চিত্রকলা
-
মূর্ত-বিমূর্ততায় শিল্পী রনজিতের শিল্পপ্রয়াস
রবিউল হুসাইন শিল্পী রনজিৎ দাসের দ্বাদশ একক চিত্রপ্রদর্শনী গুলশান-১-এর বেঙ্গল আর্ট লাউঞ্জে গত ৭ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হলো। প্রদর্শনীটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। শিল্পী এখানে শুদ্ধ মূর্ত বাস্তবতায় বেশ বড়সড় চিত্রপটে মানুষের অবয়ব সৃষ্টি, মুখমণ্ডলের নানান ভঙ্গি, চোখের বিভিন্ন দৃষ্টিপাতের দ্রুত সঞ্চালন – এসব নিয়ে বড় মুনশিয়ানায় প্রকাশ করেছেন। মৃত্তিকার তামাটে বর্ণ দিয়ে…
-
অস্পষ্ট সীমানার সন্ধানে
জাহিদ মুস্তাফা সেই আশির দশক থেকে আমরা দেখছি – বাংলাদেশের কয়েকজন শিল্পীর শিল্পকর্মে উঠে আসছে সামাজিক অসংগতি আর অবক্ষয়ের চিত্র। তাঁদের কাজে দেখেছি মানুষে মানুষে ভেদাভেদ আর বৈষম্যকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরতে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তীকালের রাজনৈতিক অস্থিরতা, হত্যা, ক্যু, সন্ত্রাস সে-সময়কার সমাজজীবনকে তছনছ করে দিয়েছে, রাষ্ট্রকে কলুষিত করেছে। অগণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্র নিজেই হয়ে উঠেছিল নিপীড়ক। সে-সময়কার…
-
জল ও রঙের গহিনে
এস এম সাইফুল ইসলাম চিত্রশিল্পের ইতিহাসে জলরং মাধ্যম একটি সুপ্রাচীন ঐতিহ্য বহন করে। সন-তারিখের সঠিক হিসাব পাওয়া না গেলেও প্রস্তরযুগে ইউরোপে গুহাচিত্রে জলরং ব্যবহারের হদিস মিলেছে। মিশরীয়দের পাণ্ডুলিপি চিত্রণেও জলরঙের ব্যবহার ব্যাপক জনপ্রিয়তা পায়। অবশ্য ঐতিহাসিকগণ মন করেন, প্রকৃত জলরং মাধ্যমে চিত্রচর্চা শুরু হয় ইউরোপে রেনেসাঁস যুগে। সে-সময়ের মহান জার্মান শিল্পী অ্যালব্রেক্ট ডিউরর (১৪৭১-১৫২৮) জলরঙের…
-
শিল্পভাষার ব্যাকরণ
শুদ্ধ বন্দ্যোপাধ্যায় Atonko kali, Nasrin Begum শিল্প কী জিনিস – এ-প্রশ্নের নানাবিধ উত্তর-অনুত্তর আছে; থাকবেও। কিন্তু শিল্পের যে-বৈশিষ্ট্যটি সবার কাছেই এক, তা হলো এর পরিবর্তনশীলতা। শিল্প কিংবা শিল্পচর্চা কখনই এক জায়গায় দাঁড়িয়ে থাকেনি। সভ্যতার সঙ্গে সঙ্গে মানুষের দর্শন ও নন্দন চিন্তার মতোই বদলেছে তার জল, স্থল ও হাওয়া। চলেছে পরীক্ষা-নিরীক্ষা আর নতুনভাবে দেখার খেলা। বিশ্লেষণের…
-
নিসর্গে অন্তর্হিত হৃদয় ও আনুষঙ্গিক
এস এম সাইফুল ইসলাম গভীর বিষাদে আচ্ছন্ন আজ মানুষের মন। নগর, সভ্যতা ও যান্ত্রিক কোলাহল আমাদের সহজাত বোধ ও সূক্ষ্ম অনুভূতি ক্রমশ ধ্বংস করে চলেছে। প্রকৃতির সঙ্গে বাড়ছে মানুষের দূরত্ব। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের কল্যাণে অনেক কিছুই করেছে সত্যি, কিন্তু একই সঙ্গে প্রকৃতি ও মানুষের মাঝে গড়ে দিয়েছে অগুনতি দূরত্বের দেয়াল। ইট-পাথরের দেয়ালঘেরা শহর মানুষকে…
-
রঙের রেখায় স্বদেশের আচড়
ইব্রাহিম ফাত্তাহ যমুনা নদীর শাখা এক নদী সিরাজগঞ্জের হুরাসাগর। এই নদীতীরে জন্ম যাঁর, তাঁর সৃষ্টিতে চরাঞ্চলের চেহারা ফুটে ওঠাই তো স্বাভাবিক। ভেজাবালুর ওপর মুখ গুঁজে থাকা শামুক, বালুর বুকে কাঁকড়ার চলাচলের রেখা এমন অনেক কিছুর দেখা যেন আমরা পেয়ে যাই রেজাউল করিমের চিত্রকলায়। চিত্রপটে তিনি তুলে আনেন নদী ও বৃষ্টিধারার আবেশ, বাংলা নিসর্গের নানা ঋতুরূপ…
-
উদার মানবিকতার চিত্রশিল্প
রবিউল হুসাইন ‘বন্ধনহীন হৃদয়নদীর গান’ শিরোনামে চিত্রকলার শিক্ষক, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী মতলুব আলীর সম্মিলিত প্রয়াসের এ-যাবৎ কৃত নানা ধরনের, বিষয়ের ও বৈচিত্র্যের বহুবিধ চিত্রকর্ম নিয়ে একটি একক চিত্রপ্রদর্শনী শিল্পকলা একাডেমীর সৌজন্যে গত মার্চ মাসে হয়ে গেল। প্রদর্শনীতে শিল্পীর ষাটের দশকে ছাত্রজীবনের অনুশীলন থেকে শিল্পীজীবনের সৃজনশীল নিরীক্ষাপ্রবণ অনেক ছবি স্থান পেয়েছে। বিভিন্ন…
-
শান্তির অন্বেষায় শিল্পী
মাহমুদ আল জামান চিত্রকর মোহাম্মদ ইকবাল তাঁর উদ্ভাবনী কৌশল, নিত্য-নিরীক্ষা ও বিষয়ের গুণে বাংলাদেশের চিত্রকলার ভুবনে এক সম্ভাবনাময় চিত্রকর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। গত শতাব্দীর অন্তিম দশকে তাঁর একটি প্রদর্শনী দর্শকদের নজর কেড়েছিল। তাঁর সৃজনভূমিতে এক অনুভূতিময় ও সংবেদনশীল জগৎ সৃষ্টি হয়েছিল। আমরা লক্ষ করছিলাম তাঁর মানসভুবনে বুদ্ধির দীপ্তির ছাপ। তিনি তখন ক্রমে নিজেকে উত্তরণের জন্য…
-
সমকালীন শিল্প ও শিল্পী
এস এম সাইফুল ইসলাম মানুষ প্রকৃতিগতভাবে সৃজনশীল। প্রত্নতত্ত্ববিদগণের আবিষ্কারে প্রাচীন যুগের মানুষের অঙ্কিত গুহাচিত্র এবং পশুর হাড় ও শিং থেকে নির্মিত মানুষ ও জীবজন্তুর মূর্তিসহ বিবিধ শিল্পনিদর্শনের দেখা মেলে। ধারণা করা হয়, শিল্পকলার উদ্ভব হয়েছে প্রায় ৩০ হাজার বছর আগে। ‘হোমো স্যাপিয়েন্স’ মানুষ তার চারপাশে যা দেখেছে তা-ই তার শিল্পমাধ্যমে ধরে রাখার চেষ্টা করে গেছে।…
-
নিসর্গের ভেতর বাড়িতে
জাহিদ মুস্তাফা ছবি আকায় নিসর্গ সবচেয়ে বহুল ব্যবহৃত বিষয়। শিল্পীরাই পছন্দ করেন নিসর্গ নিয়ে আকতে। উদার প্রকৃতির বিস্তৃত ভুবন, সৌন্দর্যের সহস্র পর্দার রহস্যময়তা সৃজনে স্বাচ্ছন্দ্যবোধ করেন প্রায় সব চিত্রকর। সুদূর কানাডায় বসবাসকারী শিল্পী আলমগীর হক প্রকৃতি নিয়ে প্রকৃতিকে অনুভব করে নিজের চিত্রপট সাজিয়েছেন। ‘অনুভবে নিসর্গ’ শীর্ষক একক ছাপচিত্রের এ-প্রদর্শনী হয়ে গেল ঢাকার ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে।…
-
কাইয়ুম চৌধুরী : জীবনের অন্যতম বন্দনা
মফিদুল হক বাংলাদেশের প্রবীণ শিল্পী এবং শিল্পসম্ভারে জনচিত্ত, আলোড়িত ও সমৃদ্ধ করে চলা সৃজনমুখর চিত্রকর কাইয়ুম চৌধুরীর অশীতিতম জন্মদিন উপলক্ষে সাম্প্রতিককালে অঙ্কিত তাঁর আশিটি ছবি নিয়ে যে বিশাল প্রদর্শনীর আয়োজন করেছিল বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এর নাম দেওয়া হয়েছিল ‘আত্মানুসন্ধান’। প্রবীণ কোনো শিল্পীর এতো কাজ একসঙ্গে দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয়, শিল্পীর কাজের গভীরতা ও…
