আবু সাঈদ তালুকদার মৃৎশিল্পই ছিল যাঁর সার্বক্ষণিক ধ্যান
-
আবু সাঈদ তালুকদার মৃৎশিল্পই ছিল যাঁর সার্বক্ষণিক ধ্যান
বড় অকালে এ-পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন বাংলাদেশের আধুনিক মৃৎশিল্পের অন্যতম প্রধান সংগঠক আবু সাঈদ তালুকদার। (১৯৫৪-২০০৫)। তাঁর এমনতরো বিদায় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী সকলের কাছেই ছিল অকল্পনীয়, অনাকাক্সিক্ষত। দুরারোগ্য ব্যাধির আক্রমণে তিনি যে নিঃশেষিত হতে চলেছেন, ঘাতকব্যাধি যে তাঁর ভেতরটাকে পুরোপুরি ক্ষয় করে ফেলেছে, তা তাঁর মৃত্যুর এক সপ্তাহ আগেও তাঁকে দেখে, তাঁর সঙ্গে…
