2014
-
বৃষ্টি, ষাটের বাংলার উত্তম-সুচিত্রা জুটি
সেলিম মাহমুদ হৃষিকেশ দাস রোডে বৃষ্টি আবার হরিকিশোর রায় রোডে বৃষ্টি দুটি বৃষ্টি দুরকম ফোঁটায়-ফোঁটায়। হিজলের অন্ধকারে আবাসিক এলাকার বৃষ্টি আপন আপন বৃত্তে নৃত্যরত। বৃষ্টি, পাশের বাড়ির চুলখোলা ঘন মেঘরূপ মেয়েটির লীলা আর কাঁঠালের পাতায় পাতায় তার জলকেলি। বৃষ্টি মহল্লার ডিশতারে অনুভূত রোমান্টিক পিকচার; বৃষ্টি, ষাটের বাংলার উত্তম-সুচিত্রা জুটি সিনেমায়।
-
তুচ্ছ শহর
মনীন্দ্র গুপ্ত এ-শহরটা নাইরোবি, কেরমান বা বগোটার চেয়ে অনেক তুচ্ছ। স্টেশনের নাম লেখা ফলক ঝড়ে রৌদ্রে এমন জীর্ণ হয়েছে যে পড়া যায় না। প্রধান রাস্তাগুলি পাথরের – তেকোনা, চৌকোনা, ট্রাপিজয়েড পাথর – একটা রাস্তা শেষ হয়েছে পুরোনো দুর্গ বা জেলখানায়। আর একটা রাস্তা গেছে মরুভূমির দিকে। একদিন শহরসুদ্ধ লোক দরজা-জানলা বন্ধ করে গ্রীষ্মের এক…
-
বাবর
হাফিজ রশিদ খান বাবরের সঙ্গে আমি থেকেছি অনেক কাল মাতৃভূমিরক্ষার সংগ্রাম আর বিকশিত কাব্যগুণ : এই নিবিড় বিচারে জুড়ি নাই তার এও ভারসাম্য বইকি আমার জীবনে – বলেন মোগল অধিপতি হেসে কোমরবন্ধের তরোয়ালে ফুল্ল গোলাপের মুখ উঁকিঝুঁকি দেয় মুকুটমণিতে রৌদ্র জ্বলে দিগ্বিজয়ী সোয়ারির তকমায় প্রাসাদের বাইরে শত্রুর গান – বীভৎস যুদ্ধের…
-
সর্বনাশা বীজের বিস্তার
মৃণাল বসুচৌধুরী যেখানে পড়েনি রোদ সেখানেই ছায়াহীন তোমাদের শরীরী ভ্রমণ দূরত্বের মূল পটভূমি বারোমাস যেদিকে পড়ে না রোদ সেদিকেই রক্ত জমে ঘাসের ওপর আপাতবিরোধী কিছু তথ্য থেকে দক্ষ মানুষেরা রঙের প্রকৃতি নিয়ে কারিগরি বিবাদ ছড়ায় যেখানে থামেনি লোভ সেখানেই অশালীন হিসেবি উড়ান সেখানেই বিষদাঁত ধারালো গোপন সেখানেই সর্বনাশা বীজের বিস্তার
-
দুটি কবিতা
হুমায়ুন আজাদ পরিত্যক্ত কক্ষ দুঃখ পেয়ো না, কষ্ট পেয়ো না হে জীর্ণ পরিত্যক্ত কক্ষ, শান্ত হও, অধৈর্য হোয়ো না। একটা সময় ছিল যখন দরোজা ঠেলে ঢোকে নি ভেতরে সে, একটা সময় ছিলো যখন পায়ের শব্দে তার শিউরে ওঠো নি তুমি, একটা সময় ছিলো তুমি তার সুগন্ধ পাও নি। তারপর তুমি তাকে পেয়েছিলে, এটাই কি তোমার…
-
সান ফ্রান্সিসকোতে ফাঁস
ওয়াহিদা নূর আফজা রুমমেট মেরি লি আর আমার সমস্যাটা এক। অথচ দুজন এর সমাধান চাচ্ছি দুরকম পথে। এটাই স্বাভাবিক। কারণ আমাদের মিলের থেকে অমিল বেশি। প্রথম এবং প্রধান মিলটার কথা আগে উল্লেখ করি। আমরা সমবয়সী। আমার বয়স চবিবশ। মেরি লি আমার থেকে দুবছরের ছোট। অমিল অনেক। সে বেশ সুন্দর। স্কুল-কলেজে পড়ার সময় তাকে একজন প্রথমসারির…
-
দশ জানুয়ারি ১৯৭২
মনি হায়দার আফসানা খানম কাঁদছেন। সাত মাস ধরে তিনি নিয়মিত কাঁদছেন। না, তার কান্না কেউ শুনতে পাচ্ছে না। মনের ভেতরে গুমরে গুমরে কাঁদছেন। না কেঁদে উপায় কী? তার চারদিকে ভীষণ বিপদ। একমাত্র ছেলে বাড়ি নেই। স্বামী কোথায় আছে, কেমন আছে জানেন না। আদৌ বেঁচে আছে কি-না…। আর ভাবতে চাইছেন না। কিন্তু কোত্থেকে ভাবনা আর মনকান্না…
-
এই কবিতাটা কতোভাবে লিখি
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর লিরিক কবিতার অন্তর্ঘাতী চরিত্র নিয়ে আমরা কথা বলতে বলতে মধ্যরাত পার করি, কিংবা কফি খেতে খেতে আমরা জনকল্যাণমূলক রাষ্ট্রের নিরাপত্তার অসম্ভব খিদের কথা বলতে বলতে ভোরবেলায় পৌঁছে যাই, কিংবা সুরাইয়া তোমার কি মনে আছে গুন্টার গ্রাসের কথা, কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন একদিনের সফরে, তাঁকে আমরা ধরে এনেছিলাম আমাদের সেন্টারে, তাঁর মুখে টিন…
-
এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৩ তোরা সব জয়ধ্বনি কর
আবসার জামিল চৈত্রের বিকেল। তবে গত কয়েকদিনের মতো রোদের তেজ তেমন ছিল না। কারণ আগের দিন রাতেই একপশলা শিলাবৃষ্টি আর ঝড় কমিয়ে দিয়েছিল উত্তাপ। শহুরে বাতাসে ছুটির আমেজ। দিনটি ছিল সাপ্তাহিক ছুটির দিন। শুক্রবার। এমন দিনে এক জমকালো আয়োজনে ষষ্ঠবারের মতো নবীন কবি ও লেখকদের পুরস্কৃত করে সাহিত্যবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম এবং এইচএসবিসি…
-
পুতুলনাচের ইতিকথা ও মানিকের শিল্পমন
শহীদ ইকবাল পুতুলনাচের ইতিকথার বীজশক্তি কোথায়? মানিক বন্দ্যোপাধ্যায় (১৯ মে ১৯০৮-৩ ডিসেম্বর ১৯৫৬) কোন দৃষ্টিকোণে রচনা করেন এ-উপন্যাস। ‘কলমপেষা মজুর’ আখ্যায় আর প্রতিনিধিত্বশীল এক গ্রামের ‘ব্রাত্য’ প্রতিনিধি জনৈক হারু ঘোষের বজ্রপাতে মৃত্যুর ঘটনায় প্রারম্ভিক পর্বের যে বিবিক্ত ইশারা শহরফেরত শশী ডাক্তার পায়, তাতে প্রতীক্ষিত আখ্যান নির্ণয় অভিপ্রেত হয়ে ওঠে। করুণ সে-বর্ণনপ্রয়াস : ‘বটগাছের ঘন পাতাতেও…
-
প্রসঙ্গ নজরুল : কিছু কথা
শান্তি সিংহ বাংলার কবি নজরুল ইসলাম (২৪ মে, ১৮৯৯-২৯ আগস্ট, ১৯৭৬)। বাংলা-কবিতার ইতিহাসে চিরকাল ভাস্কর থাকবে তাঁর নাম। স্বাধীনতাপ্রিয়, অন্যায়-প্রতিবাদী, প্রেমময় এ-পুরুষ দীর্ঘকাল শরীরধারণ করলেও তাঁর সাহিত্যসৃষ্টির কাল মাত্র বাইশ বছর (১৯২০-৪২)। বর্ধমান জেলায়, রানিগঞ্জের কাছে সিয়ারসোল স্কুলে নজরুল পড়েছেন। বিপ্লবী যুগান্তর দলের নিবারণ ঘটক ছিলেন নজরুলের স্কুলশিক্ষক। শেখ গোদার লেটোর দলে লেটোর গানবাঁধা ও…
-
দক্ষিণ-এশীয় শিল্পকলা উৎসব
বসন্ত রায় চৌধুরী বিশ্ব-শিল্পকলার পরিধিতে দক্ষিণ-এশীয় অঞ্চলের শিল্পীদের সৃষ্ট শিল্পকর্ম একটি স্থান দখলে নিয়েছে – ঢাকা আর্ট সামিট তাই জানান দিয়েছে। বাংলাদেশের শিল্প-আন্দোলনের ইতিহাসে এবারের ঢাকা আর্ট সামিটকে ভিন্নধর্মী আয়োজন বলা চলে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের শুরু করা গত শতকের চল্লিশের দশকের শেষার্ধে ঢাকা আর্ট ইনস্টিটিউট (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ) এক বৈপ্লবিক সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তন এনেছে।…
