আবিদ আনোয়ার
-
মরণের সাথে একত্রবাস
আলো-আঁধারিতে ডোরাকাটা রাত – বাঘ যেনো সাদাকালো!চিত্রা হরিণী পাশ ফিরে শোয়,চেতনাচেতনে, শয়নে-স্বপনে ধলপহরের আলো। দু-দুটি শাবক প্রসব করেও সন্তানহারা শেষে –একটি গিয়েছে চিতাদের পেটে,আরেকটা গেছে পাতকিনী ঝড় আইলার জলে ভেসে। মরণের সাথে একত্রবাস নিয়তির লেখা বিধি –হরিণের পিছে ধাবমান ভয়মহাসত্যের অকাট্য তথা প্রকাশ্য প্রতিনিধি।
-

একনজরে বাংলাদেশে নজরুল
আবিদ আনোয়ার ব্রিটিশশাসিত ভারতের অখন্ড বঙ্গভূমির বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নিলেও নন্দিত কবিপুরুষ কাজী নজরুল ইসলাম আজ আমাদের জাতীয় কবি। রাজনৈতিক উত্থান-পতনে নানা ভৌগোলিক বিভাজনের সূত্রে এক অর্থে ভিনদেশি হয়েও যে-কারণে তিনি আজ আমাদের জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত, এর পেছনে রয়েছে তাঁর প্রতি ও তাঁর সৃষ্টিকর্মের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা এবং একই…
-
কবিতায় চিত্র ও চিত্রকল্প পার্থক্য ও প্রয়োগ-কৌশল
কবিতার প্রাচীন অলংকারশাস্ত্রে চিত্র ও চিত্রকল্প কোনো অলংকার বলে বিবেচিত হয়নি, অথচ ১৯১০-১৯১৭ সময়কালে পাশ্চাত্যের কবি ও তাত্ত্বিক এজরা পাউন্ড ও এমি লাওয়েল প্রমুখের ‘চিত্রকল্পবাদী’ আন্দোলনের পর চিত্রকল্পকেই কবিতার প্রধান রূপকল্প বলে মনে করা হয়। অন্য যারা এই চিত্রকল্পবাদী-আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তাঁরা হলেন – রিচার্ড এলডিংটন, এফ এস ফ্লিন্ট, ডি এইচ লরেন্স, জন…
