অঞ্জনাসাহা

  • অবিরাম ঝরে পড়ো

    অবিরাম, অবিরাম মনে পড়ে। অবিশ্রান্ত বৃষ্টিধারার মতো তুমি ঝরে পড়ো নিবিড় আকাশে! আজ স্বপ্নের মতো মনে হয় তোকে! আমের শাখার মুকুলিত সোঁদা গন্ধ মেখে মাতাল হাওয়ায় ভেসে ভেসে একদিন এসেছো হৃদয়, মনে পড়ে? হয়তো পড়ে না মনে। তোমার মনে কি পড়ে আমাদের তীরভাঙা ছোট ছোট ঢেউ! হয়তো সে ভুল স্রোতধারা – ফিরে গেছো বালুচর ছেড়ে! অবিস্মরণ, অবিশ্রান্ত বৃষ্টিধারার মতো তুমিঅবিরাম ঝরে পড়ো অদৃশ্য তিমিরে।