May 2024
-

শিরোনামহীন
প্রতিকৃতি অংকনের জন্য শাহজাহান আহমেদ বিকাশ খ্যাতি অর্জন করেছেন। এই শিল্পীর বিশেষ মনোযোগ অধিকার করে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নানা সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন। এর মধ্যে ২০২২ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাল নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং অংকন করেন। শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের বেড়ে ওঠা জামালপুরে মামাবাড়িতে। শৈশবেই মা’কে…
-

মুক্তিযুদ্ধ, কচুরিপানা ও জ্যোতিরিন্দ্র নন্দীর ‘নীলফুল’
কচুরিপানা পর্ব KPzwicvbv GK cÖKvi fvmgvb RjR Dw™¢`| Gi Bs‡iwR bvg Water Hyacinth Avi বৈজ্ঞানিক নাম Eichornia crassipes. এটি একটি অবাধ ভাসমান গুল্ম। এর নিচে থাকে এক থোকা লম্বা গুচ্ছমূল। ওপরে খর্বিত কাণ্ডে এক থোকা সবুজ পাতা। পাতার বোঁটা খাটো ও স্পঞ্জি। মঞ্জরি ১৫-২০ সেন্টিমিটার লম্বা হয়। আর একটি ১০-১২ সেন্টিমিটার দণ্ডে থাকে একটি হালকা…
-

উনিশ শতকীয় নবজাগৃতি ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
শিবনাথ শাস্ত্রী তাঁর রামতনু লাহিড়ী ও তৎকালীর বঙ্গসমাজ গ্রন্থে এক জায়গায় লিখেছেন, ‘১৮২৫ হইতে ১৮৪৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিংশতি বর্ষকে বঙ্গের নবযুগের জন্মকাল বলিয়া গণ্য করা যেতে পারে। এই কালের মধ্যে কি রাজনীতি, কি সমাজনীতি, কি শিক্ষাবিভাগ, সকল দিকেই নবযুগের প্রবর্তন হইয়াছিল।’ উনিশ শতকীয় নবযুগ বা নবজাগৃতির উতল হাওয়ার পরশে নতুনভাবে জেগে ওঠে মহানগর কলকাতা, জেগে…
-

মনীষী আবুল হুসেন : জীবনী ও অন্যান্য বিষয়ে কিছু নতুন ভাবনা
১৯৩৮ সালে মনীষী, সমাজ সংস্কারক ও চিন্তক আবুল হুসেনের অকাল প্রয়াণের পর বিগত পঁচাশি বছরে তাঁকে নিয়ে, তাঁর প্রবন্ধভাবনা বিশ্লেষণে, তাঁর চিন্তার দর্শনের খোঁজে বিস্তর লেখা হয়েছে – এমনটা বলা যাবে না। তবে কমবেশি গুণীজন, বিদগ্ধজন লিখেছেন। বাংলা একাডেমিও বিভিন্ন মনীষীর রচনা গ্রন্থমালাতে আবুল হুসেন রচনাবলী-১ম খণ্ড স্থান দিয়েছে। তবে আবুল হুসেনের রচনা কালের গর্ভে…
-

মানিক বন্দ্যোপাধ্যায়ের যাদব পণ্ডিত
যাদব পণ্ডিত মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্রগুলির মধ্যে এক পরম বিস্ময়। পুতুল নাচের ইতিকথায় ছোট একটি চরিত্র যাদব। উপন্যাসের মূল ঘটনাস্রোতে তার প্রভাব বেশি নয়। তবু আকাশের ধ্রুবতারার মতো শক্তিতে, মহিমায় চরিত্রটি অনন্য, অবিনশ্বর। পরিসরে সীমিত, দ্বীপসদৃশ হলেও চরিত্রটির আবেদন অসামান্য, এর পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য, বিহ্বলতা। পদ্মা নদীর মাঝির হোসেন মিয়ার মতোই যাদবের অপূর্বতা…
-

আমি রপ্ত করেছিলাম ক্যারিবীয় দ্বীপ আর সাগর ঢেউয়ের লুকানো ভাষা
(ডেরেক ওয়ালকট আমার প্রিয় কবিদের একজন। তাঁর মৃত্যুর পর তাঁর জীবন ও কবিতা নিয়ে আমি মনে মনে নিজেই নিজেকে ডেরেক ওয়ালকটের স্থানে বসিয়ে লিখেছিলাম এই প্রবন্ধ। মনে হলো আমার মৃত্যু হয়েছে এবং পৃথিবীর মানুষের জন্য আমার কিছু বলার আছে। এই লেখাটি লেখার সময় কবির আত্মা এসে যেন ভর করল আমার আত্মায়। আমি হয়ে গেলেম ডেরেক…
-

যে পালায়
বুড়ো নিমাই পণ্ডিত জীবন থেকে, সংসার থেকে বড় চুপি চুপি পালিয়ে যাচ্ছেন। সারা জীবনের লজ্জা, পাপ এদের কাছ থেকে নির্বাসন না নিয়ে নিমাই পণ্ডিতের আর কোনো উপায় ছিল না। বড় সাধের সংসার, গ্রাম, পাঠশালা এদের কাছে নিমাই পণ্ডিতের প্রচুর দেনা হয়ে গেছে, যা এ-জীবনে শোধ হওয়ার নয়। কোনো জীবনেও হয়তো শোধ হওয়ার নয়। অতএব জীবনের…
-

গল্পটি অতঃপর মিথ্যে বনে গেল
যা কিছু শুনেছেন আপনারা – ঘটনা সত্য, একবিন্দুও মিথ্যা নাই এতে; মিথ্যা শোনেননি আপনারা। ঘটনাটি ঘটেছে আমার জীবনে, অর্থাৎ গল্পটি আমার নিজের – আমি নিজেই আপনাদের শোনাবো…। অবশ্য, আমি শুনেছি; আপনারাও নিশ্চয়ই শুনে থাকবেন – আমি আমার নিজের যে-গল্প শোনাতে চাই, এ-ধরনের গল্প প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সৃজিত হয়। কিন্তু যাকে কেন্দ্র করে…
-

হাতুড়ি-হাপর
সাত সকালে আনোয়ার হাজি শম্ভুর বাড়ির সামনে এসে ডাকাডাকি করছেন, ‘কী রে শম্ভু, তুই কই, তোরে আজকাল পাওয়া যায় না ক্যান?’ শম্ভু অবাক না হয়ে পারে না, সে উঠেছে আরো ভোরে, উঠে গাড়িটা ধুয়েমুছে নিচ্ছে। গতকাল বৃষ্টিতে চাকাগুলি একেবারে ময়লা হয়ে গেছে, গাড়ির পেছনের দিকটাও কাদায় ভরে গেছে। ভোরে উঠে গ্যারেজ থেকে গাড়ি বের করে…
-

শুদ্ধাচারী কবি ও সম্পাদক আহসান হাবীব
সাহিত্য চর্চা করতে এসে গত প্রায় অর্ধশতাব্দী কালের পরিক্রমায় কত বিচিত্র মানুষের সান্নিধ্যে এসেছি, চোখ বন্ধ করে যখন পেছনের কথা ভাবি তখন কত প্রিয় মুখ স্মৃতিপটে ভেসে ওঠে! তাঁদের অনেকেই স্বনামে খ্যাত কিংবদন্তিতুল্য সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জীবনের অমোঘ সত্য মৃত্যুর হাত ধরে তাঁরা চিরকালের জন্য চোখের আড়ালে চলে গেছেন। এমন অসংখ্য মুখের ভিড়ে একটি মুখ…
-
সন্ধ্যার কুসুম নদী
রাত্রির দুপুরে হাঁটে গল্প ছেঁড়া রোদ দূরে ডাকে কেউ, মন পোড়ে ঝরে পড়া বসন্তের শব্দ অস্তমিত লাল আঙুর গাছের ছায়া বৃষ্টির হরিৎদাহ চোখে ফোটে গোলাপের কাঁটা; ঘুম জানালায় হেসে ওঠে স্বপ্নদীর্ণ জলরং ঠোঁট লাবণ্যের আগুন সিম্ফনি সন্ধ্যার কুসুম নদী অথৈ নৈঃশব্দ্যের গান স্নিগ্ধ শিল্পস্বর উজ্জ্বল ঐশ্বর্যের তুমি ডাউন ট্রেনে ফেরে – না ফেরা উন্মাদ রাত্রি-নিবিড়…
-
মানুষ
মানুষকে আমি এতদিন কবিতা ভেবেছি তোকেও মানুষকে আমি এখন আর কবিতা ভাবতে পারি না তোকেও মানুষ আমার কাছে এখন শুধুই পদ্য ছন্দময় চরণের সাজানো সংসার
