2013

  • ইংরেজি কবিতা, পঞ্চাশের প্রজন্ম

    সরকার মাসুদ বিশ শতকের পঞ্চাশের দশক কালের গর্ভে তলিয়ে গেছে অর্ধশতাব্দী আগে। এ কালপর্বটি শুধু বাংলাদেশের (সে-সময়ের পূর্ব পাকিস্তানের) শিল্প-সাহিত্য-সংস্কৃতির বেলায় গুরুত্বপূর্ণ নয়, গ্রেট ব্রিটেন বা যুক্তরাষ্ট্রের মতো দেশের শিল্প-সাহিত্যের ক্ষেত্রেও রীতিমতো উল্লেখযোগ্য। এর অন্যতম কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ সর্বাত্মক যুদ্ধ সবকিছু পালটে দিয়েছিল। ওলট-পালট হয়ে গিয়েছিল সাহিত্যের পূর্বতন, প্রায় নিস্তরঙ্গ ভাববিশ্ব। স্বভাবতই কবিতার ক্ষেত্রেও…

  • রশীদ করীমের উত্তম পুরুষ

    শহীদ ইকবাল উপন্যাসের আদর্শটিতে আচ্ছন্ন তার শিল্পরূপ – এমতে উপন্যাসের শিল্পরূপ উপন্যাসশিল্পকে নির্মাণ করে, প্রতিশ্রুত করে তোলে। আর কাহিনিগদ্য তার নির্ণায়ক। সেটি বলীয়ান হয় পরিস্রুত আধুনিক উপাদানে। বাংলা ভাষা তাকে স্পর্শ করে স্মর্তব্য আধুনিকতায়। রশীদ করীমে (১৯২৫-২০১১) তা ধৃত বিশ শতকের মধ্যভাগে  – অনেক আর্থ-সাংস্কৃতিক প্রতিকূলতায়। বলছি, বাঙালি মুসলমান মনে, এবং এতদ্সংশ্লিষ্ট আখ্যায়। কহিনিগদ্যের প্রস্ত্ততিবীক্ষায়…

  • নজরুল-সান্নিধ্যে : চুরুলিয়া ও পশ্চিমবঙ্গে

    শান্তনু কায়সার নজরুলকে লেখা চিঠিতে একবার রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘আমরা আছি তোমাদের পাশের জেলাতেই।’ শান্তিনিকেতন থেকে লেখা এ-চিঠিতে তিনি নজরুলের জন্মভূমির প্রতি ইঙ্গিত করেছিলেন। শান্তিনিকেতন বীরভূম জেলায় আর তার পাশের জেলা বর্ধমানে নজরুলের জন্মস্থান চুরুলিয়া। এর আগে শান্তিনিকেতন ও বিশ্বভারতীতে গেলেও চুরুলিয়া যাইনি। তাই এবার ২৫ জানুয়ারি (২০১৩) থেকে অনুষ্ঠেয় কলকাতা পুস্তকমেলায় যোগদানের জন্য ২৩ জানুয়ারি…

  • নজরুলের প্রতিবাদী সত্তা ও ‘বিদ্রোহী’ কবিতা

    বাঁধন সেনগুপ্ত কবি নজরুলের জীবনের প্রারম্ভিক পর্বে তাঁর ব্যক্তিজীবন ও সমকালীন প্রতিবাদী সত্তা প্রায় সমার্থক। এককথায় সমকাল আচ্ছন্ন করেছিল কবির জন্মের পরবর্তী বিংশ শতাব্দীর প্রতিবাদী হৃদয়। অনতিকাল পরেই নতুন শতাব্দীর গোড়ায় গভর্নর জেনারেল লর্ড কার্জনের প্রস্তাবিত বঙ্গভাগের সুচতুর বিন্যাস এবং পাশাপাশি বৈপ্লবিক ভাবনার সূতিকাগার সারস্বত কেন্দ্র প্রেসিডেন্সি কলেজের রাঁচিতে স্থানান্তর পরিকল্পনা শাসক ইংরেজবিরোধী শক্তিকে সংবদ্ধ…

  • নজরুল ও হুইটম্যান

    সনৎকুমার সাহা বিদ্রোহী’ কবিতা পড়বার সময়ে, অথবা অন্যমনস্ক হয়ে শোনার সময়েও, একটা কথা চকিতের জন্যে মনে ঝিলিক দিয়ে যায় : নজরুল কি হুইটম্যান পড়েছিলেন? ওপর ওপর মনে হতে পারে, নেহাতই ফালতু চিন্তার বেয়াড়া মাতলামি। কোথায় নজরুল, আর কোথায় হুইটম্যান! একজন উনিশ শতকের নামী মার্কিন কবি। প্রতিবাদী বটে। প্রতিষ্ঠানের সুনজরও সবসময় পাননি। তবু খ্যাতিমান। বিশ শতকের…

  • সূচিপত্র

    প্র ব ন্ধ ২৯ ইংরেজি কবিতা, পঞ্চাশের প্রজন্ম   সরকার মাসুদ ছো ট গ ল্প ৪৫ সুখের ভিন্ন-ব্যাকুলতা নিয়ে  মোহাম্মদ আযাদ ৪৮ নয়ন আর নয়নতারা  তিলোত্তমা মজুমদার ৫১ অধিহার  নাহার মনিকা ৫৪ বাগদাদে কী আশ্চর্য খেলা : ২০০৪  ইকবাল আজিজ ৫৭ রাক্ষস  অনুপ সান্যাল স্মৃ তি ৩৫ পুরনো সেই দিনের…

  • ক্রমে আলো আসিতেছে

    প্রশান্ত মাজী শোনা যায় সে-সময়ের এক খ্যাতিমান কবির বাড়ির বৈঠকখানায় কমলকুমার একদিন আড্ডায় গিয়ে  দেখেন – বসার ঘরটি বেশ দেশজ জিনিসে সাজানো-গোছানো। বিষ্ণুপুরের ঘোড়া, শীতলপাটির কাজ, জলের জন্য মাটির কুঁজো। চারদিক দেখে নিয়ে কমলবাবু কবিকে নাকি বলেছিলেন – ‘ঘরে সবই তো আছে দেখছি, দরকার ছিল একটা বক্না বাছুর আর কিছুটা ছানিভুষি…।’ ছোটখাটো আড্ডায় কমলকুমারের শানিত…

  • মানবিক আখ্যান

    মধুপূর্ণা মুখার্জি ক্ষুধার্ত বাংলা : রাষ্ট্র ও বেনিয়াতন্ত্রের গণহত্যার দলিল সম্পাদনা : মধুময় পাল দীপ প্রকাশন কলকাতা, ২০১৩ ৪০০ রুপি এক. ফিরে দেখা চিত্র-১ : গলির বাড়ি থেকে প্রায় জোর করে ঠেলে বার করে দিলে এক ভদ্রলোক – এক মা আর তার বছর সাতেকের মেয়েকে। মায়ের হাতে একটা বাঁশের চেলা, আর এক হাঁড়ি ফ্যানভাত। এক…

  • একটি মেয়ে

    আফসার আমেদ ॥ ২৬ ॥ ফ্ল্যাটের গেটে ঢোকার মুখে সেঁজুতির দেখা রবি ব্যানার্জির সঙ্গে। রবি ব্যানার্জি থমকে দাঁড়ায়। ‘কী ব্যাপার, তুমি এতদিন পরে, কোথায় ছিলে?’ ‘এই কলকাতার বাইরে কিছুদিন কাটিয়ে এলাম।’ ‘এখনই ফিরছ?’ ‘এখনই, হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ধরে এই নামলাম। – তো বউদি, হৃদয় আছে তো?’ ‘না, ওরা তো নেই। আমার সঙ্গে আর থাকতে…

  • সত্তরের সাত চিত্রকর

    জাহিদ মুস্তাফা একবিংশ শতকের দ্বিতীয় দশকের গোড়ায় দাঁড়িয়ে যখন পেছনের দিকে তাকাই – দেখি কী বিপুল সম্ভাবনা নিয়ে বাংলাদেশ নামে একটি নবীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। মুক্তিযুদ্ধের গৌরবের কাছে সেদিন পরাস্ত হয়েছিল সব অসুন্দর। স্বাধীন রাষ্ট্র পেয়ে আমাদের সৃজনশিল্পের চর্চা গতি পেয়েছিল। শিক্ষার্থী-শিল্পীদের মধ্যেও নতুন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ অবারিত হয়। ওই সময়ের সাত সহপাঠী শিল্পীর একটি…

  • গণেশ পাইন ও তাঁর শিল্পিত অনুসন্ধান

    নূরুজ্জামান কায়সার কিছু কিছু মানুষ কালজয়ী হয়ে থাকেন তাঁর কর্মের মধ্য দিয়ে। সাধারণ জীবনযাপনের মধ্যে থেকেও গড়ে তোলেন অসাধারণ এক পৃথিবী। নিজের জীবনের ব্যাপ্তি বিলাস ও বৈচিত্র্যকে ঠেলে দিয়ে এক আবর্ত, তৈরি করেন আর তার মধ্যে নিমগ্ন থাকেন ভালোলাগা-ভালোবাসা, সুখ-দুঃখ, স্বপ্ন-সমাজ আর জীবনযাপনের নানা ভাঙাগড়া দিক নিয়ে। শিল্পী গণেশ পাইন বরাবরই সেই পৃথিবী নিয়ে সুখী…

  • অতিদানবের ঈশ্বররসনা

    কামরুজ্জামান জাহাঙ্গীর অতিমানবের ঈশ্বর বাসনা হুমায়ূন মালিক জোনাকী প্রকাশনী ঢাকা, ২০১৩ ১৫০ টাকা অতিমানবের ঈশ্বর বাসনা হুমায়ূন মালিকের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য উপন্যাস। আমরা গ্রন্থটির পাঠ শুরুতেই বুঝতে পারছি যে, এ-উপন্যাসের ভেতর দিয়ে বহুমাত্রিক জীবনবিন্যাসই শুধু প্রকাশ পায়নি, এর অন্তর্জগতে ভ্রাম্যমাণ আছে সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতার এক ব্যাপক ইতিবৃত্ত। আমরা উপন্যাসটির শুরুতেই দেখবো উষা নামে জায়গাটি কার্যত এক সাম্রাজ্যবাদী…