March 2016

  • অনুবাদে আগুনপাখি

    সনৎকুমার সাহা   The Firebird | হাসান আজিজুল হক অনুবাদ : আলী আহমেদ অক্ষর-পত্র | কলকাতা | ২০১৫ | ৪০০ টাকা   আগেই জেনেছিলাম, আলী আহমদ হাসান আজিজুল হকের আগুনপাখি ইংরেজিতে অনুবাদ করেছেন। এখন দেখছি, তা ছেপে বেরিয়েছে। এখান থেকেই। অবাকও হয়েছি। আলী আহমদের যোগ্যতা নিয়ে যে কোনো সংশয় আছে তা নয়। তাঁর পড়াশোনার বিসত্মার আমাকে অভিভূত করে। বিদেশি…

  • খুশবন্ত সিংয়ের আত্মজীবনী ও নিষেধাজ্ঞার মামলা

    ভূমিকা ও অনুবাদ আন্দালিব রাশদী   আদালতের নিষেধাজ্ঞার কারণে খুশবন্ত সিংয়ের আত্মজীবনী Truth, Love & a Little Malice-এর প্রকাশনা ছয় বছর আটকে ছিল। এ-গ্রন্থের একটি ছোট অধ্যায় ‘Gandhis  and Anands’ ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশিত হয়। ইন্দিরা গান্ধি শুধু ভারতের প্রধানমন্ত্রীই ছিলেন না, প্রধানমন্ত্রী অবস্থায় রাজিব ও সঞ্জয়ের মা এবং সোনিয়া ও মানেকার শাশুড়িও ছিলেন। সে-সময়…

  • ইবসেন, মিলার ও সত্যজিৎ রায়ের অ্যান এনিমি অব দ্য পিপল

    কামালউদ্দিন নীলু অতীতকে পরিবর্তন করতে হবে বর্তমানের সাহায্যে, যতটা বর্তমান পরিচালিত হয় অতীতের দ্বারা – টি.এস. এলিয়ট আমার এ-লেখাতে আমি প্রথমেই আলোচনা করব কীভাবে এবং কেন আমি অ্যান এনিমি অব দ্য পিপল নাটকটিকে আজ ১৩৩ বছর পরেও বলছি অত্যন্ত শক্তিশালী এবং প্রাসঙ্গিক। নাটকটির অনুবাদ ও রূপান্তর কীভাবে ভিন্ন-ভিন্ন সংস্কৃতিতে পুনর্সৃজনের ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়েছে, সে-বিষয়েও…

  • পটেশ্বরী

    শঙ্করলাল ভট্টাচার্য   দশম কিস্তি   ও যত বলছে ‘আমি ক্ষত রেখে যাব’ আমি হাসছি। সেই ক্ষতেরই যেন আভাস এর পরে পরেই ইন্দুকে লেখা আমার চিঠিতে… একটি অতি অসাধারণ ইংরেজের সঙ্গে আলাপ হয়েছে। মা হয়তো ওর বিষয়ে তোকে লিখেছে, যাতে কিনা ওর সম্পর্কে তোর ভয়ানক ভুল কিছু ধারণাও গজিয়েছে। সত্যি বলতে কী, ওরকম অপূর্ব, মনে…

  • নদী কারো নয়

    সৈয়দ শামসুল হক   \ ৪৫ \   হরিচরণ নামে যে কেউ একজন জলেশ^রীতে এতকাল ছিল, মানুষেরা যেন ভুলেই ছিল, আজ তার মৃত্যু-সংবাদ পেয়ে সবাই হঠাৎ জেগে ওঠে। হরিচরণের বিষয়ে বাজারে কাছারির মাঠে ইস্টিশানের আড্ডায় কত কথাই না গল্পের ফুলঝুরি হয়ে ওঠে। প্রাচীন কেউ-কেউ বিশেষ একটি কথা স্মরণ করে ওঠে হরিচরণের বাবা রাধাচরণের বিষয়ে। সে-কথা…

  • মাধুর্যময় ও মনোগ্রাহী স্মৃতিকথা

    আবুল হাসনাত রেহমান সোবহানকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দূর থেকেই শ্রদ্ধা করে এসেছি। তাঁর সঙ্গে কোনোদিন আলাপ হয়নি। সুযোগ হয়েছিল দু-একবার। কিন্তু সাহসে কুলোয়নি। যে-মানুষটি দুই অর্থনীতির অন্যতম প্রবক্তা এবং শোনা যায়, ছয় দফা প্রণয়নে এবং আড়ালে থেকে আওয়ামী লীগের নির্বাচনী মেনিফেস্টো প্রণয়নে বৃহৎ ভূমিকা রেখেছেন অনেকের মধ্যে, তাঁর সঙ্গে কথা বলার জন্য যে-প্রস্ত্ততি প্রয়োজন, তা আমার…

  • চিত্রকলায় জীবনকথা

    ইব্রাহিম ফাত্তাহ গত শতকের আশির দশকের শিল্পী শামীম সুব্রানা এই প্রথম একক চিত্রপ্রদর্শনী করলেন ঢাকার ধানম–তে তাজ-লিলি সেন্টারের গ্যালারি ২১-এ। ২০১১ থেকে ২০১৫ সাল – এই পাঁচ বছরে আঁকা শিল্পীর চলিস্নশটি ছবি নিয়ে এ-আয়োজন। এ প্রদর্শনীর আয়োজন হয়েছে শিল্পীর অকালপ্রয়াত সমত্মান অধ্যাপক খান সরওয়ার মুরশীদের দৌহিত্র সাবাব মুরশীদের জন্মদিন স্মরণে। ২০০৫ সালে মাত্র পনেরো বছর…

  • জলরঙে জানা অজানার গল্প

    জাহিদ মুস্তফা অনুকূল একটি সাংস্কৃতিক পরিম-লে বেড়ে ওঠেও শিল্পী সাঈদা কামাল নিভৃতচারী। গত শতকের সত্তরের দশকে শিল্পীজীবনের সূত্রপাত তাঁর। আমাদের শিল্প-ভুবনে তিনি স্বনামে সুপরিচিত। স্নেহশীলা জননী কবি সুফিয়া কামালের ব্যক্তিত্ব ও সৃজনশীলতার গুণাবলি তাঁর মধ্যেও সঞ্চারিত হয়েছে। জলরং ছবি আঁকায় তাঁর পারঙ্গমতা আমাদের চারুশিল্পাঙ্গনে স্বীকৃত। ঢাকার ধানম–তে এডওয়ার্ড কেনেডি সেন্টারে শিল্পী সাঈদা কামাল টুলুর নবম…

  • নতুন শিল্পসত্যের সন্ধিৎসা

    মোবাশ্বির আলম মজুমদার   সময়ের সঙ্গে-সঙ্গে ইতিহাস বদলে যেতে থাকে। ইতিহাসের চিহ্নসমূহ আমাদের সাক্ষ্য দেয় ঢালী আল মামুন অতীত সময়, ইতিহাস, বর্তমান সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার বিভিন্ন পর্যায় তুলে ধরেছেন তাঁর এ-প্রদর্শনীর ষোলোটি কাজে। মামুন সমাজ ও রাজনীতি-সচেতন শিল্পী। তাঁর শিল্পকর্মকে তিনি দৃষ্টিনন্দন বৈঠকখানার শোভাবর্ধনের উপকরণ হিসেবে দেখেন না। তিনি দর্শকদের একটি সুনির্দিষ্ট বার্তা…

  • জীবনের সুন্দর ও ভয়াবহ রূপ

    হাসনাত আবদুল হাই শিল্প-সাহিত্য থেকে শুরু করে সকল সৃজনশীল কাজই প্রতিভার উদ্ভাস। প্রতিভা নিয়ে জন্ম নেন বলেই কেউ শিল্পী, সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন এবং সংগীতের জগতে পরিচিতি পান। সৃজনশীলতার বাইরে মানুষের সুকৃতির যেসব বিষয় বুদ্ধিবৃত্তিক সেগুলির পেছনেও প্রতিভা কাজ করে, তবে সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা থাকে প্রধান হয়ে। একজন শিল্পী অথবা গায়ক…

  • রামকিঙ্করের ছাত্র : ভাস্কর সুরেন দে

    সুশোভন অধিকারী বিশের দশকের একেবারে গোড়ায় রবীন্দ্রনাথ যখন পাকাপাকিভাবে কলাভবন প্রতিষ্ঠা করলেন, তখন সেখানে স্বাভাবিকভাবেই প্রাধান্য পেয়েছে চিত্রচর্চার ভূমিকা। দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশের শিল্প-প্রতিষ্ঠানে চর্চার প্রধান বিষয় হয়ে উঠেছে চিত্রকলা। ইতিহাসের প্রেক্ষাপটে বিচার করলেও দেখব – এদেশে ভাস্কর্য ছিল প্রধানত স্থাপত্যের সঙ্গে একত্রে সংযুক্ত, আর নিঃসন্দেহে তা প্রধানত ছিল মন্দির-ভাস্কর্য। ত্রিশের দশকের আগে পর্যন্ত ভাস্কর্যকলা…

  • আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

    সুফি মোসত্মাফিজুর রহমান আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া একজন প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ, পুঁথিসাহিত্য-বিশারদ ও অনুবাদক। এ ছাড়া তিনি ছিলেন একজন ক্রীড়া-সংগঠক ও প্রশাসক। ১৯১৮ সালের ১ জানুয়ারি ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দড়িকান্দি গ্রামে জন্ম নেওয়া  আ. ক. ম. যাকারিয়া অবিভক্ত বাংলার শেষ বেঙ্গল সিভিল সার্ভিস প্রতিযোগিতামূলক পরীক্ষায় ডেপুটি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ১৯৪৮ সালে চাকরি শুরু করেন এবং সংস্কৃতি ও…