আফরোজা সোমা

  • মনাভিমন্যু

    রণে পার্থ কাঁদে একা, সখা দেখা দাও,গাণ্ডীব লাগছে ভার, পরান অসাড়! যুযুমান এ জীবন, আর কত বই!সংসার জতুগৃহ, নিষ্কৃতি মিলাও। রথ তুমি বয়ে চলো, পিছে আমি রই,পথের দিশারী তুমি, অনুগামী হই। কুরুক্ষেত্র দূরে নয়, হৃদি যুদ্ধাক্রান্ত,নিজের বিরুদ্ধে যুঝে, শোকাতুর পার্থ। এ জীবন চক্রব্যুহ, মন অভিমন্যু,ঢুকেছে শিবিরে একা, না জেনে কৌশল। শরীরে রয়েছে লেখা, শরীরের ঋণ,হৃদয়ে…

  • সমান্তরাল

    আফরোজা সোমা তমিজ উদ্‌দীন লোদী নিসর্গ-আশ্রিত চিত্রকল্পে বুঁদ হয়ে আছো যেন টেম্পেরার বর্ণচূর্ণ মৃত্তিকাস্পর্শ করে আছে। নিসর্গরূপের ভেতর কত কত মুখ দেহজ ও বিমূর্ত যেন সাদা ফুল ঝরছে লাল ক্যানভাসের ওপর। মানুষ পাখি উড়ছে পরিযায়ী তুলোর মতো উড়ছে মানুষের মোহ, মানুষের প্রবাহ ব্যর্থতা ও ভাঙনে নিসর্গমানুষ সারিবদ্ধ বৃক্ষের মতো সমান্তরাল।

  • একটি প্রেমের কবিতা

    আফরোজা সোমা একটি প্রেমের কবিতা আমি লিখে ফেলব একদিন এই ভেবে অনেক দুপুর গড়িয়ে যায় বিকেলের দিকে অনেক ঘুঘুর ডাকের ভেতর দুধের সরের মতন গাঢ় হতে থাকে অনেক ক্রন্দন। একটি প্রেমের কবিতার কথা ভেবে আমার খুবই সুখবোধ হয় কাকের কালো পাখার দিকে চেয়ে বুকের ভেতর আমার বড্ড মায়া জেগে ওঠে। একটি প্রেমের কবিতা একদিন দূরগ্রামে…