June 2015

  • নানারূপের রহস্যময়তায়

    জাহিদ মুস্তাফা রূপসাগরে ডুব দেওয়া শিল্পীকে আমরা পেয়ে যাই প্রাচ্যকলার ঘরানায়। প্রথম তাঁর কাজ দেখি সেই ১৯৭৯ সালে চারুকলার জয়নুল গ্যালারিতে। ভেজা গায়ে শাপলা হাতে জলাধার থেকে উঠে আসা রূপসী এক গ্রাম্য তরুণীর সেই রূপ আজো আমাদের চোখে লেগে আছে! সেবার বার্ষিক চারুকলা প্রদর্শনীতে সব মাধ্যমে সেরা পুরস্কার পেয়েছিলেন নাসরীন বেগম। তখনকার স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।…

  • শিল্প যখন প্রতিবাদের ভাষা

    হাসান ফেরদৌস এ-বছর ফেব্রুয়ারিতে ঢাকায় বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের নির্মম হত্যাকান্ড আমাদের চেতনায় প্রবল আঘাত হেনেছে। একুশের বইমেলা প্রাঙ্গণে, নিরাপত্তা প্রহরীদের দৃষ্টিসীমানায়, অসংখ্য মানুষের উপস্থিতি সত্ত্বেও নির্মমভাবে খুন হলেন অভিজিৎ, রক্তাক্ত হলেন তাঁর স্ত্রী। এই ঘটনা থেকে নিশ্চিত হওয়া গেল, তাঁদের লক্ষ্য অর্জনে যে-কারো বিরুদ্ধে আঘাত হানতে প্রস্ত্তত সংঘবদ্ধ মৌলবাদী চক্র। এই চক্রের উত্থান ঘটেছে,…

  • রাঙা জল, ফালি ফালি চাঁদ

    মোবাশ্বির আলম মজুমদার পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল – শক্তি চট্টোপাধ্যায়   কংক্রিটের সারি সারি দালানের ফাঁকে সোনালি মেঘ। একফাঁকে হেসে উঠছে একফালি কাটা চাঁদ। ভিনিতা করিম বাংলাদেশে এর আগেও এসেছেন। তাঁর স্মৃতিতে এই নগরের জটপাকানো শহরের গল্প জমে আছে। ছবিগুলো তাঁর কথা বলে। শুধু কি ঢাকা?…

  • পোড়ামাটির পুনর্নির্মাণ

    আলম খোরশেদ দুটি ভিন্নধর্মী শিল্পমাধ্যম নন্দনতত্ত্বের সব শর্ত পূরণ করেও যে একই চিত্রপটে অনায়াসে পরস্পর অভিন্ন-হৃদয় সহচর হয়ে উঠতে পারে তা দেখার অনন্য অভিজ্ঞতা হলো সম্প্রতি ‘বিস্তার : চিটাগং আর্টস কমপ্লেক্সে’ অনুষ্ঠিত তরুণ ও মেধাবী শিল্পী শারদ দাশের ‘সব চরিত্র কাল্পনিক’ শীর্ষক প্রদর্শনীটিতে। এটি ছিল শিল্পীর তৃতীয় একক  চিত্র-প্রদর্শনী। এর আগে ২০১২ সালে তাঁর প্রথম…

  • পটেশ্বরী

    শঙ্করলাল ভট্টাচার্য চতুর্থ কিস্তি   হাঙ্গেরির দুনাহারাস্তিতে এক অদ্ভুত নিসর্গের মধ্যে ছিলাম আমরা, তেমনই এক অপূর্ব নিসর্গ সিমলার। উপরন্তু মা ‘দ্য হোম’কে নতুন নতুন কার্পেট, আসবাব, ছবি দিয়ে সাজিয়ে                 আমাদের লাইফস্টাইলকেই আনকোরা নতুন করে ফেলল। থিয়েটার-টিয়েটার যাওয়া, এবাড়ি-ওবাড়ি ডিনার, বড়-বড় পরিবারের সঙ্গে ওঠাবসা তো ছিলই, তার সঙ্গে টক্কর দিয়ে চলল মার গৃহোন্নয়ন। মার গৃহ বলতে…

  • নদী কারো নয়

    সৈয়দ শামসুল হক \ ৪০ \ মুসলমানগণের নাম! এইসব নাম এত অপরিচিত এক হিন্দু দারোগার কাছে, যে-দারোগা তার পুরো চাকরি জীবন পার করেছে মুসলমান অধ্যুষিত এই বাংলায়? মন্মথ দারোগার কাছে এটি অস্বাভাবিক বা বিস্ময়কর মনে না হলেও আমাদের মনে ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেবে। কিন্তু এ সকল এখন নয়, কিংবা এই গল্প কথনে তার…

  • প্রচ্ছদ-পরিচিতি

    জীবনের ছন্দ সুলেখা চৌধুরী তাঁর ভিন্নধারার সৃজনের মধ্য দিয়ে হয়ে উঠেছেন এক বিশিষ্ট চিত্রকর। সাম্প্রতিক সময়ের যন্ত্রণা এবং উত্তাপ তাঁর চিত্রকে করে তুলেছে গহনতাসন্ধানী। একই সঙ্গে নারীত্বের দহন, যন্ত্রণা এবং নারীর অধিকারও তাঁর চিত্রে ফুটে ওঠে। সমাজে নারীর অবস্থানও তাঁর প্রিয় বিষয়। শিক্ষাজীবনের অন্তিম পর্যায় থেকে তিনি নদীর মতো বাঁক ফেরার জন্য প্রয়াসী হন। জীবনের…

  • নীলাভ রেখার ঘূর্ণি : সুচিত্রা ভট্টাচার্যের সাহিত্যকৃতি

    পিয়াস মজিদ জানুয়ারি ২০০১-এ প্রকাশিত হয় সুচিত্রা ভট্টাচার্যের (১৯৫০-২০১৫) উপন্যাস নীল ঘূর্ণি। মহাবিশ্বের সৃষ্টিরহস্য উদ্ঘাটনের গবেষণায় মগ্ন প্রৌঢ় বোধিসত্ত্ব মজুমদার তার বৈজ্ঞানিক যুক্তি-সূত্রকে দয়িতা নামে এক তরুণীর দুরন্ত-দুর্বার ঘূর্ণিতে সমর্পণ করে চেয়েছিলেন শমশান্তি। দয়িতাও চেয়েছিল তাই। কিন্তু ঘূর্ণি তো আর মাপজোখ মানে না। তাই ভাসিয়ে নিয়ে যায় বোধিসত্ত্ব-দয়িতা এবং তাদের সঙ্গে সম্পর্কিত আর সবাইকে। সবচেয়ে…

  • সূচিপত্র

    প্র ব ন্ধ ১৯ নজরুলের একটি অজ্ঞাত-অগ্রন্থিত গান l  আবুল আহসান চৌধুরী ২৭ মঞ্জু সরকারের ছোটগল্প এবং রূপান্তরের গল্পগাথা l  আমির মুহম্মদ খসরু ১২১ দেশভাগের দলিল l  বুলবন ওসমান ছো ট গ ল্প ৩৮ কাঁটাতার l  শচীন দাশ ৪৪ একটি অন্যরকম প্রতিশোধ l  সাইফুর রহমান ৫২ রিয়ার প্রার্থনা l  নীহারুল ইসলাম ৫৬ শেফালি l  মহি…

  • তপনদা ও হাসিদিকে যেমন দেখেছি

    নূরজাহান বোস তপন রায়চৌধুরীর কথা শুনেছি বরিশালবাসীর কাছে। বিখ্যাত কীর্তিপাশা জমিদারবাড়ির সন্তান হিসেবে। আমাদের কাছে আরো বড় ছিল ওই পরিবারের অনেকের স্বাধীনতা-সংগ্রামে অংশ নিয়ে জেল খাটার খবর। তপনদাও জেলখেটেছেন। ওঁরা ১৯৪৭ সালের দেশভাগের সময়ে সপরিবারে ভারতে চলে যান। তপন রায়চৌধুরী উচ্চশিক্ষিত হয়ে নানা জায়গায় কর্মজীবন কাটিয়ে অক্সফোর্ডে ইতিহাসের অধ্যাপক হিসেবে থিতু হয়ে বসেছেন – ভারতীয়…

  • চিত্তপ্রসাদ : মর্মযাতনার রূপকার

    শরীফ আতিক-উজ-জামান চিত্তপ্রসাদ (১৯১৫-৭৮) বাংলাদেশের চট্টগ্রামের মানুষ, জন্মেছিলেন ১৯১৫ সালের ২১ জুন নৈহাটিতে। ব্রাহ্মণের ছেলে, কিন্তু কখনো নামের সঙ্গে ভট্টাচার্য উপাধি ব্যবহার করেননি। কোনো পৈতেও পরতেন না। জাতিপ্রথার বিরুদ্ধে এ ছিল তাঁর নিজস্ব ও নীরব এক প্রতিবাদ। প্রবল ব্যক্তিস্বাতন্ত্র্য নিয়ে তিনি সারাজীবন পথ চলেছেন। ১৯৩২ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে চট্টগ্রাম সরকারি…

  • কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪

    নতুনেরে বাসিয়াছি ভালো আবসার জামিল   সপ্তমবারের মতো ঘোষণা করা হয়েছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪’। গত ৩০ মে শনিবার রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে সন্ধ্যা সাড়ে ছটায় এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ-পুরস্কার তুলে দেওয়া হয়। এবার তিনটি বিভাগে কালি ও কলম এ-পুরস্কার প্রদান করেছে। বিভাগগুলো হলো – ১। কবিতা, ২। ছোটগল্প…