2014

  • মার্কেজ, জীবন ও রাজনীতি

    সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ গত ১৭ এপ্রিল (২০১৪) প্রয়াত হয়েছেন। ১৯৮২ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ‘for his novels and short stories, in which the fantastic and the realistic are combined in a richly composed world of imagination, reflecting a continent’s life and conflicts’। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন :…

  • গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মহাপ্রয়াণ : আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

    আলী আহমদ  বইয়ের দোকান বলতে ঢাকায় এখনো যেকটি অবশিষ্ট আছে আর নতুন যেকটি যোগ হয়েছে তার কোনোটিতে আন্তর্জাতিক প্রকাশনার, বিশেষ করে লন্ডন-নিউইয়র্ক প্রকাশনী সংস্থাসমূহের সাহিত্যের বইগুলো, স্বাভাবিকভাবে আসে না। এই লজ্জাজনক দীনতার কারণে বিশ্ববিখ্যাত বইগুলো পেতেও আমাদের ব্যক্তিগত যোগাযোগ অপরিহার্য হয়ে দাঁড়ায়। এই যোগাযোগ খুব বেশি মানুষের থাকার কথা নয়। অনেকে তাই ওই জাতীয় বইগুলো…

  • সবচেয়ে প্রভাবসৃষ্টিকারী লেখকদের একজন

    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখার সঙ্গে আমার পরিচয় বহুকালের। ল্যাটিন আমেরিকার সাহিত্যপ্রীতি কিংবা মার্কেজের লেখার গুণে তাঁর লেখা অচিরেই আমার প্রিয় হয়ে ওঠে। পেশাগত কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের সঙ্গে যুক্ত থাকার সুবাদে ১৯৭০ সালেই ওই বিভাগের পাঠক্রমে মার্কেজের লেখা সিয়েন আনিওস দে সোলেদাদ বা শতবর্ষের নিঃসঙ্গতা অন্তর্ভুক্ত করি। সেই সময় ছাত্রদের পড়ানোর…

  • মোনাজাত

    অর্ণব রায় মাতালের কান্ড, পাগলের খেয়াল, বজ্জাত ছেলেপিলের বাঁদরামি – সবরকম ভাবা হয়ে গেলে বোঝা গেল আওয়াজটা আসলে কান্নার। কেউ গলা ফাটিয়ে তারস্বরে সুর করে কাঁদছে। পুরুষের গলা। কতকটা বাঁধপুল বাজারের কাদেরের মতো শুনতে। এশার নামাজের পর থেকেই আওয়াজটা সকলের কানে আসতে থাকে। প্রথম প্রথম, যেমন হয়, কে না কে কাঁদছে মনে করে কেউ সেরকম…

  • এখন তোমার যেমন দরকার

    জিয়া হাশান সকালেই অ্যাডটা চোখে পড়ে। পত্রিকার দুটো পাতা ওলটাতেই সে বুক চিতিয়ে দাঁড়ায়, কিন্তু লুবনা তাতে থিতু হতে পারে না। তার ওপর নজরের একটু ছোঁয়া দিয়ে এগিয়ে যেতে হয়। মনোযোগের জোয়ারি জলে তারে আর ডোবানো হয় না। তবে একনজরেই বোঝে ­- অ্যাডটার দাবি-দাওয়া ভিন্ন ধাঁচের, চেহারা-সুরত আলাদা ধরনের। ক্লাসিফায়েড গোত্রের, পাত্র-পাত্রী চাই গোছের কিন্তু…

  • বীরেন স্যারের চেহারার শেষ পরিণতি

    ইকবাল আজিজ বীরেন স্যার আমার শৈশবের হিরো, আমার দেখা জীবিত মানুষগুলোর মধ্যে সবচেয়ে রূপবান। বীরেন স্যারের সঙ্গে আমার শৈশবের শিল্পচেতনা ও সৌন্দর্যচেতনার অনেকখানি জড়িয়ে আছে; তাঁর কথা কি আমি ভুলতে পারি? তাঁর চেহারা ছিল অতি বিস্ময়করভাবে নায়ক উত্তমকুমারের মতো। সেই আমলে ষাটের দশকের শুরুতে উত্তমকুমার ছিলেন যে-কোনো বিখ্যাত জননেতার চেয়েও অনেক বেশি জনপ্রিয়। আর নায়িকা…

  • সুর ও পুষ্প বিকাশে রঙের আত্মাভিজ্ঞতা

    জাফরিন গুলশান ইফ্ফাত আরা দেওয়ানকে আমি যদি শুধুই একজন চিত্রশিল্পী হিসেবে দেখার চেষ্টা করি, দর্শক হিসেবে আমার জন্য এটি একটি চ্যালেঞ্জ। কারণ, দেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ সময় ধরে খ্যাত। এই খ্যাতির শক্তি আমার দীর্ঘদিনের অভ্যস্ত স্মৃতির সঙ্গে বর্তমানে নেওয়া চ্যালেঞ্জ বেশ দ্বন্দ্ব তৈরি করে। দ্বন্দ্ব-অভিজ্ঞতাই জীবনের চালিকাশক্তি রূপে মার্কসবাদীরা…

  • চলে গেলেন আলী আনোয়ার

    হাসান ফেরদৌস তাঁর যাবার সময় হয়েছে, এ-কথা তিনি বিলক্ষণ টের পেয়েছিলেন। মনে মনে পূর্ণ প্রস্তুতিও ছিল। বিদেশে নয়, দেশের মাটিতে মৃত্যু হোক, এই ছিল তাঁর ইচ্ছা। ছেলেমেয়েদের সে-কথা জানিয়েছিলেন। স্ত্রী হোসনে আরাকেও পইপই করে সে-কথা বলেছিলেন। রোগশয্যায় আর এক মুহূর্ত থাকতেও তাঁর মনে চাইছিল না। সেই দেশে ফিরলেন বটে, কিন্তু লাশ হয়ে। সোমবার, ৩ মার্চ,…

  • বইপত্র

    স্মৃতিসম্পদের পথরেখায় আবুল হাসনাত আকাশভরা সূর্যতারা : কবিতা-গান-শিল্পের ঝরনাধারায় মতিউর রহমান প্রথমা প্রকাশন ঢাকা, ২০১৪ ৮০০ টাকা     সুখদ, প্রাণদ, আনন্দদায়ক স্মৃতিগুলো যখন অস্তিত্বে আলোড়ন তোলে, তখন কত কথাই না মনে পড়ে। কৈশোরের উদ্দাম-দুর্দান্ত দিনগুলো পাড়ি দিয়ে যখন পৌঁছে যাই অঙ্গীকারের পথরেখায়, মনে পড়ে সঙ্গী হয়ে উঠছে বামপন্থী সাহিত্য। দীপিত হয়ে থাকছে ধমনীতে তখন…

  • যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে

    আহমেদ মুনির   এক যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে কতকাল আগে গান গেয়ে উঠেছিল পাখি মাটি খুঁড়ে দেখি তার তীরবিদ্ধ শরীরে এখনো রয়ে গেছে সুরের বেদনা। এই বেদনার পথ ধরে হেঁটে গেছে দেশান্তরী মানুষের দল এক যুদ্ধ থেকে আরো এক যুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে।   স্মৃতির আপেল তার বীজ ছড়িয়েছে ঝিরির কিনারে ঝিরির…

  • যে-সৌরভ মেলায় না

    অশোক মিত্র স্মৃতির ওপর আমাদের দখলদারি নেই। অবচেতন বলে একটি কথা শুনতে পাই। কিন্তু দৈনন্দিন চলাফেরায় তার তো হদিস নেই। স্মৃতি তাই, অন্তত আমার নিজের যা মনে হয়, ঈষৎ খামখেয়ালে এগিয়ে চলে। কিংবা পিছিয়ে যায়। অথবা পিছলে পড়ে। আরো যেটা বাস্তব, স্মৃতি কোনো স্থিরবিন্দুতে দাঁড়িয়ে থাকে না। আজ যে-বিষয়ে একটি বিশেষ রূপ নিয়ে স্মৃতি মঞ্চে…

  • নগরজীবনের চালচিত্র

    জাহিদ মুস্তাফা তাঁর পরিচয় অনেক। তিনি চিত্রকর, চলচ্চিত্র নির্মাতা, চিত্রগ্রাহক, সংগঠক। এক মানুষের ভেতর অনেকগুলো গুণের অস্তিত্ব। তিনি খালিদ মাহমুদ মিঠু। তাঁর সঙ্গে আমার চেনাজানার তিন যুগ হচ্ছে। ঢাকার চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাঁর প্রবেশ ১৯৭৮ সালে, আমার প্রবেশ ঠিক তাঁর পরেই। সুস্থ একটা প্রতিযোগিতা ছিল সমবয়সী শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করা ও সার্থক আঁকিয়ে…