ছোট গল্প

  • মন

    আনোয়ারা সৈয়দ হক   সামিনার কাছে দাঁড়িয়ে প্রায় ফিসফিস করে বলল মাহিদুল, নাসিরও চলে গেছে! কথা শুনে যেন একটু চমকে উঠল সামিনা। আজকাল প্রায় সে সামান্য ব্যাপারেই চমকে চমকে ওঠে। অস্ফুটে বলল, কবে, কখন, কীভাবে? সাতক্ষীরা বর্ডার দিয়ে। আমাকেও বলেছিল যেতে। কেউ কোথাও শোনার নেই, তবু কণ্ঠস্বর নিচু করে বলে উঠল মাহিদুল। তো তুমি তার…

  • ডুবুরি

    রেজাউর রহমান রাজীবের এমনটাই হয় বরাবর। কোনো সুখ-সংবাদ – দুঃখের উৎস, কাজের নতুন উদ্যোগ – উদ্যোগের অগ্রগতি কিংবা হতাশার ইশারা অথবা এমনি এমনি মন কেমন করা, নয়তো অনির্দিষ্ট কোনো বিপন্নবোধ তাঁর পিছু নিলে স্থানীয় সরকারি মাৎস্য বিভাগে বছর ধরে থাকা বাংলোর দক্ষিণ-পশ্চিম কোনার ঘর থেকে সাগরমুখী দরজা খুলে তিনি বারান্দায় এসে দাঁড়ান। বাইরে তখন সাগরের…

  • নাটাইয়ের সুতো

    সেলিনা হোসেন কুলসুম মনে করে বাড়িঘর নাটাইয়ের সুতো ছাড়ার গল্প। এক বাড়ি থেকে অন্য বাড়ি একটি নাটাই। দিনযাপন নাটাইয়ের সুতো। অনবরত সেই সুতো ছড়াতে থাকে। ওর শৈশবে শুরু হয়েছিল নাটাইয়ের সুতো ছড়ানো। এখন সাতান্ন বছরের জীবনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে ও। ফিরে দেখছে ছেড়ে আসা বাড়িঘর। ভাবতে গেলে বুকে চেপে আসে। কত ঘটনা, কত স্মৃতি। কত…

  • রেল কম

    কানাই কুন্ডু   ছেলে শিশির। মেয়ে বিজলি। পড়াতে বসেছে বাপ রাজেন মন্ডল। পড়ানো মানে পাশে থাকা। যাতে আনমনা না হয়। না ঢুলতে শুরু করে। সকালে মাস্টার আসে। এগারোটায় স্কুল। পিঠে পববত ঝুলিয়ে চারটেয় ফেরা। বিকেলে বাদার মাঠে ফুটবল ক্রিকেট হাডুডু। সন্ধে নামতে দেরি। চোখ ঢুলঢুল। সময় ফুরসত থাকলে রাজেন পাশে নিয়ে বসে। নিজের লেখাপড়া হয়নি।…

  • তিনি ২ কিংবা চক্রান্ত

    কার্তিক লাহিড়ী   ইদানীং তিনি ঘন ঘন জেগে উঠছেন দুঃস্বপ্ন দেখে, জেগে উঠে অবাক হচ্ছেন খুব, কেননা এখন তো সব ঠিকঠাক চলছে, ঠিকঠাকের চেয়ে হাজার হাজার গুণ বেশি মসৃণভাবে, নিজের বিচার অনুযায়ী এরই মধ্যে তিনি নাইনটি নাইন পারসেন্ট কাজ শেষ করে ফেলেছেন, বাকি এক পারসেন্ট কাছ তুড়ি মেরে শেষ করে ফেলবেন যে-কোনো মুহূর্তে, সকলে অবাক…

  • যদি কেউ যায়

    জ্যোতিপ্রকাশ দত্ত মৃত্যুতে তাঁর ভয় ছিল না। কোনো এককালে শোনা কথা তাঁর কানে বাজতো – ‘ওহে মৃত্যু তুমি মোরে কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়।’ কিন্তু ভয় না-করে তাঁর উপায়ও ছিল না। দূর দিগন্তের কোণে লাল রং যে কেবল সূর্যের ডুবে যাওয়া কি উঠে আসা নয় এমন বোধ স্পষ্ট হলে উদ্বেগ গ্রাস…

  • উত্তরাধিকার

    হাসনাত আবদুল হাই আজিমপুর থেকে আনোয়ার সাহেব যে-রিকশা নিলেন তার চালক বয়স্ক, বেশ কসরত করে চালাচ্ছেন। দেখে কষ্ট পেলেন তিনি, কিছুটা অপরাধবোধও জেগে উঠল ভেতরে। তার সঙ্গে নাতনি নাজনীন। দুজনের ওজন একজন বয়ে নিয়ে যাচ্ছে, এমন দৃশ্য অবশ্য বেশ সাধারণ। তবু বয়স্ক রিকশাওয়ালার জন্য তার মন বেশ অস্বস্তিতে ভরে উঠল। নেমে অন্য একটা রিকশা নেবেন…

  • ইতিহাসের যমজ ভাইবোন

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর তোমার কথাটা মনে পড়ে : মরে গেলে তোমার পাশে আমাকে শুয়ে থাকতে দিও। এ হচ্ছে এক ধরনের দোয়া : ভাষা থেকে এই শব্দ কটি আলাদা করা, একটা দীর্ঘ সম্পর্ক কখনো যেন শেষ না হয়। এই সম্পর্ক থেকে বাড়িঘর হয়, গাছপালা হয়, সন্তান-সন্ততি হয়। সেজন্য মরে যাবার পরও তোমার পাশে শুয়ে থাকতে চাই।…

  • স্মৃতি গড়ার আয়োজন

    জিয়া হাশান অফিস থেকে ফেরার পথে অফারটা আলমের ঘাড়ে সওয়ার হয়। বাসায় এসে তাই সরাসরি বউয়ের কোলে মাথাটা নামায় – ‘চলো দুজনে নেপাল ঘুরে আসি। এক সপ্তাহের ট্যুর।’ রুবি স্বামীর মুখের দিকে তাকায়। না, ঠাট্টা-তামাশার কোনো শানে-নজুল তাতে লেখা নেই। হাসি-মশকরার সূচনাবাক্যও নয়। বরং সিরিয়াসনেসের দৃঢ় পায়ে ঠাঁই। সুদৃঢ় ভঙ্গিতে দাঁড়ানো আলমের মুখ-চোখজুড়ে। সঙ্গে স্বাদ-আহ্লাদ…

  • কাগজের কফিন

    জয়দীপ দে কাজ ওই একটাই। সারাদিন বুকের ভেতরে কথার ওল পাকানো। তার ধারণা, পুরো জগৎসংসার তার বিপক্ষে চলে গেছে। কাঠগড়ায় দাঁড়ানোর আগেই তাকে দোষীসাব্যস্ত করে ফেলেছে সবাই। মুখের ওপর যে যার দরজা ভিজিয়ে দিয়েছে। এখন তার দিকে ফিরে তাকানোর ফুরসত নেই কারো। তারও যে কিছু বলার থাকতে পারে, তা কারো মাথায় নেই। মাথায় থাকলেও শোনার…

  • দামু নাপিত

    সন্দীপ বন্দ্যোপাধ্যায় দামু নাপিতকে আমরা ছোটবেলা থেকেই দেখেছি। সে কোথায় কোন গাছতলায় বসে কার দাড়ি চাঁছত, জানি না; তবে আমাদের বাড়ি আসত পনেরো-বিশ দিন বা মাসখানেক অন্তর-অন্তর। খাড়া-খাড়া কাঁচাপাকা চুল, খোঁচা-খোঁচা দাড়ি, চোখদুটো লালচে মতন, দাঁতগুলো ক্ষয়া। বলতে নেই, সে দেখতে ছিল খুবই বিচ্ছিরি। অবশ্য নাপিত – যাকে আবার লোকে বলে : নাপ্তে, সে সুদর্শন…

  • গন্তব্য

    নীহারুল ইসলাম হুকারহাট বাসস্ট্যান্ডে নেমে রিকশা চড়ে নাককাটিতলা। দুনিয়ার যত শান্তি নাকি সেখানেই! অথচ হুকারহাট আর কতদূর, সেটাই বুঝতে পারছে না আমিরুদ্দি। যদিও বাসে উঠেই কন্ডাক্টরকে বলে রেখেছে, গন্তব্যে পৌঁছালে তাকে যেন নামিয়ে দেয়; কিন্তু বাসে খুব ভিড়। কন্ডাক্টর যাত্রীদের ভাড়া নিতে ব্যস্ত। তাকে নামিয়ে দেওয়ার কথা কন্ডাক্টরের মনে না থাকে যদি! আমিরুদ্দির সন্দেহ হয়।…