প্রবন্ধ
-

মাহমুদুল হকরে অশরীরী : ঘুম ও আচ্ছন্নতা
স্মৃতি যেন এক সুপ্ত সমুদ্র; নিস্তরঙ্গ, শান্ত; কিন্তু তার নিদ্রার গভীরে সুদীর্ঘকাল নিস্পন্দ হয়ে আছে হারিয়ে যাওয়া অতীত, আনন্দমুখরিত শৈশব, আলোড়িত প্রেম, অতল দুঃখের পলিমাটি। ঘুমের অতলান্তিক অন্ধকারে তলিয়ে থাকলেও হারিয়ে যাওয়া এইসব রৌদ্রছায়াময় গোপন সুখ-দুঃখের সমুদ্র প্রায়শ আলোড়িত করে আমাদের বর্তমান। অন্তর্গত চৈতন্যের বিপুল অনুভবরাশি ও সংবেদন লুপ্তপূজাবীথির পত্রপুষ্পরাশির মতো দুঃখের বেদিতে তার পূজা…
-

আখতারুজ্জামান ইলয়িাস বেঁচে থাকবনে একটি উপন্যাস দিয়েই
খুব স্বল্প সময়ের জন্যে পৃথিবীতে এসেছিলেন আখতারুজ্জামান ইলিয়াস, জীবিত ছিলেন মাত্র চুয়ান্ন বছর; ১৯৪৩ থেকে ১৯৯৭ সাল অবধি। লেখালেখির জীবনে রচনা করেছেন মাত্র দুটি উপন্যাস, আটাশটি গল্প, কয়েকটি প্রবন্ধ। উপন্যাসদুটি হলো চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। দুটিই কালোত্তীর্ণ। তবে আলোচিত হবে এখানে চিলেকোঠার সেপাই। বাংলাদেশের আরেকজন অগ্রজ কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ্। তিনি বেঁচেছিলেন আরো কম সময়, মাত্র…
-

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও জসীম উদ্দীনের পঙ্ক্তিমালা
হাজার বছরের বাংলা কবিতার ধারায় কবি জসীম উদ্দীন (১৯০৩-৭৬) একটি উজ্জ্বল ও বিশিষ্ট নাম। রবীন্দ্রযুগের কবি হয়েও রবীন্দ্রপ্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থেকে পল্লিজীবনকে অবলম্বন করে জসীম উদ্দীন নির্মাণ করেছেন স্বকীয় এক কাব্যভুবন। তাঁর সাধনায় খুলে গেছে বাংলা কবিতার নতুন এক সিংহদ্বার। বাংলা গীতিকা থেকে অনুপ্রাণিত হয়ে জসীম উদ্দীন আধুনিক দৃষ্টি দিয়ে চোখ ফেরালেন পল্লিজীবনের দিকে,…
-
‘গল্প-উপন্যাস’ – জীবন বিস্তৃতির এক সূত্রের নাম
আমি ল্যাটিন আমেরিকার উপন্যাস সম্পর্কে হাসান আজিজুল হকের প্রবন্ধের একটি লাইন দিয়ে শুরু করতে চাই, ‘ইতিহাস আর দর্শনের দুই প্রবল ঘোড়া উপন্যাসের কাছে বাগ মেনেছে।’ তিনি আগুনপাখি উপন্যাসের শেষে এসে এক নারীর জবানিতে বলছেন, ‘মানুষ কিছুর লেগে কিছু ছেড়ে দেয়, আমি কিসের লেগে কি ছাড়লম? অনেক ভাবলাম। শ্যাষে আমার একটি কথা মনে হলো, আমি আমাকে…
-

আবু সয়ীদ আইয়ুবের অগ্রন্থিত প্রবন্ধ সংস্কৃতিসংকট না সংস্কৃতিসংঘাত
বিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্যসমালোচক, দার্শনিক ও ভাবুক লেখক আবু সয়ীদ আইয়ুব (১৯০৬-৮২) খুব বেশি লেখেননি। মাত্র চারটি প্রবন্ধ-সম্ভার প্রকাশ পেয়েছে : আধুনিকতা ও রবীন্দ্রনাথ (১৯৬৮), পান্থজনের সখা (১৯৭৩), পথের শেষ কোথায় (১৯৭৭) এবং ব্যক্তিগত ও নৈর্ব্যক্তিক (১৯৯২)। সাময়িকপত্রে মুদ্রিত কয়েকটি প্রবন্ধের সন্ধান পাওয়া গেছে – সেগুলো কোনো গ্রন্থের অন্তর্ভুক্ত হয়নি। ‘বিজ্ঞানের প্রতিষ্ঠাভূমি…
-

সন্জীদা খাতুনের শান্তিনিকেতনের দিনগুলি
তিনি সন্জীদা খাতুন। আমাদের অশেষ গর্বের এক নাম। এখন তিনি সব বাঙালির শ্রদ্ধার পাত্রী যে বাঙালি সংস্কৃতি নদীর মতো বহমান, দুপাশে স্থান-কালের সব বিভাজন উপেক্ষা করে ফুল ফোটায়, ফসল ফলায়, সব মানুষের মিলন ঘটায়, মনের কালি ধুয়ে দেয়, তিনি তাকেই পূর্ণপ্রাণের সবল তৃষ্ণায় নিজের ভেতর শুষে নেন। জহু মুনির মতো আবার তাকে জাহ্ণবী করে কালের…
-

শিক্ষায় স্যার আবেদ : তাঁর চিন্তা, আদর্শ ও কৃতি
আজ জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা বিশেষ আয়োজন – একটু ব্যতিক্রমী, হয়তো স্ববিরোধী। একদিকে স্যার ফজলে হাসান আবেদ, সবার প্রিয় আবেদভাই, আমাদের ছেড়ে চলে গেলেন, তাই নিঃসন্দেহে একটা শোক এবং স্মরণের মুহূর্ত, একটা বিশেষ ক্ষত, একটা শূন্যতার বিষাদ, একটা বঞ্চনার বেদনা, আমরা সবাই অনুভব করছি। কিন্তু অন্যদিকে, এবং যুগপৎভাবে, এটা একটা গর্বের সময়,…
-

অরুণ মিত্র : সময়ের সুখ-দুঃখের কবিতা
অরুণ মিত্রের কবিতা যখন পড়ি তখন তাঁর কবিতাভাবনায় যে সৃজনক্রিয়ার রহস্য উঠে আসে তা আর বলার অপেক্ষা রাখে না। ‘কেন লিখি’ – এই প্রশ্নের উত্তরে লেখালেখির ব্যাপারটাকে তিনি দু-ভাগে বিন্যস্ত করতে চেয়েছেন : ১. সৃজনশীল সাহিত্য, ২. সৃজনশীল নয়, এমন সাহিত্য। প্রথম অর্থে সৃজনশীল সাহিত্য তাঁর কাছে লেখকের নিজস্ব সৃষ্টি আর দ্বিতীয় অর্থে বক্তব্য বিষয়কে…
-

কামরুল হাসানের প্রচ্ছদচিত্রের অন্বেষণে : একটি জরিপ
(উৎসর্গ : মুহাম্মদ জাহাঙ্গীরের স্মৃতিতে) শিল্পী কামরুল হাসানের সঙ্গে ভিন্ন ভিন্ন উপলক্ষে কয়েকবার দেখা করেছি বাংলাদেশের অভ্যুদয়ের পরে। মতিঝিলে বিসিকের ডিজাইন সেন্টারে প্রথমবার যাই দৈনিক বাংলার ফটোগ্রাফার গোলাম মওলার সঙ্গে। দ্বিতীয়বার বাসায় গিয়েছিলাম শিশুসাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ ও বাংলা একাডেমির সহপরিচালক লেখক আবুল হাসনাতের সঙ্গে। সেন্ট্রাল রোডের ওই বাসায় মুহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে গিয়েছি বেশ কয়েকবার। তবে…
-

আবুবকর সিদ্দিক : বহুমুখী প্রতিভার প্রতিভূ
বাংলা সাহিত্যভুবনে আবুবকর সিদ্দিক স্বল্পালোচিত, অথচ বহুমুখী প্রতিভাগুণে সমৃদ্ধ এক বিশেষ সাহিত্যব্যক্তিত্ব। প্রায় সত্তর বছর যাবৎ সাহিত্যচর্চায় তাঁর শ্রম ও সাধনা আমাদের সাহিত্যভুবনকে করেছে সমৃদ্ধ। সমাজজীবনমনস্ক ও আঙ্গিক নিরীক্ষায় কুশলী শিল্পী আবুবকর সিদ্দিকের বর্তমান গ্রন্থসংখ্যা প্রায় অর্ধশতক। সস্তা জনপ্রিয়তার জন্য তিনি লেখেন না। দীর্ঘ সময়পরিক্রমায় তাঁর গ্রন্থসংখ্যা কারো দৃষ্টিতে অপ্রতুল নয়, গুণগত মানদ-েও তা সাফল্যের…
-

বাংলার পট : ঐতিহ্য ও বহুমাত্রিকতা
ভারতবর্ষে চিত্রকলার ঐতিহ্য সুপ্রাচীন। সৃষ্টির একেবারে প্রথম দিকে গুহাবাসী মানুষ দেবতাকে তুষ্ট করার জন্য ছবি এঁকে যে-কলার সৃষ্টি করেছিল তারই রেশ পরম্পরা বাহিত হয়ে আজকের মানুষের হাতে হয়েছে আরো সমৃদ্ধ ও শিল্পিত। এই পরম্পরার মধ্যে ঘটে গেছে অনেক বদল, পালাবদলের ইতিহাসে অনেক ছাপ রয়ে গেছে তার রেখায়। কিন্তু এই চলমানতার মধ্যেও মূলসুর পুরোপুরি হারিয়ে যায়নি…
-

রবীন্দ্রনাথের নোবেলপ্রাপ্তি নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ
রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন ১৯১৩ সালের ১৩ নভেম্বর। এই প্রথম কোনো অশ্বেতাঙ্গ এই পুরস্কার পেলেন। কবি তখন আমেরিকায় প্রায় অজানা, যদিও মাত্র এক বছর আগে ১৯১২ সালে আমেরিকা ঘুরে গেছেন। রবীন্দ্রনাথ যখন প্রথমবার ইংল্যান্ড থেকে আমেরিকা আসেন, তখন নিউইয়র্ক টাইমস সে-সংবাদটি প্রকাশ করতে পারেনি। কারণটা সহজেই অনুমেয়, রবীন্দ্রনাথ তখনো আমেরিকায় তেমন পরিচিতিলাভ করেননি। তখন কোনো…
