হাসান হাফিজ

  • সমুদ্রের স্বগতোক্তি

    কখনও বিশ্রাম নিই না। দিবারাত্রি চলতে থাকে তরঙ্গের আছাড়ি-পিছাড়ি। আমার তৃষ্ণার দৈর্ঘ্য আকাশ-সমান। রৌদ্রমেঘে জ্বলি নিভি, ঘূর্ণিস্রোতে দুলি। নানা প্রজাতির মাছে উদ্ভিদে শৈবালে ভরভরন্ত পেতে আছি বিশাল সংসার। মানুষকে কাছে ডাকি। বলি, তোমরা ক্ষুদ্রতা-খোলস ভেঙে চর্চা করো উদারতা, সহনীয় কোমল মৈত্রী ও প্রেম। কষ্টে সৃষ্টে ছেঁদো স্বার্থ ভুলে গিয়ে সম্মিলিত ঐকতানে নেচে বেজে ওঠো। তোমরা…