তানজিনা হোসেন
-
বিউটিকনটেস্ট
সম্ভবত সৌন্দর্য ও প্রেমের দেবী আফ্রোদিতিই ইতিহাসের প্রথম ব্রহ্মাণ্ড-সুন্দরী যাকে নির্বাচন করে ট্রয়-রাজকুমার প্যারিস এত বড় একটা যুদ্ধের ভিত্তি রচনা করে ফেলেছিলেন। দেবীরা সেকালে অমর হলেও তাদের সৌন্দর্য-বিচার করবার ভার নশ্বর মানুষের বা আরো সঠিক বলতে চাইলে পুরুষের হাতেই ন্যস্ত হয়েছিল, যে-কানুন আজও পরিবর্তিত হয়নি। আজকের বিশ্বসুন্দরী বা ব্রহ্মাণ্ড-সুন্দরীরা কালে মিডিয়ার এক একজন দেবী বা…
