September 2016
-
বিভ্রান্তি অথবা বাস্তবতা অথবা কাকতালীয়
নকিব ফিরোজ ট্রেনটা রাত দশটায় স্টেশন ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই আশ্বিনের ঠান্ডা হাওয়ায় যাত্রীরা ঝিমুতে শুরু করে। ঘুমোনোর পরিকল্পনা করেই যেন এসব যাত্রী রাতের ট্রেনে রওনা হয় দূর-দূরান্তের পথে। তাই কামরার একদিকে একটা হলুদ আলো ছাড়া আর সব আলো নিভিয়ে দেওয়া। লোকজনের কথাবার্তাও কমে এসেছে। শুধু কানে বাজছে একলয়ে ছুটে চলা ট্রেনের ধাতব শব্দটা। শরীরে একরাশ…
-
কলকাতায় ফেসবুক-বন্ধুদের সম্মিলিত প্রদর্শনী
জাহিদ মুস্তাফা নতুন প্রযুক্তির নতুন-নতুন উদ্ভাবনের এ-যুগে ইলেকট্রনিক মিডিয়া ও গণমাধ্যমের শক্তি অতিক্রম করে ডিজিটাল মিডিয়া হয়ে উঠেছে মানুষে-মানুষে যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ফেসবুক বিশ্বব্যাপী কতটা জনপ্রিয় তা বলা বাহুল্য। সৃজনশীল মানুষও এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সৃজন ছড়িয়ে দিচ্ছেন মানুষের মধ্যে। এমনই এক শিল্পীদলের আবির্ভাব ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মধ্য দিয়ে, যার মূল…
-
যামিনী
হাবীবুল্লাহ সিরাজী যখন প্রথম মিলিল, তখন চতুর্দিকে হা-পিত্যেশ করিতেছে ফাল্গুনের রৌদ্র। অবলোকনের মাত্রাটি বিসত্মৃত হইতেই ঝলমল করিয়া ওঠে পূর্ণ অবয়ব। হস্তবন্ধনী বাজিল, দুলিল কর্ণলতিকা এবং ক্ষীণ হইলেও নাসিকায় জানান দিলো কাঁচা অহংকার। মাভৈঃ, পুষ্পবিলাসে কেশ জুতসই। ছায়াপতাকা পশ্চিমে দোল খাইতেছে, পদপ্রান্তের সবুজ তৃণশীর্ষে পিপীলিকাকুল আহার্য-সন্ধানে নিমগ্ন। ভোগী পলাশের ওষ্ঠে ভাঙিতেছে সিঁদুরের নবীন কৌটা। তাহাকে দেখিয়া…
-
স্থির আনন্দ
সমরেশ মজুমদার সোমলতা বলেছিল, ‘আপনার সঙ্গে ফোনে কথা বলে সুখ হয় না।’ শোভনলাল জিজ্ঞাসা করেছিলেন, ‘সেকি! কেন?’ ‘এই যে দেখুন, কখন ফুড়ুৎ করে কুড়িটা মিনিট চলে গেল অথচ মনে হচ্ছে মাত্র দুমিনিট কথা বলেছি। সাধ মিটিয়ে যদি অনন্তকাল আপনার কথা শুনতে পেতাম।’ সোমলতার কথায় পুলক এল মনে, শোভনলাল গদগদ হলেন, ‘আমার কথা শুনতে তোমার ভাল…
-
নদীটি ও জারুল গাছ
দেবেশ রায় নদীছুট বলে কাকে? যে-জায়গা থেকে সেই জায়গার নদী ছুটে গিয়েছে। জায়গা না হয়ে মানুষও হতে পারে। যে-মানুষ থেকে তার নদী ছুটে গিয়েছে। মানুষ না হয়ে একটা গাছও হতে পারে। যে-গাছের তলা থেকে তার নদী ছুটে গিয়েছে। গাছটা তো নদীর পাড়ে এক বিরল ভঙ্গিতে বরাবর ছিল। অতবড় একটা জারুল গাছ নদীর একটা আড়ড়ির ওপর…
-
প্রজ্ঞার সাহস
কাজল রশীদ শাহীন আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ ইমরান মাহফুজ-সম্পাদিত প্রথমা প্রকাশন ঢাকা, ২০১৬ ৫৫০ টাকা স্মারকগ্রন্থ প্রকাশের একটা রেওয়াজ বা সংস্কৃতি আমাদের বিদ্বতসমাজে হাজির আছে। তবে সেটা হাজির থাকা পর্যন্তই। স্মারকগ্রন্থের নামে যা পাওয়া যায়, তাতে দৃশ্যত যত্নের ছাপ থাকলেও প্রযত্নের অভাব দৃষ্ট হয় পলেপলে। ক্ষেত্রবিশেষে বিরক্তিও উদ্রেক করে। স্মারকগ্রন্থে সম্পাদক ও সম্পাদনা…
-
একজন কবির প্রেমের উপন্যাস
মাসুদ আহমেদ রানী ও কেরানি মারুফ রায়হান চিত্রা প্রকাশনী ঢাকা, ২০১৫ ১৫০ টাকা মানুষের জীবনে জীবিকা একটি গুরুত্বপূর্ণ কাজ। তার মৌলিক চাহিদাগুলো ন্যূনতম পর্যায়ে মেটানোর জন্যও একটি পেশা বা জীবিকা অত্যাবশ্যক। আবার মর্যাদা অর্জনের লক্ষক্ষ্যও এর প্রয়োজন অনস্বীকার্য। এই জীবিকার সৃষ্টি করে রাজনীতি ও প্রশাসন। শীর্ষ শাসক রাজনীতি করলেও সেটি আবার তাঁর পেশাও…
-
শিল্পকলা-বিষয়ে বাংলা পরিভাষার সমস্যা
মৃণাল ঘোষ শিল্পকোষ শরীফ আতিক-উজ-জামান ধ্রম্নবপদ ঢাকা, ২০১৫ ১৮৯ টাকা শরীফ আতিক-উজ-জামান-রচিত ঢাকার ‘ধ্রম্নবপদ’ থেকে প্রকাশিত শিল্পকোষ বইটি দৃশ্যকলায় ব্যবহৃত বিভিন্ন ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ-সংকলন। বর্ণানুক্রমে সাজিয়ে প্রায় ২৫০টি প্রতিশব্দ নির্দেশ করেছেন লেখক। কিছু বাংলা প্রতিশব্দ প্রচলিত রয়েছে। কিছু প্রতিশব্দ লেখক তৈরি করার চেষ্টা করেছেন। এটি একটি জরুরি কাজ। প্রাতিষ্ঠানিক স্তরে এতদিনে একটি…
-
সময়ের মানবিক তথ্যচিত্র
মোজাফ্ফর হোসেন হেঁটে যাই জনমভর সেলিনা হোসেন প্রথমা প্রকাশন ঢাকা, ২০১৬ ৩০০ টাকা কথাসাহিত্যিক সেলিনা হোসেনের হেঁটে যাই জনমভর উপন্যাসটি ২০১৬ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে। উপন্যাসটি পরস্পর সম্পর্কযুক্ত তিনটি গল্প নিয়ে এগিয়ে গেছে। আপাতদৃষ্টিতে গল্পগুলো আলাদা মনে হলেও বোধ ও অনুভবের জায়গা থেকে গল্পগুলো একটি গল্পের তিনটি স্তর যেন। লেখক হয়তো…
-
কল্পনার রং-ছড়ানো নাট্য
আবু সাঈদ তুলু সম্প্রতি নাগরিক নাট্যাঙ্গন গহর বাদশা ও বানেছা পরী শিরোনামে কল্পনার রং ছড়ানো অনবদ্য প্রযোজনা মঞ্চে এনে অত্যন্ত আলোচিত হয়ে উঠেছে। বাংলাদেশের দক্ষেণাঞ্চলের বহুল প্রচলিত একটি গাথাকে আলো, পোশাক, সংগীত, নৃত্য, অভিনয়, প্রপস-মুখোশ ও সমকালীন নাট্যপ্রযুক্তি সহযোগে শিল্পসুষমায় অনবদ্য করে তুলে ধরেছে এ-নাট্যদলটি। নাট্যটির নির্দেশনা দিয়েছেন দলের সদস্য হৃদি হক। গত ১৮ মে,…
-
মুরাসাকি শিকিবু এবং তাঁর গেঞ্জি উপন্যাস
আবুল কাসেম সূর্যোদয়ের দেশ জাপানে ৯৭৮ (মতান্তরে ৯৭৩) খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বসাহিত্যের প্রথম ঔপন্যাসিক মুরাসাকি শিকিবু।১ তিনি মৃত্যুবরণ করেন ১০১৪ খ্রিষ্টাব্দে।২ এক অভিজাত পরিবারে জন্ম। বাবা ছিলেন হেইয়ান সাম্রাজ্যের প্রাদেশিক গভর্নর। পদটি সম্মানজনক হলেও রাজধানীর রাজ-অমাত্যদের মতো সমান মর্যাদার ছিল না। অথচ নবম শতক থেকে তাদের অভিজাত গোষ্ঠীর ফুজিওয়ারারা সম্রাটদের পারিষদ হিসেবে দরবার আলোকিত করেছেন এবং প্রভাব…
-
ভ্রম ও আবিষ্কার, নিজের সঙ্গে কথা
হিরণ মিত্র তথাকথিত আকারহীন আকার, চোখের সামনে ভেসে-ওঠা একটা জটিল ক্রিয়া। সাধারণ যুক্তিহীন, কতগুলো আকার, পরতে-পরতে ভেসে বেড়াতে লাগল, কখনো কাছে এলো, কখনো দূরে সরে গেল, অ-দেখা, স্রোতের টানে, কী এক গতি, অদৃশ্যে ক্রিয়া করে চলেছে। এমন সব অল্প বয়সে, সেইভাবে ঘটত না। যা প্রবীণ বয়সে ঘটতে লাগল। যুক্তিগুলো শিথিল হয়ে যেতে লাগল। যেভাবে বেঁচে…
