ মহত্তম শিল্প-প্রকল্প ও প্রদর্শনী

    জীবনরক্ষা যখন প্রধান পাথেয় তখন সৃষ্টির আকুলতা হতাশায় নিমজ্জিত হওয়ার জোগাড় হয়। বিগত বছরের মার্চের শেষদিকে হঠাৎ লকডাউনে গৃহবন্দি পৃথিবীর মানুষ! অতিমারি কোভিড-১৯-এর আতংকে তখন আর সবার মতো সৃজনশিল্পীরাও বিভ্রান্ত! এ-সময় বিশ্বব্যাপী আমরা হারিয়েছি লক্ষ লক্ষ মানুষকে। বাংলাদেশের অনেক গুণী প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বকে আমরা হারিয়ে ফেলেছি! এই দুঃসময়ে উদ্ভ্রান্ত তরুণ শিল্পীসমাজকে সৃজনে ফেরাতে শিল্পী ঢালী আল…

  • শিল্পী মুর্তজা বশীরের প্রসারিত মন, জীবন ও সৃষ্টিসমগ্র

    শিল্পী মুর্তজা বশীরের প্রসারিত মন, জীবন ও সৃষ্টিসমগ্র

    জাহিদ মুস্তাফা বাংলাদেশের সমকালীন শীর্ষ চিত্রশিল্পী মুর্তজা বশীর (১৯৩২-২০২০) প্রয়াত হয়েছেন গত ১৫ আগস্ট। তাঁর প্রায় সত্তর বছরের শিল্পসাধনা নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন বিশেষ একটি প্রদর্শনীর আয়োজন করেছে। ‘মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন’ শীর্ষক তিন মাসব্যাপী এ-প্রদর্শনীটি ঢাকার ধানমণ্ডিতে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে গত ১২ অক্টোবর। বহুভাষাবিদ পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও মরগুবা খাতুনের কনিষ্ঠ…

  • দুই প্রজন্মের পরম্পরা

    দুই প্রজন্মের পরম্পরা

    একটি পরিবারের দুই প্রজন্মের শিল্পীদের সৃজনকর্ম নিয়ে ‘পরম্পরা’ নামে পাঁচজনের একটি চিত্রপ্রদর্শনী সম্প্রতি হয়ে গেল। ঢাকার গ্যালারি চিত্রকের আয়োজনে চার চিত্রশিল্পী ও এক আলোকচিত্রশিল্পীর এ-প্রদর্শনীর সবচেয়ে বড় আকর্ষণ শিল্পী রশিদুন নবী (১৯১৪-৯৫)। তিনি এ-পরিবারের পিতা। একজন পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি আজীবন নিজের মধ্যে লালন করেছেন শিল্পীসত্তা। সরকারি কর্তব্য পালনের পাশাপাশি ছবি আঁকতেন। শিল্পীই হতে…

  • মেঘের কণ্ঠে স্বপ্নেরা ধাবমান

    তোমার উদার বক্ষে শুনেছি যমুনার কলতান মেঘের কণ্ঠে জাগে তারুণ্য – স্বপ্নেরা ধাবমান সাহসে শপথে শৌর্যে করেছো বাঙালিকে বলবান। জেল-জুলুমে কত বিনিদ্র পরাধীনতার রাত তোমাকে টলাতে পারেনি কখনো শত্রু-শব্দাঘাত গণচেতনার কাণ্ডারি তুমি দুনিয়া করেছ মাত! স্বাধীনতা-পথ রচনা করেছ অবিরাম ধাপে ধাপে জনসমুদ্রে মুক্তির বাণী – শত্রুর বুক কাঁপে বৈশাখি ঝড় তুলেছিলে তুমি মার্চের উত্তাপে! তর্জনী…

  • একাত্তরের উত্তাপ নিয়ে বীরেন সোমের চিত্রকলা

    একাত্তরের উত্তাপ নিয়ে বীরেন সোমের চিত্রকলা

    মুক্তিযুদ্ধ তাঁর সারাজীবনের গৌরব। বঙ্গবন্ধুর ডাকে সেই গৌরবকে তিনি স্পর্শ করেছিলেন। যুদ্ধ জয় করে মুক্ত করেছেন জন্মভূমি বাংলাদেশকে। শিল্পী বীরেন সোম তাঁর জীবনের এই প্রধান তিনটি বিষয়কে ভালোবেসে ছবি এঁকেছেন অজস্র। সেসব কাজের কতক নির্বাচিত চিত্রকর্ম নিয়ে ‘মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ’ শিরোনামে প্রদর্শনী করলেন ঢাকার গ্যালারি চিত্রকে। গত শতকের ষাটের দশকের মধ্যভাগে ঢাকার চারু ও কারুকলা…

  • দুই বাংলার শিল্পীদের দলগত চিত্র-প্রদর্শনী

    দুই বাংলার শিল্পীদের দলগত চিত্র-প্রদর্শনী

    আমাদের চারুশিল্পীদের সঙ্গে পাশের দেশ ভারতের, বিশেষ করে ওপার বাংলার, শিল্পীদের আত্মিক বন্ধন এখন অনেকটাই সুদৃঢ়। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে দুদেশের শিল্পীদের মধ্যে এই যোগাযোগের সূচনা হয়। ১৯৭৩ সালের নভেম্বর-ডিসেম্বরে ভারতের কলকাতা, দিলিস্ন ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশের সমকালীন শিল্পের এক প্রদর্শনী। এতে জয়নুল আবেদিনসহ বাংলাদেশের সমকালীন শিল্পীদের ১১৫টি শিল্পকর্ম স্থান পায়। গত এক যুগে…

  • শিল্পের শরীরে তারুণ্য

    শিল্পের শরীরে তারুণ্য

    শিল্পের শরীরে নতুন রক্ত সঞ্চারের কর্তব্যটি প্রধানত সম্পাদন করে থাকেন তরুণ শিল্পীরা। নতুন কিছু করার প্রবল আগ্রহে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে স্পর্ধিত তারুণ্য শিল্পের শরীরে যোগ করে নতুন নতুন মাত্রা। নতুন ধ্যানে ও ধারণায় তৈরি হয় শিল্পের বিচিত্রপথ। প্রচলিত ধ্যান-ধারণার ভেতর থেকে নতুন কিছু বের করে আনার প্রয়াসই তো তারুণ্যের শক্তি। গেল মাসে ‘আনুগত্য’ শিরোনামে…

  • কবি যখন শিল্পীর ভূমিকায়

    কবি যখন শিল্পীর ভূমিকায়

    কবিতা লিখতে লিখতে ছবি আঁকতে ধরেছেন অনেকেই। আবার উলটোটাও করেছেন কেউ কেউ। ভাষায় যা অবর্ণনীয় তাকে চোখের সামনে তুলে আনতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। সেই ভাবনা থেকে পরিণত বয়সে এসে তিনি চিত্রকলার প্রেমে মজেছিলেন। মানুষের মনের অন্ধকারকে ছবিতে তুলে এনেছেন তিনি। অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকার পাশাপাশি ছোট ও বড়দের জন্য লিখেছেন। লেখাজোখার পাশাপাশি ভালোবেসে ছবি আঁকতেন স্পেনের…

  • কোলাজ কৌশলে অণুচিত্র

    কোলাজ কৌশলে অণুচিত্র

    সময়ের গভীরতার সঙ্গে জীবনের সম্পর্ক নিয়ে সিরিজ ছাপচিত্র এঁকে শিল্পবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শিল্পী হীরা সোবাহান। ঢাকায় তাঁর দুটি একক প্রদর্শনী আয়োজিত হয়েছিল কয়েক বছর আগে। গত শতকের নববইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার শিক্ষার্থী থাকাকালে নিজের চিত্রপটে সময়ের বিশাল ব্যাপ্তির পরিপ্রেক্ষক্ষতে জীবনের নানা আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরে প্রাতিষ্ঠানিক ও জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। প্রায় তিন…