June 2013

  • দেখার সঙ্গে অদেখা

    জাহিদ মুস্তাফা মানুষের অনুভূতি প্রকাশ করার জন্য আছে নানা উপায়। একজন চিত্রশিল্পীর কাছে অনুভূতির বহু স্তর ধরা পড়ে – তাঁর সৃজনজ্ঞান ও বিশ্লেষণী ক্ষমতায়। আজমীর হোসেন এই বিশেষ গুণের চিত্রকর। তিনি নিজের দেখাকে দর্শকের কাছে উপস্থাপনের আগে চিত্রপটে অনেকগুলো বর্ণপর্দা তৈরি করে দৃশ্যের সাধারণ বিষয়কে এমন এক মাত্রা দেন, যা ভাবনার উদ্রেক এবং এক ধরনের…

  • হারিয়ে গেছে হীরের আংটি…

    বাবলু ভট্টাচার্য  আনওয়ার শাহ রোডের শ্যাওলাপড়া হলুদ বাড়িটার মাথায় আজ ঘন মেঘের কালো ছায়া; সারা গায়ে জলের দাগ। আপাতদৃষ্টিতে সৌজন্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ। কিন্তু বাড়িটা কি একলা একলা কাঁদছে? ঘুমভাঙা সকালে ফোনের আর্তনাদ তা-ই বলছে। রাস্তায় ভিড় করছে কালো মাথার সারি। কেননা, দোতলার গোল-বারান্দা আজ বড্ড একলা হয়ে গেল। সর্বক্ষণের সঙ্গী বিশুর ‘দাদা’ ঘুমিয়ে পড়লেন চিরকালের…

  • এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১২ ঐ নূতনের কেতন ওড়ে

    আবসার জামিল জ্যৈষ্ঠের তপ্ত বিকেল। তবে রোদের তেজ তেমন নেই। শহুরে বাতাসে ছুটির আমেজ। কারণ দিনটি সাপ্তাহিক ছুটির দিন। শুক্রবার। এমনই দিনে জমকালো আয়োজনে নবীন কবি ও লেখকদের পুরস্কৃত করেছে সাহিত্যবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম এবং এইচএসবিসি ব্যাংক। মিলনায়তনটি সাজানো হয়েছিল শৈল্পিকভাবে। সুদৃশ্য মঞ্চের পেছনে ব্যানারে লেখা – ‘তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১২’।…

  • ভোগবাদী আলিঙ্গনে

    জাফরিন গুলশান ‘I want to forget what I have learnt. In principle, I just follow my instincts…’ ক্যাটালগে প্রিমার দেওয়া এ-স্টেটমেন্টটি গুরুত্বপূর্ণ শিল্পীর বর্তমান চিন্তার ধরনকে বোঝার জন্য। কারণ, এর সঙ্গে সম্পর্কিত ‘PRIMA DONNA’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। গত ৪ মে বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে শুরু হয়েছে শিল্পী প্রিমা নাজিয়া আন্দালীবের চতুর্দশতম একক চিত্রকলা প্রদর্শনী।…

  • রূপ ও অরূপের দর্পণ

    মোস্তফা জামান ফর্ম আর কনটেন্ট – এই দুই বাংলাদেশের আর্টে নানা তর্কের জন্ম দিয়েছে। যদিও ফর্ম বা আঙ্গিক এবং কনটেন্ট বা বিষয়বস্ত্ত – এই দুই আলাদা করা কঠিন কাজ; এই কঠিন কাজ সাধ্য করেই দুই মেরু সৃষ্টি হয়ে গেছে। নিষ্ঠাবান আঙ্গিকবাদী হিসেবে মোহাম্মদ কিবরিয়া বাংলাদেশের প্রতিষ্ঠিত শিল্পী, অন্যদিকে বিষয়বস্ত্তনির্ভর শিল্পী হিসেবে শাহাবুদ্দিন ও রাজনৈতিক ছবির…

  • বুক ফেটে যায় জননী আমার

    চঞ্চল শাহরিয়ার বীরাঙ্গনা কথা অপূর্ব শর্মা সাহিত্য প্রকাশ ঢাকা, ২০১৩ ১৭৫ টাকা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কারো অজানা নয়। তবু এই অহংকারের ইতিহাস লেখা হচ্ছে বারবার। প্রতিবার জানা হচ্চে নতুন নতুন অজানা সবকাহিনী। বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা, তাদের আত্মত্যাগ আর দেশপ্রেমের মাধ্যমে আমরা পেয়েছি স্বপ্নের বিজয়, স্বপ্নের স্বাধীনতা। যুদ্ধে শহীদ হয়েছে লাখো বাঙালি। নির্যাতিত হয়েছে অগণিত…

  • বাতাসে বিসর্জন : নেতিতে নির্বাণ

    সনৎকুমার সাহা  বাতাস বিসর্জন সৌভিক রেজা চন্দ্রাবতী একাডেমি ঢাকা, ২০১৩ ১০০ টাকা কদিন আগে বইটি হাতে পেলাম। সৌভিক রেজার বাতাসে বিসর্জন। কবিতা। বেরিয়েছে এবারের, ২০১৩-র, বইমেলায়। আগে খেয়াল করিনি, সৌভিকই মনে করিয়ে দিলেন, নামটা রবীন্দ্রনাথের একটা গানের কলি থেকে নেওয়া : ‘এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা -।’ ভাবটা পুরো হয় পরের চরণে…

  • গদ্যছন্দের খেলা

    নির্বাচিত কবিতা তিতাশ চৌধুরী গতিধারা ঢাকা, ২০১২ ৪০০ টাকা ‘জিহবায় উচ্চারিত প্রতিটি সত্যশব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।’ কবি আবু জাফর ওবায়দুল্লাহ এভাবেই কবিতাকে সংজ্ঞায়িত করেছেন তাঁর ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতায়। কাব্যিক সত্য নিয়ে রবীন্দ্রনাথ বলেছেন – কবি তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য জেনো। ‘কবিতার কথা ও অন্যান্য বিবেচনায়’ সৈয়দ আলী…

  • এক সংবেদী ভ্রমণবৃত্তান্ত

    অংকুর সাহা লন্ডন ডায়রি হাসান আজিজুল হক যুক্ত ঢাকা, ২০১২ ১৫০ টাকা দুদশক বা তারো কিছু বেশি আগের কথা – উত্তর ক্যালিফোর্নিয়ার যে সম্ভ্রান্ত অথচ সে-তুলনায় কম জনপ্রিয় পুস্তক বিপণিতে আমার নিয়মিত যাতায়াত – তাদের শোকেসে একটি ঝকঝকে নতুন বই আমার চোখ আটকে যায়; গ্রন্থটির বিষয়বস্ত্ত অভিনব ও বিরল – ইংরেজি অনুবাদে বাংলা ছোটগল্প, সম্পাদনা…

  • নিউইয়র্কে লোরকা

    হাসান ফেরদৌস ফেদেরিকো গারসিয়া লোরকার নির্বাচিত কবিতা রক্ত ও অশ্রুর গাথা অনুবাদ : সাজ্জাদ শরিফ প্রথমা ঢাকা, ২০১২ ২৩০ টাকা লোরকা নিউইয়র্কে এসে পৌঁছান ১৯২৯ সালের ২৬ জুন, তখন তাঁর বয়স ৩০। মুখ্যত নিজের কাছ থেকে পালাতেই বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। যে- যুবকটিকে লোরকা ভালোবাসতেন, সে তাঁকে ত্যাগ করে এক নারীর প্রেমে পড়েছে। সালভাদর দালি,…

  • দেয়াল ভাঙার আকাঙ্ক্ষা

    মুহিত হাসান পার হতে সংশয় সিরাজুল ইসলাম চৌধুরী শুদ্ধস্বর ঢাকা, ২০১৩ ৪৫০ টাকা সিরাজুল ইসলাম চৌধুরীর নবতম গদ্যগ্রন্থ পার হতে সংশয়ে সংকলিত নানা আকৃতির প্রবন্ধগুলোর বিষয়বস্ত্ত একটি আরেকটি থেকে আলাদা, এমনটা প্রথম দেখায় পাঠকের মনে হতে পারে। কিন্তু একটু খেয়াল করে বইয়ের অবয়বের দিকে তাকালেই বোঝা যাবে, এ-গ্রন্থের সবগুলো লেখাই একটি সুনির্দিষ্ট ভাবগত আকাঙ্ক্ষা প্রকাশের…

  • সেবার যখন মৌসুমি বায়ু এসেছিল

    দেবেশ রায় সামান্য অপ্রাসঙ্গিক [এক-একটা লেখার সঙ্গে লেখকের এক-এক রকম সম্পর্ক তৈরি হয়। কখনো একটি বড় লেখা শুরু হওয়ার আগে দশ-বিশ বছর ধরে লেখকের সঙ্গে থেকে যায়, খায়দায়, ঘুমোয়, ঘোরেফেরে, ভুলে থাকে, চলে যায়, ফিরে আসে। তারপর কোনো একসময় আসে যখন গল্পটাকে নিজের ভিতর থেকে বের করে না-দিলে নিস্তার জোটে না। তখন শাদা কাগজ কালো…