April 2015
-
বাংলাদেশের কথাসাহিত্যে কৈবর্ত-জীবনসংগ্রাম
হরিশংকর জলদাস প্রবন্ধটির বিস্তার ঘটানোর আগে কৈবর্ত সম্প্রদায় বিষয়ে দু-একটি কথা বলতে চাই। হরিচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন – কৈবর্ত অর্থ দাশ, ধীবর। যারা মৎস্য হিংসা করে, তারা কৈবর্ত। (বঙ্গীয় শব্দকোষ, ১ম খন্ড) জ্ঞানেন্দ্রমোহন দাসও তাঁর বাঙ্গালা ভাষার অভিধানে প্রায় একই কথা বলেছেন। রাজশেখর বসু চলন্তিকায় বলছেন – ‘কৈবর্ত মানে হিন্দুজাতি বিশেষ। জেলে।’ কাজী আবদুল ওদুদ লিখেছেন…
-
‘স্মারক দুর্ঘটনা’ ও ঢালী আল মামুন
দীপ্তি দত্ত স্মরণিকা জাদুঘর ‘স্মারক দুর্ঘটনা’ গত বছর ২৯ নভেম্বর উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে শিল্পী ঢালী আল মামুন একটি অবজেক্টকে (সংখ্যায় নয়, ধারণাগত দিক দিয়ে) একজন স্থপতির সহযোগিতায় স্থানিক চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করেছেন। দ্রোহ-প্রেমের অসংযমী আদি নগর-কারখানা ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিদ্যালয়ের শামসুন্নাহার হল-সংলগ্ন একটি সড়কদ্বীপে তিনি এটি স্থাপন করেছেন। এমন কোনো শ্রেণি…
-
প্রাচ্যকলার সমকালীনতা
জাহিদ মুস্তাফা আলুলায়িত কেশরাজি, স্খলিত আভরণ ভেদ করে যৌবনপুষ্ট দেহবল্লরী নিয়ে মদিরা দৃষ্টির নারী সৌন্দর্য বর্ণনার প্রচলিত কৌশল থেকে প্রাচ্যকলাকে বের করে মূলধারার শিল্পের বিষয় ও বিন্যাসে ফুটিয়ে তোলার প্রয়াস লক্ষ করা গেল ওরিয়েন্টাল আর্ট স্টাডি গ্রুপের চিত্র-প্রদর্শনীর কতক কাজে। ঢাকার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই দলীয় চিত্র-প্রদর্শনী অনুষ্ঠিত…
-
সুবর্ণরেখার বিস্ময়
মোবাশ্বির আলম মজুমদার কথাগুলো এভাবে বলতে ইচ্ছে করছে – শেষবার ইচ্ছে হচ্ছিল তোমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে। কাইয়ুম চৌধুরী সুরের মায়াজালে আবিষ্ট হয়ে আমাদের কাছে আর থাকলেন না। এ-প্রদর্শনীটি তাঁর অাঁকা কালি ও কলমের জন্যে অলংকরণ ও পৃষ্ঠাসজ্জা পরিকল্পনার উপস্থাপন। কাইয়ুম চৌধুরী তাঁর জীবদ্দশায় কতসংখ্যক বই ও পত্রপত্রিকায় প্রচ্ছদ অলংকরণ করেছেন তার নির্দিষ্ট হিসাব নেই। কালি…
-
মুল্লুকতাজ
কামরুজ্জামান জাহাঙ্গীর তখনো অঘ্রানের শীত-শীত বিকাল শেষ হয় নাই – আমন ধানকাটার মৌসুম লেগেছে; ইরিধান, সরিষা, গোল আলু, মিষ্টি আলু, খেসারি ডাল রোপণের সিজনেই আবদুল কুদ্দুস আবারো বিভ্রান্ত হয়; – এর কারণ হচ্ছে, মুল্লুকতাজের যেই ছবিগুলো খুঁজছে, তা সে পাচ্ছেই না। তার সামনে তাইজুল মিয়া ওরফে মুল্লুকতাজের বিস্তৃত একটা জীবন আছে – সেখানে স্কুল-কলেজে পড়াশোনা…
-
দেহতরী
মণীশ রায় কার বিয়ে হচ্ছে আজ? শীতের ঘোলা আকাশজুড়ে কে ছড়াচ্ছে রঙিন আতশবাজির ফুলকি? কার মনে এতো আনন্দ? অথচ পাশের ঘর থেকে একটু পরপর ভেসে আসছে মায়ের কণ্ঠের বিলাপধ্বনি। অমিয় বুঝতে পারে না, এসব বিলাপ কিংবা কান্নাগুলো সত্যি সত্যি হৃদয়-নিংড়ানো কিনা। ওর মা পরমা কি সত্যি সত্যি ভালোবাসতেন ওর বাবাকে? সে খাটের পাখনার ওপর…
-
চলার পথে, চলতে চলতে
মোহাম্মদ আযাদ রেলওয়ে স্টেশনে আজ অনেক ভিড় লেগে আছে। টিকিটগুলো তিনদিন আগেই শেষ। এখন কেবল স্ট্যান্ডিং টিকিট। সেটিও বিক্রি হচ্ছে চড়া দামে। ছুটির দিন ভোরবেলা এমনটি হওয়াই স্বাভাবিক। স্টেশনে দাঁড়িয়ে অনিকের মনে হলো, প্রতিদিনের জীবন যেন জীবনকেই তুড়ি বাজিয়ে মেতে উঠছে সময়ের ধাঁধায়, যেখানে নির্দিষ্ট কোনো বাঁধন নেই। গাড়ি ছাড়তে এখনো দশ মিনিট বাকি। সোজা…
-
জড়ুলের দাগটা
পলাশ পাত্র থানায় মেসেজ আসার পর বিভিন্ন জায়গার মানুষ কল্যাণীর মর্গে এসেছে। মুখে কোপ, চোখ খুবলানো, অর্ধেক মাথা কোপানো দেহগুলো দেখে শিউরে ওঠার মতো অবস্থা। নোংরা ময়লা ভরা। কারো-বা রক্তাক্ত মুখ-চোখে কাদাভর্তি। অন্যগুলোর মতো নাক-ঠোঁটফাটা দেহটা দেখেও সকলে একই আচরণ করল। সবংয়ের সুমিতা দেহটার কাছে গিয়ে স্থির হয়ে গেল। মর্গের ভেতর শায়িত লাশগুলো থেকে উৎকট…
-
পাগল, কোকিল ও পলাশ ফুল
বিশ্বজিৎ চৌধুরী শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজেছে বেশ কিছুটা সময় ধরে। সারা গায়ে সাবান মেখেছে। ধারাজলে সেই সাবানের সবটুকু ফেনা শরীর বেয়ে নেমে যাওয়ার পর কল বন্ধ করে সরে এলো শাওয়ারের নিচ থেকে। এতক্ষণ যে গুনগুন গানটা পানির শব্দে হারিয়ে যাচ্ছিল, সেটা স্পষ্ট হয়ে ওঠে এবার। বাথরুমে ঢোকার আগে কোনো একটা টিভি চ্যানেলে গান শুনেছিল। সেই…
-
সার্কাস, মঞ্চ ও চলচ্চিত্রের বিস্ময়প্রতিভা শিল্পী রাজবালা
বাঁধন সেনগুপ্ত একদা প্রাচীন হুগলী জেলার পশ্চিমে ছিল একটি গ্রাম – বনবিষ্টুপুর। আসল নাম বনবিষ্ণুপুর। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলার সেই গ্রামেই ছিল শ্রীমতী রাজবালা দেবীর পূর্বনিবাস। চাটুজ্জে রাজবালার মতোই সেই গ্রামে ছিল একাধিক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের বসবাস। শতাব্দীর শেষভাগে ভয়াবহ এক ঝড়ের তান্ডবে বনবিষ্টুপুর গ্রামটি প্রায় জনশূন্য হয়ে পড়ে। শোনা যায়, জনৈকা ব্রাহ্মণ মহিলা ছিলেন…
-
রবীন্দ্রনাথ ও সম্পাদক রামানন্দ
শান্তি সিংহ রামানন্দ চট্টোপাধ্যায় (১৮৬৫-১৯৪৩) প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক হিসেবে বিখ্যাত। লালমাটি বাঁকুড়া শহরের ব্রাহ্মণ পরিবারে জন্ম। বাঁকুড়া জিলা স্কুলে পড়ার সময়, অঙ্কের শিক্ষক ব্রাহ্মবাদী কেদারনাথ কুলভীর সংস্পর্শে ব্রাহ্মধর্মে অনুরাগী হন। পরবর্তীকালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। তাঁর ছাত্রজীবন উজ্জ্বল। এন্ট্রান্স পরীক্ষায় চতুর্থ। কলকাতা সিটি কলেজ থেকে বিএ পরীক্ষায় ইংরেজি অনার্সে প্রথম শ্রেণিতে…
-

হাসান আজিজুল হকের শিল্পীসত্তার স্বরূপ
তাঁর গল্প-উপন্যাসে সৃষ্টি হয় বিষয়বৈচিত্র্য ও গভীরতার নতুন আবেদন।
