June-July 2016

  • সম্মতি

    সৈয়দ মনজুরুল ইসলাম   আসিফের ঘুম ভাঙল জানালার বাইরে মানুষের হইচই আর চিৎকারের শব্দে। অনেক রাতে বিছানায় গেছে সে, শুয়ে-শুয়ে একটা সিগারেট খেয়েছে, ইয়ারফোন লাগিয়ে মোবাইলে গান শুনেছে, আর চোখের পাতা ভারী হওয়ার আগ পর্যন্ত পুলকিত মনে সন্ধ্যার ঘটনাগুলোর স্মৃতি রোমন্থন করেছে। সন্ধ্যায় ইদ্রিস হাওলাদারের বাড়িতে দশজন মুরবিবর সামনে মেয়ে রোজিনার সঙ্গে আসিফের বিয়ে নিয়ে…

  • যমুনা

    ইমদাদুল হক মিলন খবরের কাগজ পড়তে-পড়তে হঠাৎই চোখ তুলে তাকিয়েছি, দেখি ফ্ল্যাটের দরজায় একটি শিশু দাঁড়িয়ে আছে। মেয়েশিশু। রোগা, ফর্সা, মাথায় লালচে ধরনের পাতলা চুল। শরীরের তুলনায় মাথাটা যেন একটু বড়। মুখটা মিষ্টি, চোখদুটো ডাগর। নটার মতো বাজে। আমার সামনে কাচের সেন্টার টেবিল। তার ওপর একগাদা দৈনিক পত্রিকা। নামকরা কাগজগুলো ধরে-ধরে আমি চেক করছি। কোন…

  • ছয় মিটার দূরত্ব

    ওয়াসি আহমেদ   অনেকটা উঁচু, ৩০-৩৫ তলা থেকে লাফালে পতনের আগে শূন্যে ভাসমান অবস্থায়ই দেড় থেকে দুই সেকেন্ডের মধ্যে মৃত্যু ঘটে যাওয়ার কথা। ল্যান্ডিংয়ের জায়গাটা পাথুরে বা কংক্রিট-মোড়া না হলেও চলে। নিচে শক্তসমর্থ জাল বা সত্মূপাকার ফোমের বিছানা পেতে হাড়-মাংসসহ গোটা শরীরকে আঁচড়হীন রাখা গেলেও মৃত্যু ঠেকানো সম্ভব নয়। রাজন এরকমই জানত। বইপত্র, ইন্টারনেট ঘেঁটে…

  • ধোঁয়ার অন্ধকার

    রেজাউর রহমান দুপুরের আগেভাগে স্কুল ছুটি হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ছাত্রছাত্রী, অভিভাবক-ড্রাইভারদের ভিড়ভাট্টা কমে যেতে তেমন সময় লাগে না। তা এক ধরনের তাড়াহুড়োর মধ্যেই ঘটে যেতে থাকে। অবশ্য প্রতিদিন এক রকম যায় না। ধানম–র আবাসিক এলাকার ছোট মাপের স্কুল। কোনো কোনোদিন মাঝারি ধরনের গলিপথ ভেঙে লোকজনের মেইন রোডে উঠে যেতে বিশেষ করে রিকশা-স্কুটার-গাড়ির যানজটের ঘোরপ্যাঁচ…

  • মুখোমুখি হাসান আজিজুল হক

    মুখোমুখি হাসান আজিজুল হক

    ”আমার গল্পে কারো দীক্ষা নেওয়ার ব্যাপার তেমন কখনই ঘটেনি”

  • এখন বাংলা গল্প

    হাসান আজিজুল হক   প্রায় সব লিখিত ভাষাতেই সাহিত্য-বৃক্ষের তরুণতম শাখাটি হলো ছোটগল্প। সবচেয়ে পুরনো শাখার বা বৃক্ষটির মূল কা-ই মহাকাব্য ও কাব্য। মহাকাব্যের এই ইতিহাসটা পুরনো হলেও আধুনিক কবিতা দেখা দিয়েছে অনেক পরে। জলমগ্ন চরে জল শুকিয়ে গেলে সেটা সঙ্গে-সঙ্গে মাটিতে পরিণত হয় না। তৃণাচ্ছাদিত ভূমিখ– পরিণত হতে গেলে জলস্রোত তার অনেক আগেই রুদ্ধ…

  • কাঠগড়ায় কদম আলি

    হাসনাত আবদুল হাই ঘরভর্তি লোক, দাঁড়াবার জায়গা নেই, এত মানুষের ভিড়, তার মধ্যেই গায়ে গা লাগিয়ে, ঠেসাঠেসি করে কোনোমতে দাঁড়িয়ে আছে লোকজন, ধাক্কাধাক্কিতে পড়ে যেতে পারত অনেকেই, কিন্তু শরীরের সঙ্গে প্রায় লেপ্টে থাকায় কেউ পড়ছে না, বেশ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে, যেন একে অন্যকে ধরে আছে দুহাত দিয়ে, বুক আর পিঠ লাগিয়ে। এমন ঘরে কখনো…

  • বরিষ ধরা মাঝে

      পূরবী বসু মানিকের আকাশের সবকটি তারা একসঙ্গে দপ করে নিভে গেল। দুহাত দিয়ে ঘোর আঁধার হাতড়িয়েও মানিক দিশা পায় না। ঠাহর করতে পারে না সামনের দরজাটা ঠিক কোন দিকে। খুঁজে না পেয়ে একরকম ব্যর্থ হয়েই যেন বাইরে বেরোবার বদলে আবার ঘরের ভেতরেই ফিরে আসে মানিক। মাঘ মাসের বিকেল চারটা। ঝকঝকে রোদ্দুরে চোখে কিছুটা ধান্ধা…

  • হুনমোন

    বুলবন ওসমান গ্রামে পৌঁছতে-পৌঁছতে বেশ বেলা হয়ে গেল। অটোটা  রায়মনির ডাঙ্গার পাশে দাঁড়াতে না দাঁড়াতেই ওপর থেকে অপেক্ষমাণ সবাই হুড়মুড় করে নেমে আসে। বয়োজ্যেষ্ঠ ভগ্নিপতি কাইয়ুমভাই বললেন, আমরা কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি। সে ঘণ্টা দেড়েকের ওপরে হবে… ভাই… রাস্তার যা অবস্থা… বারেক পেটে ভাত ছিল না… বলে ফজল, অটোচালকের পাওনা মিটিয়ে দিতে-দিতে। ততক্ষণে তার…

  • একা দাঁড়িয়ে থাকা

    সেলিনা হোসেন তিন বছর বয়সে রূপশ্রী বাবাকে হারিয়েছে। ও এখন একুশ বছর বয়সের তরুণী। লেখাপড়া শেষ করে চাকরিতে ঢোকার প্রস্ত্ততি নিচ্ছে। বাবার কোনো স্মৃতি ওর নেই। মা বলেছে, ওর নামটি বাবা রেখেছে। ওর জন্য এটুকু একটি সম্বল। নিজেকে ফিরে দেখার সময় এই সম্বল সহযোগিতা করে। বিশেষ করে সম্পর্কের ভালো-মন্দের হিসেবে। রূপশ্রীর বেড়ে ওঠা এই সূত্র…

  • বুর্জোয়ারা নিপাত যাক

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর   দেখতে তো প্রাচীন লাগে না। কত বয়স হবে? ষাট পঁয়ষট্টি।   সবই তো শেষ হয়। মৃত্যু আসে। পায়ে পায়ে চুপিচুপি। জানো তো চেনাজানা কত লোক মরে গেছে। সবকিছুর শেষ হয়। তুমি আর আমি রোজ একসঙ্গে কাটাচ্ছি। এবং রাত। আগামীকাল আমাদের চেনাজানার দু-বছর হবে।   ভালোবাসা যখন মরে যায় তখন কী থাকে?…

  • শেষ ওভার

    সাজ্জাদ মারুফ   এধরনের পরিস্থিতি তার কাছে নতুন কিছু নয়। বয়সভিত্তিক প্রতিযোগিতার পর স্কুল ক্রিকেট থেকে শুরু করে পেশাদার লীগের খেলায় প্রায়ই তাকে বুকের মাঝে শ্বাস চেপে ধরা টানটান উত্তেজনার সেই অস্বসিত্মকর মুহূর্তটির মুখোমুখি হতে হয়েছে। ‘তবু আজকের দিনটি কি একটু অন্যরকম হতে পারে?’ – ভাবতে থাকে আনিস। হয়তো বিক্ষিপ্ত জীবনের মাঝে কিছু সময়কে বিশেষ…