August

  • প্রচ্ছদ-পরিচিতি

    জীবনের ছন্দ সুলেখা চৌধুরী তাঁর ভিন্নধারার সৃজনের মধ্য দিয়ে হয়ে উঠেছেন এক বিশিষ্ট চিত্রকর। সাম্প্রতিক সময়ের যন্ত্রণা এবং উত্তাপ তাঁর চিত্রকে করে তুলেছে গহনতাসন্ধানী। একই সঙ্গে নারীত্বের দহন, যন্ত্রণা এবং নারীর অধিকারও তাঁর চিত্রে ফুটে ওঠে। সমাজে নারীর অবস্থানও তাঁর প্রিয় বিষয়। শিক্ষাজীবনের অন্তিম পর্যায় থেকে তিনি নদীর মতো বাঁক ফেরার জন্য প্রয়াসী হন। জীবনের…

  • সূচিপত্র

    প্র ব ন্ধ ১৯ নজরুলের একটি অজ্ঞাত-অগ্রন্থিত গান l  আবুল আহসান চৌধুরী ২৭ মঞ্জু সরকারের ছোটগল্প এবং রূপান্তরের গল্পগাথা l  আমির মুহম্মদ খসরু ১২১ দেশভাগের দলিল l  বুলবন ওসমান ছো ট গ ল্প ৩৮ কাঁটাতার l  শচীন দাশ ৪৪ একটি অন্যরকম প্রতিশোধ l  সাইফুর রহমান ৫২ রিয়ার প্রার্থনা l  নীহারুল ইসলাম ৫৬ শেফালি l  মহি…

  • স ম্পা দ কী য়

    বাংলাদেশের আধুনিক স্থাপত্যচর্চার পথিকৃৎ মাজহারুল ইসলামকে নিয়ে কালি ও কলমের এ-সংখ্যাটি প্রকাশিত হলো। তাঁরই একক প্রচেষ্টা, চর্চা ও সাধনায় এদেশের স্থাপত্য বোধে, মননে ও শৈল্পিক গুণাবলিতে সমৃদ্ধ হয়েছে; স্থাপত্যচর্চার প্রসারও ঘটেছে। তাঁর সৃজন-কৌশলে, ভাবনায় ও জিজ্ঞাসায় উদ্বুদ্ধ হয়ে উত্তরকালের স্থপতিরা নিজেদের ক্ষেত্রে নতুন ধারণা তৈরি করেছেন। পঞ্চাশের দশকে পাশ্চাত্যে স্থাপত্যবিদ্যায় উচ্চতর জ্ঞান অর্জনের পর তিনি…

  • বাজ

    সৈয়দ মনজুরুল  ইসলাম আয়াজের বাবা যখন পা রাখেন আটিরচরে, যমুনা খুব দয়ালু ছিল বড় এই চরটার প্রতি। প্রতি বছর এর আয়তন বাড়ত; চরের মানুষ কিছু ধান, কলাই বাদাম ফলিয়ে গরু চরিয়ে বেশ চালিয়ে দিত দিনকাল। রাজাপুর থেকে নৌকায় ঘণ্টাখানেক লাগত আটিরচরে পৌঁছাতে। তারপরও ব্যবসায়ীরা দলবেঁধে আসত। আয়াজের বাবা বলতেন আয়াজকে, এই বছর সাতেক আগেও, নদী…

  • দেহাবশেষ

    জ্যোতিপ্রকাশ দত্ত প্লাবন সব ভাসিয়ে নিয়ে যায় Ñ রেখেও যায় কিছু, ফিরিয়েও দেয় কিছু কখনো। বর্ষায় ফুঁসে ওঠা, গ্রীষ্মে ক্ষীণতোয়ার শরীর যখন নিরাভরণ, তখন দেখা যায়। গভীর জলাশয়ের সব সম্পদ নদীতে ফিরে গেলেও পলিতে গাঁথা থাকে তস্কর প্লাবনের লুণ্ঠিত কিছু সামগ্রী। তবে ঠিক যেমনভাবে তাকে নিয়ে গেছিল, তেমন করে ফিরিয়ে দেয় না, সেই চেহারায়ও নয়।…

  • হরকিশোরবাবু

    হরিশংকর জলদাস সেদিন সকাল ৭টা ৩৫ মিনিটে হরকিশোরবাবু মারা গেলেন। বইচাপা পড়েই মারা গেলেন তিনি। তাঁর মারা যাওয়ার কোনো কারণ ছিল না। বয়স তাঁর ৫৫ হলেও শরীরে কোনো রোগবালাই ছিল না। প্রেসার ছিল নরমাল, ডায়াবেটিস, ক্ষুধামান্দ্য, মাথা ঝিমঝিম, হাঁটতে কষ্ট – কোনোটাই ছিল না হরকিশোরবাবুর। পাঁচ ফুট আট ইঞ্চির হরকিশোরবাবুর শরীর ছিল সুঠাম, শুধু গলার…

  • পায়রা হামার লদীটো! – কুথা কুন্ঠে বটে তু?

    আবুবকর সিদ্দিক চোতবোশেখের নিদয়া রোদে সীসা গলে আসমান ঝলসায় নদীতে আগুন লাগে। দূরে পায়রা নদীতে তপ্ত লাভা ঝলকায়। ওপারে ধোঁয়া ধোঁয়া ঝাপসা আমবাগান। তারো পারে দিগন্ত তামাপোড়া। লয়াগন্জের চক ওটা। এপারে এটা খোজাপুরের দিয়াড়। এখানে গ্রামগুলো গায়ে গায়ে হুমড়ি খেয়ে : নোনাডাঙ্গা, ক্যাশরডাঙ্গা, ঢুলিগাতী, হোসেনগন্জ যেন মায়ের পেটের ভাইবোন। দেখেশুনে একটা শেঁয়াকুলঝোপের আড়াল নিয়ে আরাম…

  • কাছে দূরের গান

    প্রশান্ত মৃধা রেণুকা এসেছে! ফ্ল্যাটের ঝুলবারান্দামতন চিলতে জায়গাটায় বিরজাবালা নাতি কোলে নিয়ে দাঁড়িয়ে নিজের অজান্তেই অপেক্ষা করছে, ছেলে নিখিল কখন আসে। সেই সকালবেলা যায় নিখিল, একটা বড়োসড়ো গাড়ি আসে নিতে, তারপর নাকি কোথায় কোথায় ঘোরে; বলে, ফিল্ডে কাজ। তাই সন্ধ্যার আগে আগে, না তাও সবদিন নয়, কোনো কোনো দিন বিকেলের আলো সামনের বাড়িগুলোর গা থেকে…

  • ছোটগল্প : কথা কতিপয়

    সৈ য় দ  শা ম সু ল  হ ক বাংলাদেশে মনে হয় কবিতার পরে-পরেই ছোটগল্প অধিক লেখা হয়। লাগসই অনুমানে বলতে পারি, দৈনিকের সাহিত্য সাময়িকী, মাসিক সাহিত্যপত্র আর ছোটকাগজ মিলিয়ে বছরে চার-পাঁচ হাজার কবিতার বিপরীতে, প্রায় হাজার দেড়েক ছোটগল্প তো ছাপা হয়ই; এর বেশি ছাড়া কম হবে না। উপন্যাস  সে-তুলনায় Ñ সত্যিকার উপন্যাস, ঈদসংখ্যার তাড়া-লিখনে…

  • জয়নাল মাস্টার

    দিলওয়ার হাসান আজ থেকে বছর দুয়েক আগে নেতার সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন মালঞ্চ গ্রামের যে-চার কৃষক, নেতার আগমন সংবাদ শুনে যারপরনাই খুশি হলেন। সাব্যস্ত করলেন কাল নেতার মিটিংয়ে যাবেন জেলা শহরে। নেতার কথা উঠতেই জয়নাল মাস্টারের কথাও মনে এলো তাদের। কারণ, জয়নাল তাদের এলাকার নেতা। তার বাড়িতেই নেতার সঙ্গে তারা পাত পেতে খেয়েছিলেন। জয়নালের স্ত্রীর…

  • মহিমের জোড়া বলদ

    মাহবুব রেজা গঞ্জের পাশ দিয়ে বয়ে চলা মরা খালের কাছে এসে দাঁড়ায় সে। অনেকক্ষণ হলো ছাইরঙা সন্ধে উতরে অন্ধকার নেমেছে। অন্ধকার এখনো তেমন জমাট হয়নি। তবে অন্ধকারটা জমাট বাঁধবো-বাঁধবো করছে। কচুরিপানা এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে। অন্ধকারের ভেতর কচুরিপানাগুলোকে অধিকতর অন্ধকার বলে ভ্রম হয়। কচুরিপানার পাশে বাঁধা লতাপাতা দিয়ে জাংলার মতো করে বানিয়ে অনেকটা জায়গা দখল করে…

  • একটি অশোকগাছ কিংবা কমলারঙের রোদ

    রাশেদ রহমান আমার একটি গল্পের চরিত্র হতে চায় নূরুল ইসলাম বাদল। বাদলভাই পদ্মমণি পুকুরের জলের মতো সবার জন্য নিবেদিত – শহরের কোন সাংস্কৃতিক কর্মী অসুস্থ, হাসপাতালে নিতে হবে; কার স্কুলের বেতন বাকি, দিতে পারছে না – কার কাছে গেলে কিছু টাকা পাওয়া যাবে; বিরাম নেই বাদলভাইয়ের। সেই ছেলেবেলা থেকে সংগঠন করছে; এখনো করে – বউ-বাচ্চা…