অশরীরী ঈগলের ছায়া

  • অশরীরী ঈগলের ছায়া

    শুধু তোমাকে আঁকড়ে ধরে ধীর পায়ে হাঁটবো ভেবেছিলাম ঝঞ্ঝাক্ষুব্ধ, প্রাণঘাতী অথচ মায়াবী এই সমুদ্রসৈকতে; এখন হাঁটছি একা একা তোমার স্মৃতির হিম অন্ধকার হাত ধরে; বালুরা বসাচ্ছে বিষদাঁত পায়ে; সমুদ্র রাঙাচ্ছে তার লবণাক্ত চোখ; মাথার উপরে ক্রমে দীর্ঘতর হচ্ছে অশরীরী এক ঈগলের ছায়া। আমাদের নাম ধরে ডাকে পেছনের ফেলে আসা পথ, কিছু বাদামের খোসা আর অগণিত…