2014
-
প্রাচ্য-চিত্রকলার অভিযাত্রা
জাহিদ মুস্তাফা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রাচ্যকলার এক গুরুত্ববহ যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই শিল্পধারাকে তার সীমিত পরিসর অর্থাৎ ফুল-পাখি-লতা-পাতা আর রমণী-অবয়বের বৃত্ত থেকে বের করে মননশীল আধুনিক নিরীক্ষায় তুলে আনতে তৎপর হয়েছেন প্রাচ্য ঘরানার শিল্পী-শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা গড়ে তুলেছেন ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ। তাঁদেরই চতুর্থ প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাইশজন শিল্পী। প্রদর্শনীর…
-
একটি প্রদর্শনী সম্পর্কিত কিছু বাস্তবতা
জাফরিন গুলশান বাংলাদেশের সমসাময়িক শিল্পচর্চার ধারাবাহিকতায় নানা দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ একটি প্রদর্শনী শিল্পকলা একাডেমিতে হয়ে গেল। সম্ভবত সর্বশেষ ১৯৮২ সালের পর ২০১৪-তে জাতীয় ভাস্কর্য-প্রদর্শনী আয়োজিত হলো গত ১১ থেকে ২০ মে পর্যন্ত। প্রায় দুই দশকে আর কোনো ভাস্কর্য-প্রদর্শনী জাতীয়ভাবে আয়োজিত হয়নি। এত বছর পর এ-উদ্যোগ গ্রহণ করা হলো – এ-বিষয়ে সকলের জিজ্ঞাসা জাগা খুব…
-
চ্যাপলিনের প্রথম ছবি
সুশীল সাহা আমাদের পরম সৌভাগ্য যে, সিনেমার প্রায় জন্মলগ্ন থেকে এই মহাশক্তিশালী শিল্পমাধ্যমটির সঙ্গে যুক্ত হয়েছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পী চার্লস স্পেন্ডার চ্যাপলিন। অথচ দারিদ্রে্যর কশাঘাতে জর্জর শিশু চ্যাপলিনের সামান্য গ্রাসাচ্ছাদনের জন্য বেপথু হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু সবার অলক্ষে রচিত বিধিলিপি বোধহয় একটু অন্যরকম ছিল। তাইতো মাত্র পাঁচ বছর বয়সে উপার্জনের…
-
ইতিহাসের ছবি
সাগর চৌধুরী দক্ষিণ কলকাতায় আমাদের আবাসের যে-ঘরটিতে বসে মাঝেমধ্যে আমি লেখালেখির খেলা খেলি, তার একটা দেয়ালে একটা ছবি টানানো আছে। পেইন্টিং বা হাতে-অাঁকা ছবি নয়, ফটোগ্রাফ, আলোকচিত্র। ছবিটা অনেকদিন ধরেই আমাদের কাছে রয়েছে। বেশ কয়েক বছর আগে আমাদের এক আমেরিকান বন্ধু লন্ডনে আমাদের অতিথি হয়েছিলেন সপ্তাহ দুয়েকের জন্য। তিনিই কোনো একটা পুরনো জিনিসপত্রের দোকানে এ-ছবিটা…
-
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের গল্প অতিকায় ডানাওয়ালা এক বুড়ো
অনুবাদ : আন্দালিব রাশদী বৃষ্টিপাতের তৃতীয় দিন পর্যন্ত বাড়ির ভেতর তাদের হাতে এত কাঁকড়া মারা পড়ল যে পেলাইয়োকে ভেজা উঠোন পেরিয়ে এসব কাঁকড়া সমুদ্রে ছুড়ে ফেলতে হলো। কারণ নবজাত শিশুটির সারারাত জ্বর ছিল আর সবাই মনে করল এই দুর্গন্ধই অসুখের কারণ। সেই মঙ্গলবার থেকে পৃথিবীটা বিষণ্ণ হয়ে আছে। আকাশ আর সমুদ্র দুটোই একই রকম ছাই-ধূসর…
-
মার্কেজের সাক্ষাৎকার
ভূমিকা ও অনুবাদ : আন্দালিব রাশদী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ল্যাটিন আমেরিকার সাহিত্য নতুন করে নির্মাণ করেছেন – এই বক্তব্য মানতে রাজি নন চিলির কথাসাহিত্যিক ইসাবেল আয়েন্দে। তিনি মনে করেন, মার্কেজের হাতে সমকালীন বিশ্বসাহিত্য পুনর্নির্মিত হয়েছে। মার্কেজের অনেক অনুবাদকের একজন এডিথ গ্রসম্যান বলেন, ‘তিনি যা লিখেছেন তার সবই সোনা।’ বিংশ শতকের দ্বিতীয়ার্ধে এসে ল্যাটিন আমেরিকার সাহিত্য…
-
মার্কেজ অনুবাদের অভিজ্ঞতা
গ্রেগোরি রাবাসা অনুবাদ, অনুষঙ্গ ও টীকা : অংকুর সাহা আমার অজস্র অনুবাদের মধ্যে নিঃসঙ্গতার শতবর্ষ এবং এক্কা-দোক্কা১ বই দুটোর সবচেয়ে বেশি সংখ্যায় নতুন সংস্করণ এবং পুনর্মুদ্রণ ঘটেছে। যে-সময়ে আমি এ-লেখাটি লিখতে বসেছি, ঠিক সে-সময়েই ন্যু ইয়র্ক টাইমস এবং লস অ্যাঞ্জেলেস টাইমস সংবাদপত্রের পেপারব্যাক বেস্টসেলারের তালিকায় স্থান পেয়েছে নিঃসঙ্গতার শতবর্ষ, সেটা কিন্তু মূল গ্রন্থের প্রকাশের সময়…
-
এই আমি নই আমি
আফসানা বেগম আজ তেত্রিশ দিন হলো আমি ফেসবুকে ‘ফারহা সিমি’ নামে একটি অ্যাকাউন্ট খুলেছি। ‘ফারহা’ বা ‘সিমি’, কোনো নামেই আমি কাউকে চিনি না। তবে এটা জানি যে, এই নামগুলো শোনা যায় এর-ওর মুখে। তাই হয়তো কোনো কথোপকথনের স্মৃতি ফুঁড়ে নামদুটো আমার সামনে ভেসে উঠেছিল। দুটো নামকে কেবল সন্ধি করে আমি অ্যাকাউন্টটি খুলে ফেললাম। এরকম একটি…
-
যূথবদ্ধ শিল্প
ইব্রাহিম ফাত্তাহ এখন ঢাকায় অন্তত ত্রিশটি আর্ট গ্যালারি কার্যকর। সাজু আর্ট গ্যালারি সবচেয়ে পুরনো। সম্প্রতি এর চল্লিশ বছর পূর্ণ হয়েছে। ঢাকার সবল গ্যালারিগুলোর মধ্যে সাজু সবচেয়ে পুরনো। চল্লিশ বছরের মাইলফলক পেরোনো চাট্টিখানি কথা নয়। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর নতুন এই দেশে চারুশিল্পের বিপণন ব্যবস্থা প্রায় বিপর্যস্ত ছিল। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে ফিরে রমিজ আহমেদ চৌধুরী নামের এক…
-
বাঘের পিঠে বৈশাখি চিত্রমেলা
রবিউল হুসাইন সম্প্রতি ধানমন্ডির গ্যালারি চিত্রকে পটুয়া নাজির হোসেনের ২৫তম একক পটচিত্র-প্রদর্শনী হয়ে গেল। প্রদর্শনীটির শিরোনাম ‘বাঘের দেশে বৈশাখ’, বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে আয়োজিত এবং ৫৮টি পটচিত্র ও আটটি পটের গান শ্লোকমালা দিয়ে সাজানো, যা নতুন বছরের বাঙালির একান্ত নিজস্ব পরিচয়ের একটি সময়োচিত অনন্য উৎসবের জন্য যথার্থ উদাহরণ বলে বিবেচিত। পটুয়া নাজির পার্বতীপুরের একজন স্বাপ্নিক…
-
পতনের শব্দ মধুর
মিঠুন রাকসাম মাঝে মাঝে ওপর থেকে ছেড়ে দিতে হয় কাচের বাসন – ভরাট ব্যাংক দেখতে হয় কীভাবে ফাটে – কীভাবে ভাঙে শুনতে হয় ফাটার সুর – ভাঙার ছন্দ প্রিয় কোনো পাত্র হলে – পতন জমে ওঠে পাত্রের মালিক যেই হোক – জমে ওঠে চূর্ণপাত্রকণা কাচ বা মাটির পাত্র মেয়েদের প্রিয় সহজেই ফাটে বা…
-
একটা পথ শুধু চলে গেছে পপিফুলের
নভেরা হোসেন এক একটা পথ শুধু চলে গেছে পপিফুলের একটা ত্রিভুজ আয়না বাঁকা চাঁদ চোখদুটো বন্ধ, হাত দিগন্তে প্রসারিত শত শত প্রজাপতি শত শত ঘাসফড়িং বৃষ্টির পরের মাঠে তরঙ্গায়িত জল সময় বয়ে যাচ্ছে তোমরাও বয়ে যাচ্ছো সময়ের বিপরীতে দুই পেছন থেকে দেখা। দৌড়ে একটা বাস চার চাকার। পাশের সিটে বরাহনগরের ছেলে। কী এক…
