প্রবন্ধ
-
বুদ্ধদেব বসুর পূর্ব বাংলা
মামুন মুস্তাফা বাংলা আধুনিক কবিতাকে সুরম্য প্রাসাদনন্দনে স্থাপন করার অন্যতম কারিগর তিরিশের যুগপ্রধান কবি বুদ্ধদেব বসু। বিস্তৃত ঔপনিবেশিক পটভূমিতে দাঁড়িয়ে সে-সময়ের বাংলাদেশ ও কলকাতায় গড়ে ওঠা একটি স্থানিক বুদ্ধিজীবী সম্প্রদায়ের মনোজগতে ঠাঁই পাওয়া ন্যায়-অন্যায়, নির্মমতা-নৈরাশ্য এবং সুখ-শান্তি-সুস্থতার উৎসারণ ঘটিয়েছেন তাঁর কবিতা ও গদ্যে। সেই অর্থেই কি তিনি নাগরিক? মূলত প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবেশে কলোনিয়াল সমাজের নগর-মানুষের…
-
অদ্বৈতের তিতাস : স্বপ্ন, শিল্প ও সংগ্রামের নদী
মানবর্দ্ধন পাল এ-কথা কে না জানে যে, বঙ্গীয় বদ্বীপ নদীমাতৃক অঞ্চল! যদিও প্রাচীনকালের মতো নাব্যতা নেই, অনেক নদীতে স্রোতের খরতা নেই, বেগের প্রাবল্য নেই, পরিবর্তিত হয়েছে বহমান ধারা-বাঁক-মোড়-গতি, হয়েছে দিক্ভ্রান্ত – তবু এ-কালের বাংলাদেশও নদীর জালে ঘেরা। কেবল ভৌগোলিক অর্থেই নয়, কৃষি-কৃষ্টি-সংস্কৃতি সমাজগঠন – সকল মৌলিক শর্তেই নদী বাংলাদেশের জননী, নদীই বাংলা ও বাঙালির গর্ভধারিণী।…
-
রবীন্দ্রনাথের ডাকঘর, ইয়ানুশ কোরচাকের পোচতা
হাসান ফেরদৌস ১৯৪২ সালের ১৮ জুলাই। সে-সময় পোল্যান্ড হিটলার বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। দেশজুড়ে চলছে নাৎসি সন্ত্রাস, যার প্রধান লক্ষ্য দেশের পঁয়ত্রিশ লাখ ইহুদি। ইতোমধ্যে নিজস্ব ঘরবাড়ি থেকে উৎখাত করে তাদের এনে রাখা হয়েছে বিভিন্ন ‘কনসেনট্রেশন ক্যাম্পে’। সরাসরি হত্যার বদলে অনাহার ও রোগভোগে তাদের মৃত্যু হোক, নাৎসি বাহিনীর সেটাই লক্ষ্য। এরপরও যারা বেঁচে থাকবে, তাদের নিয়ে…
-
কবিতার স্থাপত্যরীতি
সরকার আবদুল মান্নান কবিতার একটি বহিরঙ্গ গড়ন আছে। এই গড়নটি আমাদের পরিচিত। খুব শৈশবে পাঠ্যপুস্তকের মাধ্যমে আমরা কবিতার সঙ্গে পরিচিত হই। পঙ্ক্তিবিন্যাস আর শব্দ ও ছন্দের সমন্বয়ে কবিতার একটি বিশেষ গড়ন আমাদের মনে-মননে ও চেতনায় বেশ স্থায়ী হয়ে যায়। আমরা বুঝতে পারি, কবিতা গদ্যের মতো নয়। মার্জিন জুড়ে কবিতা লেখা হয় না। অর্থাৎ কবিতা দেখতে…
-
বটতলার বই ও তার বিজ্ঞাপন
সোমব্রত সরকার বাংলা ছাপাখানার অাঁতুড়ঘর হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে হুগলি-শ্রীরামপুর। এখানে তার বহাল তবিয়তে বাল্য-কৈশোর কাটলেও যৌবনের রং গিয়ে লেগেছে কলকাতাতেই। আর স্বভাবতই যৌবনের স্বাভাবিক ধর্ম মেনেই তার ভেতরেও যৌন কৌতূহলের চাগাড় দিয়েছে। যার কারণেই হয়তো-বা বাংলা ছাপা উনিশ শতকের শুরু থেকেই কলকাতায় ছাপাখানার ব্যাপ্তি নিয়ে কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছে, তার ওপর নেমেছে একেবারে চোখরাঙানি।…
-
সাজ্জাদ জহীর : জীবন ও কর্ম
জাফর আলম প্রগতিশীল লেখক সংঘের প্রতিষ্ঠাতা হিসেবে কমরেড সাজ্জাদ জহীরের নাম উপমহাদেশের প্রগতিশীল আন্দোলনে এবং উর্দু সাহিত্যের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। এখনো প্রগতিশীল লেখক সংঘ ভারত ও পাকিস্তানে চালু আছে। ১৯৫৪ সালে পাকিস্তানে প্রগতিশীল লেখক সংঘ (PWA) নিষিদ্ধ করা হয়। তখন সংঘের মহাসচিব ছিলেন প্রয়াত প্রখ্যাত উর্দু লেখক আহমদ নাদিম কাসমী। দেশের প্রবীণ-নবীন খ্যাতিমান উর্দু…
-
জীবনানন্দ দাশ : বিচিত্র চেতনার সময়োত্তর কবি
কামরুল ইসলাম জীবনানন্দের মহত্ব নিয়ে সংশয়ের কোনো কারণ নেই; বস্ত্তত তাঁকে একজন বিশিষ্ট কবি হিসেবে আবিষ্কার এবং প্রতিষ্ঠাদান বুদ্ধদেবের অন্যতম কীর্তি। জীবনানন্দ খাঁটি কবি ছিলেন; তাঁকে আমি দু-একবার মাত্র দেখেছি; কিন্তু তাঁর রচনা পড়ে আমার মনে হয়েছে যেন তিনি এক নক্ষত্রবিম্বিত জলাশয়, যেখানে গভীর অন্ধকারের স্তরে স্তরে নানা অনুভব ও ভাবনার ওঠাপড়া আছে… (শিবনারায়ণ রায়,…
-
১১২তম জন্মবার্ষিকী স্মরণ মুহম্মদ এনামুল হক : স্বকীয়তা ও সুকৃতির জীবন
মাহফুজ পারভেজ বিংশ শতাব্দীর অবিভক্ত বঙ্গদেশে, পরবর্তীকালে পাকিস্তানে ও বাংলাদেশে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও সমাজ বিবর্তনের শেকড়সন্ধানী গবেষণার মাধ্যমে জাতির সাংস্কৃতিক পরম্পরা বিনির্মাণে নিবেদিত ছিলেন মুহম্মদ এনামুল হক। বাংলা সাহিত্যের এই অনন্য সাধক-পুরুষের ১১২তম জন্মবার্ষিকীতে তাঁর দীপ্তিময় জীবন ও কর্মজগতের নানা দিক উপস্থাপিত হয়েছে এই রচনায়। ৭৯ বছরের জীবনের পুরোটা সময়ই মুহম্মদ…
-
নতুন হস্তিনাপুর আর কত দূর
কাজল রশীদ শাহীন হস্তিনাপুর একটা রিয়েলিস্টিক ব্যাপার আর নতুন হস্তিনাপুর পুরোপুরি হাইপোথিসিস। মানুষের চেষ্টা থাকে হাইপোথিসিসে পৌঁছানোর। এজন্যেই তার এতো এতো লড়াই-সংগ্রাম আর সভ্য হয়ে ওঠার অনুশীলন। কিন্তু সেখানে মানুষের প্রাপ্তি আশাব্যঞ্জক নয়। ইতিহাসের অমোঘ বাস্তবতা যে ঘুরে ঘুরে আসে। আমরা যতই বলি, অগ্নিস্নানে শুচি হোক ধরা। কেন জানি ধরা শুচি হয় না। আজ থেকে…
-
শতবর্ষের আলোতে ‘খুকু-অমিতা’
যশোধরা বাগচী আমরা যখন বড়ো হয়ে উঠছি, তখন শুনতাম, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সেই সময় দুই ‘অমিতা সেনে’র রমরমা – একজন নাচে ও একজন গানে। নাচতেন কিরণবালা ও ক্ষিতিমোহন সেনের ছোট কন্যা – আমার অমিতাপিসি। আমার ছোটকাকা রামানন্দ সেনগুপ্তর ক্যামেরায় তাঁর কিছু অংশ তোলা ছিল বলে শুনেছি, নিজে কখনো দেখিনি। কিন্তু অনেক পরে প্রায় প্রৌঢ়ত্বে উপনীত হয়ে…
-
কবিতা ও প্রতিবাদের ভাষা
মনজুরুল হক সৃষ্টির সূচনালগ্ন থেকেই যুদ্ধ মানুষের চিরসঙ্গী। ধর্মযুদ্ধ, গোলাপের যুদ্ধ, মসলার যুদ্ধ, শতবর্ষের যুদ্ধ, পরিত্রাণের যুদ্ধ, সভ্যতার সংঘাত – এমন কত নামেই না আমরা যুদ্ধ করে চলেছি সভ্যতার সেই সূচনাকাল থেকে। প্রতিটি যুদ্ধে অগণিত প্রাণহানি আর সম্পদের ঢালাও অপচয় আমাদের বিবেককে সাময়িকভাবে নাড়া দিয়ে গেলেও অল্পতেই আমরা আবারও ভুলে যাই সেই শিক্ষা এবং নতুন…
-
অচ্যুত গোস্বামী : ব্যক্তিত্ব ও কৃতিত্ব
সুমিতা চক্রবর্তী প্রেক্ষাপট বাঙালির মনে ফ্যাসিস্টবিরোধী মানসিকতা এবং সমাজতন্ত্রবাদের প্রতি আগ্রহ জেগেছিল মূলত তিরিশের দশকে। রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় জারতন্ত্রের পতন ও সমাজতন্ত্রবাদের প্রতিষ্ঠা ঘটে ১৯১৭ খ্রিষ্টাব্দে। তারই সূত্র ধরে অল্প কয়েকজন বাঙালি বুদ্ধিজীবী সমাজতন্ত্রবাদ সম্পর্কে অবগত ও আগ্রহী হয়েছিলেন। সমগ্র বিশের দশক জুড়ে ফ্যাসিবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল ইউরোপে – মূলত মুসোলিনির নেতৃত্বে। কিন্তু…
