বইপত্র
-
চর্চিত গল্পমালা
মোহাম্মদ জয়নুদ্দীন চন্দন আনোয়ার রাজশাহীর ছেলে, আমিও। তবে আমি রাজশাহীছাড়া বহু বছর। এখন অবসর কাটছে গাজীপুরে। ওঁর সঙ্গে দেখা হওয়ার আগে বহুবার মোবাইল ফোনে কথা হয়েছে। ভরাট গলা, শুদ্ধ উচ্চারণ। গল্পকথার জন্য বেশকটি প্রবন্ধ আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। একবার তাঁর আগ্রহেই দেখা হলো একুশের বইমেলায়। বয়স চলিস্নশ ছুঁইছুঁই করলেও দারুণ তরুণ। বাংলা সাহিত্যের শিক্ষক। ইতোমধ্যে…
-
অনন্য স্মৃতিগদ্যগুচ্ছ
পিয়াস মজিদ প্রবাদতুল্য সাংস্কৃতিক ব্যক্তিত্বে’র বিশেষণ সন্জীদা খাতুনের (১৯৩৩) প্রাবন্ধিক-গবেষকসত্তাকে প্রায়শই আড়াল করে রাখে। অথচ রবীন্দ্রসংগীতের ভাবসম্পদ, রবীন্দ্রসংগীত : মননে লালনে, রবীন্দ্রনাথ : তাঁর আকাশভরা কোলে, স্বাধীনতার অভিযাত্রা, ধ্বনি থেকে কবিতা, সংস্কৃতির বৃক্ষছায়া থেকে সাম্প্রতিকতম রবীন্দ্রবিশ্বাসে মানব-অভ্যুদয়ের মতো গ্রন্থ আমাদের কাছে ভাস্বর করে তাঁর গুণী গদ্যের মুহুর্মুহু রূপছায়া। পাশাপাশি অতীত দিনের স্মৃতি, সহজ-কঠিন দ্বন্দ্বে ছন্দে,…
-
নতুন ভাষ্যে শহীদ কাদরী
কাজল রশীদ শাহীন স্বনির্বাচিত এই নির্বাসনে/ নেকড়ের দঙ্গলের মতো আমাকে ছিঁড়ে খাক বরফে জ্বলতে থাকা ঋতু/ শুধু তুমি,/ আমার সংরক্ত চুম্বনের অন্তর্লীন আগুনগুলোকে/ পৌঁছে দাও শ্রাবণে আষাঢ়ে রোরুদ্যমান/ বিব্রত বাংলায়,/ বজ্রে বজ্রে বেজে উঠুক নতজানু স্বদেশ আমার। (শহীদ কাদরী, ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’)। মার্কিন ভূমে বাস করেও যে-কবি চুম্বন পৌঁছে দিতে চেয়েছেন বাংলায়, তাঁকে উত্তর…
-
নৃত্যচর্চার অনবদ্য দলিল
নওশাদ জামিল তরুণ প্রজন্মের অনেক নৃত্যশিল্পী বরেণ্য নৃত্যবিদ দুলাল তালুকদারকে চেনেন না, তাঁর সৃজনকর্ম ও বিশিষ্ট নৃত্যধারা সম্পর্কে জানেন না; তরুণদের অবশ্য জানার কথাও নয়। যাঁদের জানার কথা – তাঁরা কী কখনো বুঝতে পেরেছিলেন তিনি কত বড় নৃত্যশিল্পী? যদি বুঝতেই পারতেন – তাহলে কেন তাঁর মূল্যায়ন হয়নি? স্বাধীনতার পূর্বে প্রায় একদশক ধরে যিনি সারা পৃথিবীতে…
-
আনন্দপ্রদ উপন্যাস
অমিয় দেব তলকুঠুরির গান উপন্যাস। লেখক ওয়াসি আহমেদ। প্রকাশক ‘প্রথমা প্রকাশন’, ঢাকা। প্রকাশ ২০১০-এ। এর দ্বিতীয় মলাটে এক বয়ানও আছে এর বিষয়ে : তকবির চানের খেপলা জালে যেদিন বড় বোয়াল মাছ ধরা পড়েছিল, সে ভাবতে পারেনি এর ফলে কী দুর্ভোগ তাকে পোহাতে হবে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিজের রক্তের স্বাদ জিবে পেতে পেতে ঘোর ঘোর চোখে…
-
বইপত্র…
বিবর্ণ ভারতের অর্থনীতি-সংস্কৃতি আবেদীন কাদের দি লিটল ম্যাগাজিনে প্রকাশিত তেরোটি প্রবন্ধ নিয়ে অধ্যাপক অমর্ত্য সেনের প্রবন্ধ-সংকলন দি কানট্রি অব ফার্স্ট বয়েজ। সময়ের ক্রমানুসারে প্রবন্ধগুলো বইতে স্থান পেয়েছে। বর্তমান ভারতবর্ষের যে-সমস্যাবলি সবচেয়ে তীব্র, সেসব নিয়ে ড. সেন তাঁর মতামত ব্যক্ত করেছেন। তাঁর অন্যান্য লেখার মতোই ধারাল যুক্তি ও বিদ্রূপ সহকারে নিজের মত প্রকাশ করেছেন।…
-
উপন্যাসের অবয়বে ইতিহাসের বিনির্মাণ
তুহিন ওয়াদুদ ‘অগ্নিকন্যা ঐতিহাসিক উপন্যাস; ইতিহাস নয়’ – ভূমিকাকথনের শুরুতেই লেখক মোস্তফা কামাল বিষয়টি উপস্থাপন করেছেন। উপন্যাসপাঠে বোঝা যায়, লেখক উপন্যাসের আঙ্গিক বিনির্মাণের পাশাপাশি গুরুত্ব দিয়েছেন ইতিহাসের পরম্পরায়। উপন্যাসের নাম অগ্নিকন্যা। সে-বিবেচনায় মতিয়া হয়ে ওঠেন কেন্দ্রীয় চরিত্র; কিন্তু উপন্যাসের কলেবর বিবেচনায় মতিয়ার পরিবর্তে যেন অন্য কিছু হয়ে ওঠে কেন্দ্রীয় চরিত্র। চরিত্রটি উহ্য থাকে না। সেটি…
-
কবিতার বিষয় ও প্রকরণ-বৈচিত্র্য
আহমদ রফিক সময়ের এক একটি বিন্দুতে দাঁড়িয়ে কবিতা আধুনিকতার টানে নিজেকে সাজিয়ে তুলতে চেষ্টা করে মূলত নতুনত্ব ও অভিনবত্বে। অবশ্য নির্দিষ্ট দেশের সামাজিক-সাংস্কৃতিক প্রভাব বাদ দিয়ে নয়, ‘আধুনিকতা’ শব্দটি তাই সময়-নির্ভরতার বিচারে আপেক্ষক্ষক। যুগে যুগে কালে কালে সব দেশেই এমনটি ঘটে। আধুনিকতার ক্ষেত্রে পরম বা চরম বলতে কিছু নেই। বাংলা সাহিত্যের, বিশেষ করে বাংলা কবিতার…
-
সম্পর্কের সাতকাহন
আলম খোরশেদ কয়েক বছর আগে, কাজী নজরুল ইসলামের প্রথম পত্নী নার্গিসকে নিয়ে কবি, গল্পকার ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীর লেখা সমনামী উপন্যাসখানি পড়ে রীতিমতো মুগ্ধ হয়েছিলাম। সেটি যে কেবল সুপরিকল্পিত, সুবিন্যস্ত ও সুলিখিতই ছিল তা নয়, এর গোটা অবয়বে লেখকের একনিষ্ঠ অভিনিবেশ ও অনুসন্ধানী গবেষণার চিহ্নটুকু ছড়িয়ে ছিল, যা একজন বড় ঔপন্যাসিকের সাধারণ চারিত্র্য। জীবনীনির্ভর বা…
-
বিভূতিভূষণ-পাঠ
আমিনুর রহমান সুলতান একজন সৃজনশীল মানুষের সৃষ্টির মূল্যায়নের পাশাপাশি যাপিত জীবনেরও থাকে মূল্যায়নের নানা দিক। বলা যায়, ‘একজন সৃজনশীল মানুষের জীবনকে অন্বেষণের’ নানা মাত্রা। মোট কথা, শিল্পকর্মের খ্যাতির জন্যই জীবনকে জানার আগ্রহই গবেষক, ইতিহাস রচয়িতা ও পাঠকদের কৌতূহলী করে তোলে। আর এদিকটির পূর্ণতা এনে দেন জীবনী-রচয়িতাগণ। একজন সৃজনশীল মানুষের জীবনের নানা দিক যখন উঠে আসে…
-
চাপা কান্না নিয়ে একটি বই
আবুল হাসনাত বিশিষ্ট গল্পকার মধুময় পাল ক্ষীণকায় একটি বইয়ের খবর দিলেন আকস্মিকই সেদিন কলকাতায়। যেন অভিনিবেশসহকারে পাঠ করি, বন্ধু এমতোও অনুরোধ করেছিলেন। বইটির লেখিকা মন্দিরা ভট্টাচার্য। মন্দিরা নামটি শুনেই কৌতূহলী হয়ে উঠেছিলাম। গ্রন্থের নাম ওই দেখা যায় বাড়ি আমার। বইটি পাঠ করার পর খুবই স্মৃতিকাতর হয়ে পড়েছি এবং বাংলাদেশের রাজনৈতিক-সাংস্কৃতিক গতিপ্রবাহের একটি বিশেষ সময় তার…

