2016

  • চাবি এবং ভালোবাসা

    হরিশংকর জলদাস দাদুর চার ছেলে, দুই মেয়ে। এটা জীবিতদের হিসেব। মৃতের সংখ্যা কম নয়। তিন। যে ছেলের নামে দাদু পরিচিত, সে ছেলে মারা গেছেন। লোকে দাদুকে হরকিশোরের বাপ বলে ডাকত। গাঁ-গেরামে এরকমই রেওয়াজ। সন্তান হওয়ার আগ পর্যন্ত নাম ধরে ডাকাডাকি। সন্তান হলেই নাম বদলে যাওয়া। তখন চন্দ্রকান্ত, সুশীল, মিলন নয়, তখন – নেপালের বাবা, বিশাখার…

  • এখানে নয় অন্য কোনোখানে

    জাকির তালুকদার আজো অন্যদিনের মতো সকাল সাতটায় বেরিয়ে গিয়ে রোজকার মতোই সন্ধ্যা বাঁকরে যাওয়ার অনেক পরে বাসে ঝুলতে-ঝুলতে মহলস্নার স্টপেজে নেমে কাঁচাবাজারে পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচামরিচ, মানকচু কিনে নিয়ে বাড়িতে ফিরেছেন তিনি। তারপর থেকেই অন্যরকম ব্যস্ততা তার। এই শতাব্দীতে এরকম ফ্ল্যাটবাসী পরিবারে কেউ কাউকে তেমন একটা খেয়াল করে না। ছেলে সদ্য ভার্সিটি শেষ করেছে। ভালো…

  • বুড়ো  গাছ নিখিল অন্ধকারে

    সুশান্ত মজুমদার পালিশ ওঠা ক্ষয়াটে কাঠের সিঁড়ি; আর মরচেধরা সরু রডের খরখরে রেলিং উঠেছে নিচ থেকে দোতলায়। দোতলা মানে সেকেলে আমলের চুন-সুরকির বাড়ি। সিলিং থেকে হঠাৎ-হঠাৎ পলেস্তারার চাক খসে জমিয়ে রেখেছে রুমের অসুস্থতা। খ–খ- প্রলেপ না-থাকায় শক্তিক্ষুণ্ণ দেয়ালটা যেন ক্ষতে ভর্তি। ঢাকার ঝকঝকে চাকচিক্যময় পাইওনিয়ার রোডে সামনে-পাশে-আকাশে ঘাড় তোলা বিশাল সব সরকারি দপ্তর। মোড় ফিরলেই…

  • সম্মতি

    সৈয়দ মনজুরুল ইসলাম   আসিফের ঘুম ভাঙল জানালার বাইরে মানুষের হইচই আর চিৎকারের শব্দে। অনেক রাতে বিছানায় গেছে সে, শুয়ে-শুয়ে একটা সিগারেট খেয়েছে, ইয়ারফোন লাগিয়ে মোবাইলে গান শুনেছে, আর চোখের পাতা ভারী হওয়ার আগ পর্যন্ত পুলকিত মনে সন্ধ্যার ঘটনাগুলোর স্মৃতি রোমন্থন করেছে। সন্ধ্যায় ইদ্রিস হাওলাদারের বাড়িতে দশজন মুরবিবর সামনে মেয়ে রোজিনার সঙ্গে আসিফের বিয়ে নিয়ে…

  • যমুনা

    ইমদাদুল হক মিলন খবরের কাগজ পড়তে-পড়তে হঠাৎই চোখ তুলে তাকিয়েছি, দেখি ফ্ল্যাটের দরজায় একটি শিশু দাঁড়িয়ে আছে। মেয়েশিশু। রোগা, ফর্সা, মাথায় লালচে ধরনের পাতলা চুল। শরীরের তুলনায় মাথাটা যেন একটু বড়। মুখটা মিষ্টি, চোখদুটো ডাগর। নটার মতো বাজে। আমার সামনে কাচের সেন্টার টেবিল। তার ওপর একগাদা দৈনিক পত্রিকা। নামকরা কাগজগুলো ধরে-ধরে আমি চেক করছি। কোন…

  • ছয় মিটার দূরত্ব

    ওয়াসি আহমেদ   অনেকটা উঁচু, ৩০-৩৫ তলা থেকে লাফালে পতনের আগে শূন্যে ভাসমান অবস্থায়ই দেড় থেকে দুই সেকেন্ডের মধ্যে মৃত্যু ঘটে যাওয়ার কথা। ল্যান্ডিংয়ের জায়গাটা পাথুরে বা কংক্রিট-মোড়া না হলেও চলে। নিচে শক্তসমর্থ জাল বা সত্মূপাকার ফোমের বিছানা পেতে হাড়-মাংসসহ গোটা শরীরকে আঁচড়হীন রাখা গেলেও মৃত্যু ঠেকানো সম্ভব নয়। রাজন এরকমই জানত। বইপত্র, ইন্টারনেট ঘেঁটে…

  • ধোঁয়ার অন্ধকার

    রেজাউর রহমান দুপুরের আগেভাগে স্কুল ছুটি হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ছাত্রছাত্রী, অভিভাবক-ড্রাইভারদের ভিড়ভাট্টা কমে যেতে তেমন সময় লাগে না। তা এক ধরনের তাড়াহুড়োর মধ্যেই ঘটে যেতে থাকে। অবশ্য প্রতিদিন এক রকম যায় না। ধানম–র আবাসিক এলাকার ছোট মাপের স্কুল। কোনো কোনোদিন মাঝারি ধরনের গলিপথ ভেঙে লোকজনের মেইন রোডে উঠে যেতে বিশেষ করে রিকশা-স্কুটার-গাড়ির যানজটের ঘোরপ্যাঁচ…

  • মুখোমুখি হাসান আজিজুল হক

    মুখোমুখি হাসান আজিজুল হক

    ”আমার গল্পে কারো দীক্ষা নেওয়ার ব্যাপার তেমন কখনই ঘটেনি”

  • এখন বাংলা গল্প

    হাসান আজিজুল হক   প্রায় সব লিখিত ভাষাতেই সাহিত্য-বৃক্ষের তরুণতম শাখাটি হলো ছোটগল্প। সবচেয়ে পুরনো শাখার বা বৃক্ষটির মূল কা-ই মহাকাব্য ও কাব্য। মহাকাব্যের এই ইতিহাসটা পুরনো হলেও আধুনিক কবিতা দেখা দিয়েছে অনেক পরে। জলমগ্ন চরে জল শুকিয়ে গেলে সেটা সঙ্গে-সঙ্গে মাটিতে পরিণত হয় না। তৃণাচ্ছাদিত ভূমিখ– পরিণত হতে গেলে জলস্রোত তার অনেক আগেই রুদ্ধ…

  • কাঠগড়ায় কদম আলি

    হাসনাত আবদুল হাই ঘরভর্তি লোক, দাঁড়াবার জায়গা নেই, এত মানুষের ভিড়, তার মধ্যেই গায়ে গা লাগিয়ে, ঠেসাঠেসি করে কোনোমতে দাঁড়িয়ে আছে লোকজন, ধাক্কাধাক্কিতে পড়ে যেতে পারত অনেকেই, কিন্তু শরীরের সঙ্গে প্রায় লেপ্টে থাকায় কেউ পড়ছে না, বেশ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে, যেন একে অন্যকে ধরে আছে দুহাত দিয়ে, বুক আর পিঠ লাগিয়ে। এমন ঘরে কখনো…

  • বরিষ ধরা মাঝে

      পূরবী বসু মানিকের আকাশের সবকটি তারা একসঙ্গে দপ করে নিভে গেল। দুহাত দিয়ে ঘোর আঁধার হাতড়িয়েও মানিক দিশা পায় না। ঠাহর করতে পারে না সামনের দরজাটা ঠিক কোন দিকে। খুঁজে না পেয়ে একরকম ব্যর্থ হয়েই যেন বাইরে বেরোবার বদলে আবার ঘরের ভেতরেই ফিরে আসে মানিক। মাঘ মাসের বিকেল চারটা। ঝকঝকে রোদ্দুরে চোখে কিছুটা ধান্ধা…

  • হুনমোন

    বুলবন ওসমান গ্রামে পৌঁছতে-পৌঁছতে বেশ বেলা হয়ে গেল। অটোটা  রায়মনির ডাঙ্গার পাশে দাঁড়াতে না দাঁড়াতেই ওপর থেকে অপেক্ষমাণ সবাই হুড়মুড় করে নেমে আসে। বয়োজ্যেষ্ঠ ভগ্নিপতি কাইয়ুমভাই বললেন, আমরা কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি। সে ঘণ্টা দেড়েকের ওপরে হবে… ভাই… রাস্তার যা অবস্থা… বারেক পেটে ভাত ছিল না… বলে ফজল, অটোচালকের পাওনা মিটিয়ে দিতে-দিতে। ততক্ষণে তার…