September

  • শিক্ষক মাজহারুল ইসলাম

    ফারহানা শারমিন ইমু ‘বড় হয়ে পৃথিবীর প্রেসিডেন্ট হবো’ – এমনটা ভাবতাম একেবারে ছোটবেলায়। আরেকটু যখন বড় হলাম – বাংলাদেশের প্রেসিডেন্ট হবার স্বপ্ন দেখতাম। মানুষ যত বড় হয়, বোধকরি স্বপ্নগুলো বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে ততই ছোট হতে থাকে – বয়সের সঙ্গে সঙ্গে মানুষ তার সীমাবদ্ধতা, ক্ষমতা যথাযথভাবে উপলব্ধি করতে শেখে। আমি তখনো আমার সীমাবদ্ধতা, অবস্থান বুঝতে…

  • হৃদয়ের মণিকোঠায় আগলে রাখি তাঁর স্মৃতি

    নাজিয়া জাবীন কীভাবে এ-লেখার শুরু, কীভাবেই বা তা শেষ করব কিছুতেই বুঝে উঠতে পারি না, পারছি না। হয়তো এলোমেলো হয়ে ঘটনাগুলি এ-পাতায় স্থান নেবে কারণ কোন ঘটনাটি কখন মনে হবে, এত ঘটনা, এত কথা যা হয়তো আমি সন-তারিখ হিসেবে পরপর সাজাতেও পারব না। দেখতে দেখতে বেশকটা দিন পেরিয়ে গেল। দিনটি ছিল জুলাই মাসের ১৪ তারিখ।…

  • স্থাপত্যকাব্যের কবি ও তাঁর স্বপ্ন

    স্থাপত্যকাব্যের কবি ও তাঁর স্বপ্ন

    আমাদের জীবনে তাঁকে পেয়েছিলাম একজন বড়মাপের মানুষ হিসেবে…

  • দেশপাগল এক প্রকৃত মানুষ

    পঙ্কজ ভট্টাচার্য আমাদের সকলের প্রিয় মজুভাই, এদেশের স্থাপত্য শিল্পের পথিকৃৎ মাজহারুল ইসলাম, সম্প্রতি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। পরিণত বয়সেই তিনি বিদায় নিয়েছেন। তবু কেন জানি তাঁর তিরোধান মেনে নেওয়া কঠিন। মজুভাইয়ের যোগ্য সহধর্মিণী আমাদের প্রিয় বেবী আপা আমার স্ত্রী রাখীকে একাধিকবার বলেছেন, ‘পঙ্কজ যেন তার মজুভাইকে একটিবার দেখতে আসে, তোমাদের মজুভাই হয়তো চিনতেও…

  • স্থপতি মাজহারুল ইসলামের সান্নিধ্যে
  • কেন তিনি মাজহারুল ইসলাম

    মুনতাসীর মামুন আমি তখনো বোধহয় বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র অথবা ছাত্রত্ব পেরিয়েছি। সময়টা ১৯৭০ থেকে ১৯৭৪-এর মধ্যে। আমার বড় চাচা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর আমাকে বললেন, ‘চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাই।’ আমাকে নিয়ে চললেন ধানমন্ডির দিকে। ধানমন্ডি তখন সত্যিই আদর্শ একটি আবাসিক এলাকা, নিরিবিলি। পুরনো ২৫ নম্বর সড়কের উলটোদিকে একটি বাড়ির ফটকে এসে পৌঁছলাম। ভেতরে…

  • কথোপকথনে স্থপতি মাজহারুল ইসলাম

    জায়নাব ফারুকী আলী শামা যুক্তরাষ্ট্র থেকে ফিরে স্থপতি হিসেবে চাকরি খুঁজছি। মা বললেন, এদেশের সবচেয়ে শ্রদ্ধেয় স্থপতি মাজহারুল ইসলামের উপদেশ নেওয়ার জন্য। আমি তাই গেলাম সেই ঐতিহাসিক লাল ইটের বাসায় তাঁর সঙ্গে দেখা করার জন্য। আমরা বসলাম সামনের বারান্দার শান্ত, ঠান্ডা পরিবেশে। আলোচনার শেষে গুরু হেসে বললেন, ‘বাঙালি হতে হবে, মনে, প্রাণে, পুরোমাত্রায়।’ আমার বুঝতে…

  • এক পরিশীলিত স্থপতি

    কাজী আনিস উদ্দিন ইকবাল ৩ পরীবাগ, লোহার গেটের পাশে দেয়ালে লেখা, গেট বন্ধ। কলিংবেল চোখে পড়ল না, গেটের মধ্যে একটু ছিদ্র দিয়ে দেখলাম ভেতরে অনেকটা বড় বাগানের মাঝে একটা বাড়ি, ব্রিটিশ আমলের। গেট থেকে সুরকিঢালা একটা পথ গাড়িবারান্দা পর্যন্ত। এমন বাড়িতে গেটে অন্তত কোনো দারোয়ান থাকার কথা! কাউকেই দেখা যাচ্ছে না, লোহার গেটে একটু জোরদার…

  • একটি সূর্যের পতন

    মো. মাহবুবুল হক স্থপতি মাজহারুল ইসলামের কথা বলছি। তাঁর জীবনবৃত্তান্ত বলব না, তাঁর সান্নিধ্যে আসার সুযোগও আমার হয়নি, তাই তাঁর সম্বন্ধে যা জেনেছি শুনেছি তা-ই বলে যাব। তাঁর কাজ, দর্শন, অবদান আর ব্যক্তিত্ব এসব। বাংলাদেশ অভ্যুদয়ের পর তিনি সরকারি কোনো পদে আসীন না থেকে স্থাপত্যজগতে সদা জ্বলজ্বল করতেন। আন্তর্জাতিক বিচারে গ্রহণযোগ্য স্থাপত্যের দিশারী তিনিই ছিলেন…

  • স্থাপত্যেরও অধিক প্রখর যাঁর মূল্য পরিমাণ

    আমিমুল এহসান যদি বাংলা সাহিত্যের আকাশ আলো করে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্রকলায় শিল্পাচার্য জয়নুল আবেদিন, তাহলে স্থাপত্যে অবিসংবাদী হয়ে থাকবেন স্থপতি মাজহারুল ইসলাম। তাঁর হাত ধরে এই ভূখন্ডে আধুনিক স্থাপত্যের সূচনা হয়েছে। ইসলামি স্থাপত্যরীতি আর ঔপনিবেশিক অলংকরণের মিশ্রণে যে-নির্মাণধারা পঞ্চাশের দশক থেকে চেপে বসেছিল আমাদের নগরে, স্থপতি মাজহারুল ইসলাম তাকে একাই চ্যালেঞ্জ করেছিলেন। স্থাপত্যকে তিনি…

  • স্থপতি মাজহারুল ইসলামের স্বপ্নের ঢাকা

    রেজাউর রহমান খালি গলায় সুমধুর আজান ভেসে আসা শহরে এখন উচ্চস্বরে অগণিত যান্ত্রিক আজানের এলোমেলো ধ্বনি হয়ে ওঠে শব্দসন্ত্রাস। ভোরবেলার পশ্চিমাকাশ উজ্জ্বল, পুবাকাশে ঘন মেঘ জমেছে। দিনটা শুরুই হলো কেমন যেন শেষ সন্ধ্যার বিবর্ণ আবহে। দোয়েল কোকিলের ভোরে ঘুম ছোটে কাকের কর্কশ চিৎকারে বিষণ্ণতা দিয়ে। কর্মব্যস্ত দিনের চিত্রনাট্য আরো ভয়াবহ। লোকটি বাসের মহিলা যাত্রীদের অংশে…

  • একজন শ্রেষ্ঠ মানুষ আমাদের মজুভাই

    মতিউর রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানুষ, সেরা স্থপতি মাজহারুল ইসলাম (১৯২৩-২০১২) প্রায় চার বছর ধরে বেশ অসুস্থ ছিলেন। প্রিয় আত্মীয়স্বজন আর বন্ধুদের চিনতে পারতেন না। কথাও বলতেন না তেমন। কখনো বড়ো বড়ো চোখ করে তাকাতেন, কখনো আবার তাকাতেন একটু দুষ্টুমিভরা হাসি নিয়ে। শেষ ছয় মাস তো একদমই কথা বলতে পারতেন না। ২০০৯ সালের মাঝামাঝি সময়ে…