March 2017

  • বৃহস্পতির দশা

    বাণী বসু ১. আবির্ভাব নাম কী তোমার? – বসবার ঘরে মোড়াটা দেখে সে পারমিশন নিয়ে সবে বসেছে, জিগগেস করি।  সরুমতো চঁাঁছা গলায় সে জবাব দেয় – দিদি জন্মেছিল সোমবার করে তার নাম হলো সোমরা, মেজ জন্মাল শনিবার তার নাম শানু, বোন জন্মাল বুধবার করে তার নাম বুধিয়া, আর আমি জন্মালুম বেস্পতিবার, তো আমার নাম বেস্পতি…

  • জলের কাছে যাওয়া

    মণীশ রায় একটা কলকল-ছলছল করা টলোমলো নদী, নাম কি তা জানা নেই। বুকজুড়ে অজস্র স্বচ্ছ কাচের টুকরোর মতো ঢেউ তিরতির করে কাঁপছে; অল্প হাওয়ায় নদীর উচ্ছল কিশোরীর বুক দুলছে; সেই মৃদু ছন্দ পাড়ে এসে বালিকার চুড়ি ভাঙা হাসির মতো ঢেউ হয়ে আছড়ে পড়ছে। দূর থেকে একটা নিঃসঙ্গ বটগাছের গুঁড়ি দখল করে রইসউদ্দিন সে-দৃশ্যটার দিকে তাকিয়ে…

  • গ্যাংগ্রিন

    চন্দন আনোয়ার   মধ্য-যৌবনেও আমি আমার মায়ের যে রূপ-ঐশ্বর্য দেখেছি, তার সিকি পরিমাণ মূল্য বা বিনিময় সে পায়নি। ইতর, জোচ্চোর, হারামি, জুয়াড়ি, বদমায়েশ, বিশ্বাসঘাতক, প্রতারক, প্রবঞ্চক ইত্যাদি যত ইচ্ছা বিশেষণ যোগ করা যাবে এবং প্রত্যেকটি বিশেষণই মিলবে সুতায় সুতায়, এমনি অমানুষ ছিল আমার বাবা! দুজনে কেউ কাউকে সহ্য করতে পারত না, সাপ-নেউলের সম্পর্ক। তবে সুখের…

  • উইয়ের পাখনা

    কাদের মাহমুদ জামান স্যারের পড়ানোটা এমন যে কখনো কখনো সুখময় ঘোর লেগে যায়। পড়ানোর ফাঁকে ফাঁকে কখনোবা পাঠ্যবইয়ের বাইরের এক অজানা মহাজগতে মনকে ডুবিয়ে দেন স্যার। আজ স্টিফেন হকিংয়ের গল্প পাড়লেন। বললেন, হয়তো জানো, দেহ তাঁর অচল, বিকল। কখনো টিভিতে দেখা যায় তাঁকে। হুইলচেয়ারে বসে আছেন। মাথা তাঁর এক পাশে কাত, প্রায় নিশ্চল। মুখাবয়বে না…

  • অনাবৃত

    মাহবুব তালুকদার নাজিয়ার সঙ্গে আর্ট কলেজে গিয়ে দেখা হয়ে যাবে, এমন অবস্থার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কারো সঙ্গে দেখা হওয়ার জন্য আসলে কোনো প্রস্তুতি থাকে না। তবু তিন বছর পর এভাবে দেখা হতে আমি অপ্রস্তুত হলাম। এক বন্ধুর চিত্রপ্রদর্শনী দেখতে গিয়েছিলাম। যেতে দেরি হওয়ায় ততক্ষণে দ্বারোদ্ঘাটনের ফিতা কাটা হয়ে গেছে। লোকজন ভিড় করে বিভিন্ন…

  • বইপত্র

    সামাজিক আন্দোলনের অনন্য ইতিহাস   পিয়াস মজিদ   উনিশ শতকে পূর্ববঙ্গে ব্রাহ্ম আন্দোলন মুনতাসীর মামুন   অনন্যা প্রকাশনী ঢাকা, ২০১৭ ১২৫০ টাকা   উনিশ শতক এবং পূর্ববঙ্গ – দুই-ই মুনতাসীর মামুনের গবেষণা-আগ্রহের কেন্দ্রপ্রতিমা। উনিশ শতকে পূর্ববঙ্গের সমাজ (১৯৮৫) শীর্ষক গবেষণাগ্রন্থ দিয়ে আজ থেকে ত্রিশ বছরের অধিককাল পূর্বে এ-বিষয়ে তাঁর যে গবেষণা-যাত্রা তা ২০১৭-তে এসে পূর্ণতা…

  • পালানাট্যের অভূতপূর্ব উৎসব

    আবু সাঈদ তুলু ‘শাপে বর’ প্রবাদটি বাঙালি সমাজে কারো অপরিচিত নয়। বাংলাদেশে ঢাকাকেন্দ্রিক নাট্যচর্চায় প্রায় তেমনই এক ঘটনা লক্ষ করা গেল কয়েকদিন আগে। নাট্যতীর্থ নামে এক তারুণ্যদীপ্ত নাট্যদল তাদের দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যমেলার আয়োজন করে। দেশের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুন্দরী নারীচরিত্রকে প্রাধান্য দিয়ে পরিবেশিত নাটকগুলোর মধ্য থেকে বাছাইকৃত কিছু নাটক নিয়ে তাদের এবারের আয়োজন। উৎসবের…

  • কানহাইলাল : বিকল্প নাট্যচর্চার দার্শনিক

    আশিস গোস্বামী   কেবলই মনে হচ্ছে, এই তো সেদিন। এই তো কয়েক মাস আগে হঠাৎ শুনলাম হেইসনাম কানহাইলাল দুরারোগ্য রোগের কবলে পড়েছেন। হকচকিত আমাদের কাছে মনে হয়েছিল লড়ে যাবেন ঠিক। যেমন থিয়েটার নিয়ে লড়ে গিয়েছেন আজীবন, সেভাবেই নিজেকে সঁপে দেবেন না। কিন্তু হলো না। এই তো সেদিন চলে গেলেন। মৃত স্বামীর কপালে এঁকে দিলেন শেষ…

  • আধুনিক প্যালেস্টাইনি সাহিত্য : ছোটগল্প

    নাজিব ওয়াদুদ   অতীতে, সুদূর অতীতে, প্যালেস্টাইন গণ্য ছিল বৃহত্তর আরবভূমির অংশ হিসেবে। তার ভাষা বরাবরই আরবি। সুতরাং ‘প্যালেস্টাইনি সাহিত্য’ বলে আলাদা কোনো সাহিত্যের অস্তিত্ব আগে, বিশেষত বিংশ শতাব্দীর চতুর্থ দশকের পূর্বে ছিল না। প্যালেস্টাইন অঞ্চলে বসবাসকারীরা যেমন আরব হিসেবে পরিচিত হতো, তেমনি তাঁদের রচিত সাহিত্যও আরবি সাহিত্য হিসেবে পরিগণিত হতো। ১৯৪৮ সালে ইহুদিবাদী সন্ত্রাসী…

  • কিস্সা বলেন শেহ্রজাদে

    রবিশংকর বল ॥ ৬ ॥   ৬ এপ্রিল সকালবেলা সিদ্ধিচেনাঞ্জ গ্রাম অভিমুখে রওনা হই। নারায়ণগঞ্জ মহকুমার মধ্যে এই গ্রামটি। শুনিয়াছিলাম যে, এই অঞ্চলটিতেই দুর্ভিক্ষ ও মহামারির সবচেয়ে বেশি ধাক্কা লাগিয়াছে। এক ঘণ্টা চলার পর গ্রামে আসিয়া পৌঁছিলাম। সিদ্ধিচেনাঞ্জ গ্রামটি চিনিতে কষ্ট হইল না। সামনেই চোখে পড়িল ভাঙা বাড়ি খালি পড়িয়া আছে আর চারিদিকে কবরের সারি।…

  • স্মৃতির ছায়াপাত

    শাহীন আখতার ‘হাবিয়া দোজগ! হাবিয়া দোজগ! এর আজাবের শেষ আছে?’ নিজের হাতে চোখে ড্রপ দিতে দিতে বলেন নীহার বানু। সাবিনা বালিশ পেতে দিলে আপত্তি করেন না। চোখ বুজে শুয়ে পড়েন। এশার নামাজ পড়া বাকি, এখন ঘুমাবেন না নিশ্চয়! সাবিনাকে অপেক্ষা করতে হয় না। ‘বই পড়া, বাগান করা আর সেলাই-ফোঁড়াইয়ের নেশাটা ছিল বইলাই বাঁচছি।’ নীহার বানু…

  • রূপলাবণ্যের নিসর্গ দর্শন

    জাহিদ মুস্তাফা বিচিত্র রূপের বাংলাকে আমরা দেখতে পাই তার প্রকৃতির ভেতর ঢুকলে। বাংলা প্রকৃতির রূপলাবণ্য নিয়ে আমাদের প্রধান শিল্পীরা অসংখ্য ছবি এঁকেছেন, আঁকছেন নবীনরাও। প্রতিষ্ঠিত শিল্পীদের চিত্রপটেও আমরা দেখতে পাচ্ছি বাংলাপ্রকৃতির সৌন্দর্যবর্ণনা। সম্প্রতি শিল্পী মোখলেসুর রহমানের একক চিত্রপ্রদর্শনীতে আবার আমরা বাংলাদেশের রূপলাবণ্যের মাধুর্যকে তাঁর চিত্রপটে নতুন করে দেখতে পেলাম। গত ২৮ জানুয়ারি শনিবার থেকে ১০…