2013

  • বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে

    আশীষ-উর-রহমান বিদায়ী শীতকে ছুঁইছুঁই করছে বসন্ত। ঋতুরাজ উষ্ণ নিশ্বাস ফেলছে গতায়ু শীতের কাঁধে। গাছপালার শাখা থেকে মলিন বিবর্ণ পাতা ঝরিয়ে দিচ্ছে থেকে থেকে বয়ে যাওয়া দমকা হাওয়ার ঝাপটা। বিমর্ষ প্রকৃতির গভীর সত্তায় জেগে উঠেছে প্রাণপ্রাচুর্যের স্পন্দন। তারই এক অনির্বচনীয় সুরলহরি বয়ে যাচ্ছে চরাচরজুড়ে। রবীন্দ্রনাথের কথা মনে পড়ে – ‘আনন্দধারা বহিছে ভুবনে…।’ সেই আনন্দকে আরো নিবিড়…

  • সম্পর্কের কনস্ট্রাকশন ও কম্পোজিশন

    জাফরিন গুলশান পাটের চট, চটের বুনট, এর আঁশ এবং এর থেকে সম্ভব সকল সম্ভাবনার সঙ্গেই খেলেন কাজী সাঈদ আহমেদ। কোলাজ পদ্ধতিতে বিবিধ আঙ্গিক (ফর্ম) গুরুত্বপূর্ণ উপায়ে সংযোজিত হয় ক্যানভাসে। ক্যানভাস বা চিত্রপটের মূল আধার কখনোবা প্রচলিত মার্কিন কাপড়, কখনোবা চট। এর ওপরের বিভিন্ন তলে পরতের পর পরতে রং লেপনে বিনির্মাণ হয় শিল্পীর চেতনার ভাষা। ‘রিকনস্ট্রাকশন…

  • মূর্ত-বিমূর্ত জীবনধারা

    জাহিদ মুস্তাফা চার দশকের বেশি সময় ধরে আমাদের চারুশিল্পে সক্রিয় নম্র-নিভৃতচারী শিল্পী বীরেন সোম। বিংশ শতকের ষাটের দশকের মাঝামাঝি তিনি চিত্রকলায় শিক্ষা নিতে এসেছিলেন ঢাকার তৎকালীন চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। তখন মাথার ওপর বটবৃক্ষের মতো ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী আনোয়ারুল হক। জামালপুর থেকে কৈশোর-উত্তীর্ণ বয়সে ঢাকায় এসে চারুকলায় ভর্তি হয়েছিলেন শিল্পী হিসেবে নিজেকে…

  • ফরিদা জামানের মরমি জাল

    মইনুদ্দীন খালেদ মাটি মানুষকে ডাকে। মাটির টানে মানুষ ফিরে ফিরে আসতে চায় তার আঁতুড় আবাসে – জন্মভূমে। আর মাটি-মায়ের টানে পৃথিবী অভিমুখী হয়ে আছি আমরা সবাই। মাধ্যাকর্ষণের অমোঘ সূত্রটিই কি স্বভূমির জন্য মানবহৃদয়ের যে দুর্নিবার আকর্ষণ তার জন্য দায়ী? আমরা সুজলা দেশের মানুষ। আমাদের হৃদয়ে দয়ালু-জলের আর্দ্রতা। জলকষ্টে আমাদের নাভিশ্বাস ওঠে। জলধারা শুকিয়ে গেলে আমরাও…

  • নজরুল-বীক্ষা সমাচার

    রাজিউল হাসান নজরুল-বীক্ষা সুব্রত কুমার দাস গদ্যপদ্য ফেব্রুয়ারি ২০১৩ ঢাকা ১৪০ টাকা বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় সংগীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, সাহিত্যিক, দেশপ্রেমী, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিস্তর গবেষণার ফসল অধ্যাপক সুব্রত কুমার দাস-রচিত এবং গদ্যপদ্য থেকে প্রকাশিত নজরুল-বীক্ষা। সুন্দর এবং সাবলীল ভাষায় রচিত এ-গ্রন্থটি এগারোটি পরিচ্ছেদে বিভক্ত। পাঠক সাধারণত প্রবন্ধ,…

  • সময় যখন পরিমলদের

    কামরুজ্জামান জাহাঙ্গীর এখন পরিমল মঈনুল আহসান সাবের অনিন্দ্য প্রকাশনী ঢাকা, ২০১৩ ২৫০ টাকা মঈনুল আহসান সাবের কথাশিল্প-চর্চা করছেন সাত দশক ধরে। তিনি লেখালেখির শুরু থেকেই সময়কে একটা দরকারি ফ্যাক্টর হিসেবে ধরছেন, এ তাঁর এক সাধনা বটে! আমরা যখন ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত তাঁর উপন্যাস এখন পরিমল পড়তে থাকি, তখন আমাদের কারো কারো মনে হতেও পারে,…

  • মানবিক আখ্যান

    মহি মুহাম্মদ মোহনা হরিশংকর জলদাস প্রথমা প্রকাশন ঢাকা, ২০১৩ ২২০ টাকা মোহনা বারাঙ্গনা রমণী। মোহনা রূপসী, মোহনা অপরূপা। তাকে ঘিরে যে-কাহিনির সূত্রপাত হয়েছে, তার নাম মোহনা। মোহনা – একটি উপন্যাস (২০১৩)। দুটি ধর্ম-সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ, রাজ্য দখলের। পাল রাজা আর সাধারণ কৈবর্তরা। কৈবর্তদের ডমরনগরের বারাঙ্গনাপল্লির বারাঙ্গনা মোহনা, মোহনীয় মোহনা কাহিনির কেন্দ্রবিন্দুতে। কাহিনির ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে,…

  • এলোমেলো হাওয়ায় উড়ে আসা ফুল

    পিয়াস মজিদ এলোমেলো হাওয়া সনৎকুমার সাহা শুদ্ধস্বর ফেব্রুয়ারি ২০১৩ ৪৫০ টাকা সনৎকুমার সাহা গদ্য অঙ্কন করেন; অবনীন্দ্রনাথ ঠাকুর যেভাবে ছবি লিখতেন। এই সিদ্ধান্তে আমরা নিঃসংশয় অন্তত এবার বইমেলায় প্রকাশিত তাঁর এলোমেলো হাওয়া  পাঠান্তে। ষোলোটি ভাবনা ও ভাষাদীপ্ত প্রবন্ধপুষ্পে গেঁথে তোলা ফুল যেন আলোচ্য গ্রন্থ। প্রারম্ভ যদি ‘স্বপ্ন’ ও ‘বনলতা সেন’ দিয়ে, পরিশেষ তবে ‘ভাষা-সাহিত্যের রাজ্যপাট…

  • সময়, জীবন ও বাস্তবতা

    আমিনুর রহমান সুলতান শিস ও অন্যান্য গল্প শাহীন আখতার বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেড ঢাকা, ২০১৩ ২১৫ টাকা বাংলাদেশের সাহিত্যের নানা শাখা সমৃদ্ধ হচ্ছে নতুন নতুন ভাবনা, সৃষ্টি ও শিল্প-রসোত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে। আশির দশকের পুরো সময় ও নব্বইয়ের দশকের গোড়ার দিকেও পাঠক-সমালোচক-লেখকের ভাবনা ছিল যে, ছোটগল্প কি মরে যাচ্ছে? কিন্তু সাম্প্রতিক গল্পপাঠে তার ব্যতিক্রম লক্ষ করার…

  • একটি মেয়ে

    আফসার আমেদ ॥ ২৫ ॥ একদল সন্ন্যাসিনীর সঙ্গে সে চলেছে সমাজসেবা করতে গ্রাম-গ্রামান্তর পেরিয়ে। একইরকম শাড়ি পরেছে তারা। কণ্ঠে সুন্দর একটা গান গাইছে। পথশ্রমে ক্লান্ত হচ্ছে না। খালি পা,  িস্নগ্ধ নিসর্গ। মানবসেবার গান। কে যেন তাকে বিরক্ত করে। তার সঙ্গে কথা বলতে চায়। গা ধরে নাড়ায়। ‘দিদি, দিদি।’ বুঝতে পারে সেঁজুতি, সে ঘুমিয়ে আছে। কে…

  • নদী কারো নয়

    সৈয়দ শামসুল হক ॥ ২৪ ॥ চা আনতে কন্ট্রাক্টর সাইদুর রহমানের সমুখ থেকে উঠে যায় কুসমি। – আপনে বইসেন খানিক, চা নিয়া আসি। বিস্কুট কি দেমো? তিনি হাত নেড়ে অস্পষ্ট একটা ভঙ্গি করেন, যার অর্থ দিতেও পারো, নাও পারো। সাইদুর রহমানকে আজ গল্পে পেয়েছে। কুসমি তাঁর দিকে খানিক নজর ফেলে দেখে নেয়। মনে হয় অনেকক্ষণ…

  • সৈয়দ মুস্তাফা সিরাজের অজ্ঞাতবাস

    শহীদ ইকবাল আমাদের অন্যতম কথাশিল্পী কায়েস আহমেদ মত দেন : ‘অভিজ্ঞতা রূপান্তরিত হয় উপলব্ধির সারাৎসারে, উপলব্ধি লেখকের চেতনায় আনে নৈর্ব্যক্তিকতা, এই নৈর্ব্যক্তিকতাই বাস্তবের উপরকার সমস্ত বায়বীয় আবরণকে ছিন্ন করে দেয়।’ আর উল্ফ লেখেন ‘the proper stuff of fiction’ does not exist; everything is the proper stuff of fiction, every feeling, every thought; every quality of…